Quantcast
ঢাকা, বৃহস্পতিবার 17 MAY 2012, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯, ২৪ জমাদিউস সানি ১৪৩৩ হিজরী
Online Edition
Twitter
Facebook
Sangram RSS
Our videos
Weather

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর মেইলে পেতে চাইলে গ্রাহক হোন -

Delivered by
FeedBurner

Review www.dailysangram.com on alexa.com

গাড়ি পোড়ানোর মামলায় জামিন আবেদন নাকচ

মির্জা ফখরুলসহ জোটের ৩৩ শীর্ষ নেতা কারাগারে

image

আদালত এলাকায় পুলিশের লাঠিচার্জে সাংবাদিক আইনজীবীসহ আহত ৩৫ \ গ্রেফতার অর্ধশতাধিক মোহাম্মদ জাফর ইকবাল :  হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় জামিনের আবেদন নাকচ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ জন শীর্ষ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। হাইকোর্ট থেকে জামিন না পেয়ে জোট নেতারা গতকাল বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন চান। তাদের আবেদন শুনে মহানগর দ্রুত বিচার হাকিম মো. এরফান উল্লাহ জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর জোট নেতাদের আইনজীবীরা মুখ্য মহানগর হাকিম বিকাশ ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ১০৪৮ বার | মন্তব্য টি

আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার : হরতালে গাড়ি পোড়ানোর মামলায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে, আটক নেতাদের মুক্তি এবং দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ৪০২ বার | মন্তব্য টি

কামারুজ্জামান হত্যার আদেশ দিয়েছেন এমন একটি প্রমাণ দেখান-ট্রাইব্যুনাল

জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে চার্জ গঠনের কোনো উপাদান নেই -ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিসচার্জ আবেদনের ওপর শুনানিতে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, এই মামলায় মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে চার্জ গঠনের কোন উপাদানই নেই। সম্পূর্ণ রাজনৈতিকভাবে হেয় করতেই এই অভিযোগ আনা হয়েছে। এই মামলা করার জন্য কেন ৪০ বছর ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ৭৮৯ বার | মন্তব্য টি

জামায়াতের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা \ আহত ৫ \ গ্রেফতার ১১

নেতৃবৃন্দকে মুক্তি না দিলে লাগাতার হরতাল দিয়ে দেশ অচল করে দেয়া হবে -সেলিম উদ্দিন

image

জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে পল্টন থানা আমীর অধ্যাপক মোকাররম হোসাইন খানসহ ৫ জনকে আহত করেছে। এ সময় তেজগাঁও থানা আমীর সালাহ উদ্দিন ও রমনা থানা জামায়াতকর্মী শাহীন মোল্লাসহ ১১ জামায়াত-শিবির নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের সিনিয়র নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল বুধবার ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ৯২৩ বার | মন্তব্য টি

অবিলম্বে মামলা প্রত্যাহার ও নেতাদের মুক্তি দাবি

দেশকে রাজনীতিশূন্য করতে সরকার ১৮ দলীয় জোটের নেতাদের কারাগারে পাঠিয়েছে -ডা. শফিকুর রহমান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৪ জন নেতাকে সরকার জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল বুধবার এক বিবৃতি প্রদান করেছেন। এতে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৪ জন নেতাকে সরকার জামিন না ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ২৮০ বার | মন্তব্য টি

আজ সকালে ১ ঘণ্টার মধ্যে জেরা শেষ করতে ট্রাইব্যুনালের নির্দেশ

সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাবা শিক্ষামন্ত্রী থাকাকালে ঢাবিতে চাকরি পান আনিসুজ্জামান

শহীদুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১৯৭১ সালের কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামানকে টানা ৩ দিন আসামী পক্ষ জেরা করার পর আজ বৃহস্পতিবার ১ ঘণ্টায় জেরা শেষ করার সময়সীমা বেধে দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হক, বিচারপতি আনোয়ারুল হক ও একেএম জহির আহমেদের সমন্বয়ে গঠিত ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ১০৮২ বার | মন্তব্য টি

ডিসচার্জ আবেদনের শুনানি শেষ \ আদেশ ২৮ মে

আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ৪০ বছর পরে মিথ্যা অভিযোগ আনা হয়েছে

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনীত কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিসচার্জ আবেদনের শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। এ মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হবে কি-না সে বিষয়ে আগামী ২৮ মে আদেশ দেবে ট্রাইব্যুনাল। গতকাল  সকালে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ আলী তার জবাবী শুনানি শেষ করলে ট্রাইব্যুনাল আদেশ দেয়ার ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ৩২৫ বার | মন্তব্য টি

প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে -হাসিনা

বাংলানিউজ : প্রতিবেশী দেশের সঙ্গে যেকোনো সমস্যা সমাধান দ্বিপক্ষীয়ভাবেও হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা থাকতে পারে। তবে দ্বিপক্ষীয়ভাবেই আলোচনা করে এর সমাধান হতে পারে। শেখ হাসিনা বলেন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও অর্থনৈতিক ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ২০০ বার | মন্তব্য টি

পুলিশের লাঠিচার্জে আহত একজনের মৃত্যু

দাবি আদায় না করে ঘরে ফিরবো না

স্টাফ রিপোর্টার : দাবি আদায় না করে ঘরে ফিরবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পুলিশের লাঠিচার্জে আহত হওয়া এক শিক্ষকের মৃত্যুর উদাহরণ টেনে তারা বলেছেন, ‘প্রয়োজনে আরও লাশ দেবো। কিন্তু দাবি না আদায় করে ঘরে ফিরবো না। কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থানের তৃতীয় দিন গতকাল বুধবার দুপুরে আন্দোলনরত ... ...

বিস্তারিত দেখুন | খবরটি পড়া হয়েছে: ২৫২ বার | মন্তব্য টি

Get our toolbar!