থিম্পুতে ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ

সবুজ সুখী দক্ষিণ এশিয়া গড়ার অঙ্গীকার

0রজতজয়ন্তী ঘোষণা গ্রহণের মাধ্যমে আজ সম্মেলন শেষ হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ১৫০ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর তাগিদ দিয়েছেন সার্ক শীর্ষ নেতৃবৃন্দ। সন্ত্রাস দমন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সুখী সবুজ দক্ষিণ এশিয়া গড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই অঞ্চলের চ্যালেঞ্জ অনেক। তবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৮ জাতি সংস্থা সার্কের শীর্ষ নেতৃবৃন্দ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেছেন, আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি তবে তা বাস্তবায়ন অবশ্যই সম্ভব। তিনি এই অঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুৎ সমস্যার সমাধানে হিমালয়ান গ্রিড রিজিওন গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসিদ ... পুরো খবর

মুসলিম উম্মাহর নেতৃত্ব-সংকট মোকাবিলায় শিবিরকে এগিয়ে আসতে হবে

আল্লাহ প্রদত্ত ও রাসূল (সাঃ) অনুসৃত পথের বাইরে অন্যকোন চিন্তা করা যাবে না--------মাওলানা নিজামী

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, মুসলিম উম্মাহর জন্য বর্তমান সময়ে সবচেয়ে বেশি অভাব যথাযোগ্য নেতৃত্ব। সারা দুনিয়ার মুসলিম উম্মাহ এই সমস্যা মোকাবিলা করছে। এই সংকট নিরসনে ইসলামী ছাত্রশিবিরকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নেতৃত্বের চাহিদা পূরণে আগামীদিনে মুসলিম উম্মাহ নির্ভর করছে ইসলামী ছাত্রশিবিরের উপর। মূলত: ... পুরো খবর

বাজার অস্থিরতার সুযোগে পাট যাচ্ছে ভারতেবাজার অস্থিরতার সুযোগে পাট যাচ্ছে ভারতে

অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বন্ধের পথে দেশীয় পাটকল বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশংকা

শাহেদ মতিউর রহমান : দেশীয় বাজারে পাটের মূল্য অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে দেশের পাটকলগুলো। প্রায় দ্বিগুণ দামে পাট কিনে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ব্যবসা গুটিয়ে নেয়ার চিন্তাও করছেন অনেক ব্যবসায়ী। আন্তর্জাতিক বাজারে পাটের যখন সুদিনের আভাস পাওয়া যাচ্ছে ঠিক তখনি দেশীয় বাজারের পাটের মূল্যের অস্থিরতা বহুদিনের অতিহ্যবাহী আমাদের পাট শিল্পের ... পুরো খবর

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক

অবরোধ\ গাড়ী ভাংচুর\ পুলিশের ফাঁকা গুলী\ আহত ৫০

নারায়ণগঞ্জ সংবাদদাতা : কাঁচপুর ও রূপগঞ্জের যাত্রামুড়া শিল্পাঞ্চলের এরো এপারেলস লিঃ, অনির্বাণ, এনকেএল ও এ্যাসকোয়ার গার্মেন্টসের শ্রমিকদের হাজিরা বোনাস, ঐচ্ছিক ছুটি, সর্বনিম্ন মজুরী, ঈদ বোনাস, সিনিয়রদের মোবাইল ফোন আটকানো ও দুপুরে খাবারের টাকা প্রদানের দাবিতে গতকাল বুধবার নিউ ঢাকা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিক্ষুদ্ধ শ্রমিকরা ৩০টি গাড়ি ভাংচুর ও লুটপাট চালায়। উত্তেজিত ... পুরো খবর

দিনভর বিক্ষোভ\ পরিচালক অবরুদ্ধ

ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার : জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ নিয়ে ব্যাপক ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীসহ কোন কোটা পদ্ধতি অনুসরণ না করায় গতকাল বুধবার হাসপাতালের অভ্যন্তরে দিনভর বিক্ষোভ প্রদর্শন করেছে ভুক্তভোগীরা। এ সময় জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ... পুরো খবর

ত্রুটি হয়ে থাকলে শেষবারের মতো সংশোধনের সুযোগ চেয়েছে কর্তৃপক্ষ

চ্যানেল ওয়ান চালুর দাবিতে সাংবাদিকদের সাথে রাজপথে আন্দোলনে নামতে যাচ্ছে জনগণ

স্টাফ রিপোর্টার : ঠুনকো অজুহাতে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চ্যানেল ওয়ান চালুর দাবিতে রাস্তায় নামতে যাচ্ছে। অবিলম্বে চ্যানেল ওয়ান চালু করা না হলে সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামতে পারে জনগণ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চ্যানেল ওয়ানের সাংবাদিক কর্মকর্তা, কর্মচারী ও ... পুরো খবর

মুক্তাঙ্গনের সমাবেশে নেতৃবৃন্দ

কেন্দ্র দখল ও হামলা মামলার জন্য শেখ হাসিনাকে জবাব দিতে হবে

0 ৩ মে ইসি অভিমুখে মিছিল স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে আগামী ৩ মে ইসি কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। ভোলা-৩ উপ-নির্বাচনের ফলাফল বাতিল ও ইসির পদত্যাগের দাবিতে গতকাল বুধবার বিকেলে মুক্তাঙ্গনে পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, ভোট কেন্দ্র দখল ও বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা মামলার জন্য শেখ হাসিনাকে জবাব ... পুরো খবর

প্রীতি সম্মেলনে আনিসুল হক

সেবার দিক থেকে ইসলামী ব্যাংকই শ্রেষ্ঠ দেশের অর্থনীতির সকল ক্ষেত্রে তাদের অবদান রয়েছে

স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে আগবাড়িয়ে কাজ করে। সেবার দিক থেকে ইসলামী ব্যাংকই সেরা। গ্রাহকদের সন্তানের মত পথ দেখায় ইসলামী ব্যাংক। ইসলামী অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে ব্যাংকটি। এদের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। গতকাল বুধবার রাজধানীর হোটেল প্যান প্যাসিপিক সোনারগাঁও আয়োজিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ... পুরো খবর