2010-05-01
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
ভারত থেকে আসা পানিতে হাওরাঞ্চলের ৮০ শতাংশ বোরো তলিয়ে গেছে
0সুনামগঞ্জের সর্বশেষ হাওরের বাঁধ ভেঙ্গে ৭ হাজার হেক্টরের ফসল ডুবে গেছে এ.বি. সিদ্দিক : ভারত থেকে আসা বন্যার পানিতে ছোট-বড় প্রায় একশত হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। ইতোমধ্যে হাওর অঞ্চলে তলিয়ে যাওয়া জমির প্রায় শতকরা ৮০ শতাংশ ফসল নষ্ট হয়েছে। আর ২/৩ দিন পানি থাকলে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ শতাধিক হাওর আছে। হাওর এলাকার একমাত্র ফসল বোরো। বোরোর ৬০ ভাগই আসে হাওর অঞ্চল থেকে। চলতি বোরো মওসুমে ৫০ লাখ হেক্টর জমি চাষের আওতায় আনা হলেও বিদ্যুৎ বা সেচ সংকটের কারণে প্রায় ৩ লাখ হেক্টর জমি আবাদের বাইরে থাকে। আবাদের লক্ষ্যমাত্রার ৫০ লাখের মধ্যে ৩২ লাখ হেক্টর জমিই হাওর ও নিচু এলাকায়। এবার বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ১ কোটি ৯০ লাখ টন। গত মওসুমে (২০০৮-০৯ অর্থ বছরে) উৎপাদন ... পুরো খবর
মহান মে দিবস আজ
সংগ্রাম রিপোর্টার : আজ শনিবার শ্রমিকদের অধিকার আদায়ের রক্তস্নাত মহান মে দিবস। আন্তর্জাতিক পরিমন্ডলে শ্রমিক দিবস হিসেবেও এর পরিচিতি রয়েছে। পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থায় শ্রম শোষণের মাত্রা বেড়ে যাওয়ার বিপরীতে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতাও বেড়ে গেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দিবসটি যথাযোগ্য পালনে বিস্তারিত কর্মসূচি নেয়া ... পুরো খবর
সভা-সমাবেশে বাধা দিয়ে সরকার অন্যায় ও অসাংবিধানিক কাজ করছে
দমন-পীড়ন চালিয়ে জনগণের আন্দোলন দমন করা যায় না -মুজাহিদ
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, জামায়াতে ইসলামীর সভা-সমাবেশে বাধা দিয়ে সরকার অন্যায় ও অসাংবিধানিক কাজ করেছে। জামায়াতে ইসলামীর নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার একের পর এক বাধা দিয়ে অব্যাহতভাবে অত্যাচার, নির্যাতন চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিয়ে সরকার আমাদের ... পুরো খবর
পুঞ্জীভূত সমস্যা আর লুটপাট
রাষ্ট্রায়ত্ব পাটকলে প্রতিনিয়ত লোকসান হলেও খুলনাঞ্চলে গড়ে উঠছে ব্যক্তি মালিকানাধীন পাটকল
আব্দুর রাজ্জাক রানা, খুলনা : সোনালী আঁশ পাট। আর এ পাটকে কেন্দ্র করেই এ অঞ্চলে গড়ে উঠেছিল বেশ কয়েকটি পাটকল। স্বাধীনতার পূর্ব সময়ে অর্থাৎ ৫০ থেকে ষাটের দশকে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এসব পাটকল দেশ স্বাধীনতার পর করা হয় জাতীয়করণ। বাংলাদেশ পাটকর্পোরেশন বা বিজেএমসির তত্ত্বাবধানে চলতে থাকে এগুলো। কিন্তু আশির দশক থেকেই শুরু হয় লোকসান। এক পর্যায়ে পাটকলের ভবিষ্যৎ অনিশ্চিত হতে থাকে। ... পুরো খবর
পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ চ্যাম্পিয়ন পাকিস্তান। উভয় দলেরই এটা প্রথম ম্যাচ। সেন্ট লুসিয়ায় ম্যাচটি শুরু হবে রাত ১১টায়। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় চ্যাম্পিয়ন পাকিস্তান। বাংলাদেশও স্বপ্ন দেখছে জয় দিয়ে এগিয়ে যাওয়ার। দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে উভয় দলের জন্য জয়টা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ... পুরো খবর
৯ বছর আগেই পানি ব্যবহার নিষিদ্ধ করে পরিবেশ অধিদফতর
বুড়িগঙ্গা এখন বিষের নহর'!
0সরকারের নীতি পরিবর্তন করতে হবে- ড. আইনূন নিশাত সাদেকুর রহমান : একদা যে বুড়িগঙ্গা ছিল রাজধানী ঢাকার প্রাণপ্রবাহ। আজ তা পরিণত হয়েছে ‘বিষের নহরে'। পরিবেশ অধিদফতর নয় বছর আগেই বুড়িগঙ্গার পানি যে কোন কাজে ব্যবহার নিষিদ্ধ করে তা ভয়াবহ হিসেবে ঘোষণা করে। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নিক্ষিপ্ত বর্জ্যের চাপে ঐতিহাসিক এ নদীর জীবন থমকে গেছে। একে বাঁচাতে না পারলে রাজধানী ও ... পুরো খবর
কাজের অভাবে টঙ্গীর বহু স্যুয়েটার গার্মেন্টস বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার
গাজী খলিলুর রহমান, টঙ্গী থেকে : শিল্প নগরী টঙ্গীর অনেক গার্মেন্টস, স্যুয়েটার কারখানায় কাজ নেই। কারখানা মালিকরা কাজের অভাবে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এতে হাজার হাজার খেটে খাওয়া নারী-পুরুষ শ্রমিক বেকার হয়ে পড়েছে। অর্থাভাবে অনেক শ্রমিক অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। এমনিতেই সরকার পরিবর্তনের সাথে সাথে গোপনে থাকা ... পুরো খবর
পাবনায় জামায়াতের সমাবেশে পুলিশী হামলায় আহত ২০\ ১৪৪ ধারা জারি
পাবনা সংবাদদাতা : ১৪৪ ধারা ঘোষিত এলাকার বাইরে পাবনায় জামায়াতের শান্তিপূর্ণ সম্মেলনের উপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে সম্মেলন পন্ড করে দিয়েছে। এতে জামায়াতের কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামায়াত নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলনে পুলিশের এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। আকস্মিক পুলিশের এই ঘটনায় সর্বমহলে ব্যাপক ... পুরো খবর
