সীমান্তপার থেকে বিদ্যুৎ আসা সান্ত্বনা অথবা কার্যসিদ্ধির মুলো হতে পারে

বিশাল ঘাটতির ভারত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে কি করে

এবি সিদ্দিক : ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি অবাস্তব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গোটা ভারতেই এখন বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। অপরদিকে বিদ্যুৎ নিয়ে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেছেন যে, বর্তমান সরকারের সময় না-কি ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। অপর দিকে প্রধানমন্ত্রী গত রোববার চাঁদপুরে বলেছেন ২০১০ সালের মধ্যে ৭৯২ মেগাওয়াট, ২০১১ সালে ৯২০, ২০১২ সালে ১৩৯৬, ২০১৩ সালে ১৯৭৫, ২০১৪ সালে ১৭০০ এবং ২০১৫ সালে ২৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যুৎ আমদানির ... পুরো খবর

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে লাখ লাখ ছাত্রের শিক্ষা জীবন পঙ্গু করে ডিজিটাল বাংলাদেশ গড়া অবাস্তব -মাওলানা নিজামী

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে গোটা দেশের মানুষ আতংকগ্রস্ত। স্বনামধন্য ৫ শিক্ষাবিদ প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন, ছাত্রলীগের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য। একটার পর একটা বিশ্ববিদ্যালয় বন্ধ করে, নামিদামি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে লাখ লাখ ছাত্রের শিক্ষা ... পুরো খবর

তদন্তের আগে আইনমন্ত্রী পকেট থেকে ‘কয়েকজনের চার্জশীট' বের করছেন

যুদ্ধাপরাধের তদন্ত কমিটি' প্রসিকিউশন ট্রাইব্যুনাল সবই তাহলে সাজানো

আবু সোহায়েল : যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে সরকারের কর্তাব্যক্তিরা জনগণকে ভানুমতির খেলা দেখাচ্ছেন। বিশেষ করে আইনমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে যুদ্ধাপরাধী মামলার তদন্তকারী দায়িত্বশীল যেন আইনমন্ত্রী অথবা তার মন্ত্রণালয়। অথচ যুদ্ধাপরাধ তদন্তের জন্য স্বতন্ত্র এবং স্বাধীন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একদিকে জানা যাচ্ছে তদন্ত কমিটি যথারীতি তদন্ত শুরু করাতো দূরে, তাদের বসার জন্য ... পুরো খবর

দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত চুক্তির প্রশ্নে একমত হতে পারেননি পররাষ্ট্রমন্ত্রীরা

থিম্পুতে কাল সার্ক শীর্ষ সম্মেলন

0 আজ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন। আজ মঙ্গলবারই আসছেন ৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ। এবারের সম্মেলনে ৩টি চুক্তি হওয়ার ব্যাপারে ইতোমধ্যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হলেও সার্ক স্ট্যান্ডিং কমিটির দু'দিনের বৈঠকে একটি চুক্তির বিষয়ে সদস্যভুক্ত ৮ দেশের পররাষ্ট্র সচিবরা ... পুরো খবর

একস্তর বিশিষ্ট শুল্ক আরোপের দাবি জানিয়েছেন আমদানিকারকরা

অবৈধ পন্থায় মোবাইল সেট আমদানিতে হুন্ডির মাধ্যমে বছরে পাচার হচ্ছে হাজার কোটি টাকা

শাহেদ মতিউর রহমান : বিদেশ থেকে মোবাইল সেট আমদানির সুযোগ নিয়ে প্রতি বছর হুন্ডির মাধ্যমে দেশ থেকে প্রায় হাজার কোটি টাকা পাচার হয় বলে অভিযোগ উঠেছে। দেশের একটি সিন্ডিকেট চক্ত অবৈধ পন্থায় প্রতি বছর এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছে অথচ সরকার একটু সতর্ক দৃষ্টি রাখলেই অর্থ পাচারের মতো এই অসৎ পন্থাটি বন্ধ করতে পারেন বলেও বিশেষজ্ঞরা মত দিয়েছেন। আর অর্থ পাচারারোধে অবৈধ পথে ... পুরো খবর

বগুড়ায় শিবিরের মিছিলে পুলিশের হামলায় ১০ শিবির কর্মী আহত\ গ্রেফতার ১৩

বগুড়া অফিস : গতকাল সোমবার বগুড়া শহরে ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে ১০ জন শিবির কর্মী আহত হয়েছে। পুলিশ মিছিল থেকে ১৩ শিবির কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত একজন নিজেকে বীমা কর্মী বলে দাবি করেছে। জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ ... পুরো খবর

চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে গৃহীত প্রস্তাব

জামায়াত ও শিবিরের ওপর দমন-পীড়ন বন্ধ করুন গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিন

চট্টগ্রাম অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার প্রথম সাধারণ অধিবেশন মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম এমপি'র সভাপতিত্বে দেওয়ান বাজারস্থ মহানগরী কার্যালয়ে গতকাল সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর অধ্যাপক আহছানুল্লাহ, আলহাজ্ব আফসার উদ্দিন চৌধুরী, নগর সেক্রেটারি মুহাম্মদ ... পুরো খবর

চট্টগ্রামে আওয়ামী লীগ-যুবলীগের বাধায় অফিস করতে পারেনি কনকর্ড এমিউজমেন্টের পার্কের ৪০০কর্মকর্তা কর্মচারী

চট্টগ্রাম অফিস : চাঁদার দাবিতে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা কনকর্ড এমিউজমেন্ট বন্ধ করে দিয়েছে। গতকাল সোমবার সকালে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা কনকর্ড এমিউজমেন্টের প্রবেশ পথে তালা লাগিয়ে দেয়। ৪০/৫০ জনের ছাত্রলীগ যুবলীগ ক্যাডার ফয়'স লেকের প্রধান গেইটে অবস্থান নিয়ে কনকর্ড এমিউজমেন্টের কর্মকর্তা কর্মচারীদের অফিসে ঢুকতে বাধা দেয়। এ সময় বেশ কয়েকজনকে শারীরিকভাবে নির্যাতন করে। ফয়'স ... পুরো খবর