ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবকে অতি জরুরি পত্র

টেন্ডারবাজি ছিনতাই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধিতে সরকার বিব্রত

0সরকার মনে করছে ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে 0ব্যর্থ কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ তোফাজ্জল হোসেন কামাল : টেন্ডারবাজি, টেন্ডার ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধিতে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। এহেন অপরাধজনক কর্মকান্ডে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে সরকার মনে করছে। গত ২৮ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান স্বাক্ষরিত অতি জরুরি এক পত্রে (নং ২২.৩৯.১.০.০.০.৩৪.২০১০) এ কথা বলা হয়। অতি জরুরি এ পত্রটি দেয়া হয় স্বরাষ্ট্র সচিবকে। পত্রে অপরাধজনক কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ জানিয়ে বলা হয়, যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ কর্মকর্তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার ... পুরো খবর

৩৭ দফা থিম্পু ঘোষণার মধ্য দিয়ে সার্ক সম্মেলন সমাপ্ত

৩৭ দফা থিম্পু রজতজয়ন্তী ঘোষণা, জলবায়ু পরিবর্তন বিষয়ে ১৬ দফা পরিকল্পনা গ্রহণ এবং দুটি চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে ভুটানের রাজধানী থিম্পুতে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন। ৩৭ দফা ঘোষণায় দারিদ্র্যবিমোচন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন সর্বোপরি এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ... পুরো খবর

রাজধানীর পল্টনের রাজপথে জামায়াতের বিশাল সমাবেশ

দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার জনগণের অধিকার আদায়ের অন্দোলনে বাধা দিয়ে সংবিধান লংঘন করছে-মুজাহিদ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে বাধা দিয়ে সরকার নিজেই সংবিধান লংঘন করছে। তিনি বলেন, দেশের নাগরিকদের সমস্যার সমাধান না করে বরং এসব সমস্যা জিঁইয়ে রেখে ভারতের কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছে সরকার। সরকারের সাথে জনগণের কোন ... পুরো খবর

গণতান্ত্রিক সরকারের ফ্যাসিষ্ট আচরণ\ অনুমতি নেয়ার পরেও সমাবেশে বাধা

জামায়াতের সমাবেশে পুলিশের দফায় দফায় হামলা নির্বিচার লাঠিচার্জ\ আহত ও গ্রেফতার অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার : দফায় দফায় হামলা, নির্বিচার লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ, আর ব্যাপক ধরপাকড় করে সাধারণ নাগরিকদের মধ্যে ভীতি সঞ্চার ও নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দিয়ে রাজধানীর মুক্তাঙ্গনে জামায়াতের নির্ধারিত সমাবেশ করতে দেয়নি পুলিশ। সমাবেশে আগত জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনসাধারণকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। সমাবেশে যোগ দিতে আসার অপরাধে(!) পুলিশ প্রায় ... পুরো খবর

বিএফইউজে এবং ডিইউজের মানববন্ধন

চ্যানেল ওয়ান সম্প্রচার চালু করতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

0২ মে প্রতিবাদ সমাবেশ স্টাফ রিপোর্টার : গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌক্তিক সমাধানের মাধ্যমে বেসরকারি চ্যানেল ওয়ান চালু করতে হবে। গণতন্ত্রের বিকাশে মিডিয়ার স্বাধীনতা পূর্বশর্ত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চ্যানেলটির সম্প্রচার চালু না হলে রোববার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। এতেও ... পুরো খবর

থিম্পুতে হাসিনা-মনমোহন বৈঠক

চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতৈক্য

থিম্পু থেকে কূটনৈতিক রিপোর্টার : বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে পূর্ণ সহযোগিতা করবে ভারত। জ্বালানি খাতে সহায়তাসহ ঢাকা-নয়াদিল্লীর মধ্যে এ বছর স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়ন ত্বরান্বিত করতে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। গতকাল বৃহস্পতিবার সকালে থিম্পু ভ্যালিতে সার্ক ভিলেজের ইন্ডিয়ান হাউজে ড. ... পুরো খবর

ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ আজ থেকে শুরু

স্পোর্টস রিপোর্টার : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে শক্তিশালী শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড। একই দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের ম্যাচও মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচটি গায়না প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি হবে একই স্টেডিয়ামে রাত ৩টায়। টি-টোয়েন্টি ... পুরো খবর

গ্যাস বিদ্যুৎ ও পানির দাবিতে দেশব্যাপী জামায়াতের মিছিল সমাবেশ

সংগ্রাম রিপোর্ট : পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সারাদেশে দাবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সরকারকে জরুরি ভিত্তিতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়েছে। চট্টগ্রাম অফিস : জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ ... পুরো খবর