2010-04-28
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
ভুটান প্রথমবারের মতো পাচ্ছে ৮ জাতি সংস্থার নেতৃত্ব\ দ্বিপাক্ষিক বৈঠকে ব্যস্ত দিন কাটালেন শেখ হাসিনা
থিম্পুতে আজ ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু
হিমালয় কন্যা ভুটানের রাজধানী থিম্পুতে আজ বুধবার শুরু হচ্ছে প্রথমবারের মতো ৮ জাতি দক্ষিণ এশীয় সংস্থা সার্কের ১৬তম শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ছাড়া সার্কের সব শীর্ষ নেতাই এখন থিম্পুতে অবস্থান করছেন। ভারতীয় প্রধানমন্ত্রী আজ সকালে ভুটানের রাজধানীতে আসবেন। দক্ষিণ এশিয়ার ১৬০ কোটি জনগণের ভাগ্য নির্ধারণী সংস্থা হিসেবে কাজ করুক এমনটি প্রত্যাশা করেই ভুটানের প্রায় ৭ লাখ মানুষ যেন এখন আনন্দে আত্মহারা। প্রায় ৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার শহর থিম্পু এখন বিদেশী অতিথিদের উষ্ণ অভ্যর্থনায় ব্যস্ত। ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় থিম্পুতে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্কের বর্তমান চেয়ারপার্সন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে অবশ্য তার আগের দিনই এসে পৌঁছেন থিম্পুতে। ... পুরো খবর
পেশাজীবীদের সাথে মতবিনিময়কালে মাওলানা নিজামী
সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করছে
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, ভোলার নির্বাচন নিয়ে সিইসি ও নির্বাচন কমিশনাররা যে বক্তব্য দিয়েছে, কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা এ ধরনের কথা বলতে পারে না। তাদের বক্তব্য রাজনৈতিক দলের নেতৃত্বের চেয়েও নিম্নমানের জঘন্য বক্তব্য হয়েছে। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার নামে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানকে ... পুরো খবর
মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদকের কার্যক্রম ৩ মাস স্থগিত
শুনানিতে হাইকোর্ট ‘আমরা পায়ে শিকল বাঁধা স্বাধীন'
স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সকল কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে দুদকের কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে কারণ দর্শাতে রুল নিশি জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাহমুদুর রহমানের দায়ের করা একটি সিভিল রিভিশন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ... পুরো খবর
ন্যায়বিচার অসম্ভব হয়ে উঠবে\ দেশে বিচার ব্যবস্থা বলেও কিছু থাকবে না
উচ্চ আদালতকে ‘কাচের ঘর' বানিয়ে ফেলেছে সরকার
রাজনৈতিক ভাষ্যকার : আওয়ামী লীগ সরকারের অধীনে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং মানুষ ন্যায়বিচার পাবে- এমন অবস্থা কল্পনা করা যায় না। এ শুধু রাজনৈতিক প্রতিপক্ষের প্রচারণা নয়, সর্বোচ্চ আদালতের সাবেক ও বর্তমান বিচারপতিসহ অনেক বিশেষজ্ঞেরও অভিমত এটাই। যেমন গত ২৪ এপ্রিল সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এক সেমিনারে বলেছেন, উচ্চ আদালত এখন ‘কাচের ঘরের' মতো। যে কোনো সময় ... পুরো খবর
বেকার হচ্ছে সাংবাদিকসহ ৪শতাধিক কর্মী
স্যাটেলাইট চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছে সরকার
স্টাফ রিপোর্টার : সন্ধ্যায় দেশবাসীকে বস্তুনিষ্ঠ সত্য সংবাদ জানাতে গিয়েও তা পারলো না দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান' কর্তৃপক্ষ। সম্প্রচার যন্ত্রের মালিকানা হস্তান্তরে অনিয়মের অজুহাত দেখিয়ে ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড এর প্রতিষ্ঠান চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে সংবাদ চলাকালীন সময়ে এ জনপ্রিয় ... পুরো খবর
রূপগঞ্জ-কাঁচপুর শিল্পাঞ্চল আবার অশান্ত
সিনহা গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ\ পরে প্রত্যাহার
নাজমুল হুদা, রূপগঞ্জ থেকে : রূপগঞ্জ-কাঁচপুর শিল্পাঞ্চল আবারো অশান্ত হয়ে ওঠেছে। গতকাল মঙ্গলবার সকালে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাঁচপুরের সিনহা গার্মেন্টসের শ্রমিকরা মিলের অভ্যন্তরে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে। মিলের মালিক পক্ষ শ্রমিকদের সকল দাবি-দাওয়া মেনে না নিলে সকাল ৮টায় শ্রমিকরা মিলের তিনটি গেইট বন্ধ করে দিয়ে ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কে এসে অবস্থান নেয়। শ্রমিকরা ... পুরো খবর
আগাম বন্যায় সুনামগঞ্জে ১লাখ ৮০হাজার হেক্টর বোরো ফসল নষ্ট
ক্ষতির পরিমাণ আড়াই হাজার কোটি টাকা
মহসিন রেজা মানিক সুনামগঞ্জ থেকে : ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জের শতাধিক হাওরের বাঁধ ভেঙ্গে অসময়ে পানির নিচে তলিয়ে গেছে প্রায় ১ লাখ ৮০ হাজার হেক্টর জমির বোরো ফসল। স্থানীয় জনপ্রতিনিধিদের হিসাব মতে, টাকার অংকে এই ক্ষতির পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। তবে সুনামগঞ্জ জেলা প্রসাশক ফয়জুর রহমান জানিয়েছেন, ১ লাখ হেক্টর ফসল নষ্ট হওয়ার তথ্য তাদের কাছে ... পুরো খবর
বিভিন্ন স্থানে জামায়াতের মানববন্ধন ও সমাবেশে
গ্যাস বিদ্যুৎ ও পানি সমস্যা সমাধানের দাবি
সংগ্রাম রিপোর্ট : পানি, বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের দাবিতে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সারাদেশে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসব সমাবেশে বলা হয় গ্যাস, বিদ্যুৎ ও পানি সমস্যা সমাধান করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। খুলনা অফিস : পানি বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের দাবিতে ... পুরো খবর
