বাংলাদেশ এবারও সাক্ষীগোপাল সাজল

নতুন ফারাক্কা টিপাইমুখ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু

0মনমোহন ও জয়রাম রমেশের আশ্বাস ও প্রতিশ্রুতি ভুয়া আবু সোহায়েল : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের আশ্বাস এবং ভারতীয় পরিবেশমন্ত্রী জয়রাম রমেশের প্রতিশ্রুতি ভঙ্গ করে ভারত টিপাইমুখ বহুমুখী বাঁধ প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে। এ ব্যাপারে আনুষঙ্গিক দলিলপত্রে দস্তখতও আনুষ্ঠানিকভাবে হয়ে গেছে। ১৯৭৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাক্ষীগোপাল বানিয়ে ফারাক্কা বাঁধ চালু করেছিল। অনুরূপভাবে এবারও বাংলাদেশের রাষ্ট্রদূতকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে টিপাই বাঁধ শুরুর প্রক্রিয়া সম্পন্ন করেছে ভারত। গত ২৮ এপ্রিল নয়াদিল্লীতে টিপাইমুখ বাঁধ তৈরির সাথে সংশ্লিষ্ট ভারতের ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) সাটলুজ জলবিদ্যুৎ নির্গম লি. (এসজেভিএন) এবং মনিপুর সরকারের মধ্যে টিপাইমুখ মাল্টিপারপাস ... পুরো খবর

চোখ বন্ধ করে সরকারের এজেন্ডা বাস্তবায়নে সম্মত এক তদন্ত সংস্থা প্রধান খোঁজা হচ্ছে

0স্বমনোনীত স্বনিয়োজিত তদন্ত প্রধান সম্পর্কে সরকারের হাস্যকর অভিযোগ ফতেহ আলী টিপু : যুদ্ধাপরাধের বিচার বাদ দিয়ে সরকার শেষ পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়কার মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্তদের বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের জন্য আইনজীবী পর্যন্ত নিয়োগ দিয়েছেন। নানা বিতর্ক, চড়াই-উৎড়াই ও স্বচ্ছতাবর্জিত কার্যক্রমের মধ্য দিয়ে এতে সরকারের ... পুরো খবর

জেলা ইসি অফিস অভিমুখে বিক্ষোভ

নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা \ পদলেহীদের ক্ষমতা ছাড়তে হবে

স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ও অপর দুই কমিশনারের পদত্যাগের দাবিতে পূর্ব ঘোষিত বিএনপির ইসি সচিবালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা গতকাল সোমবার কোন রকম পুলিশী বাধা এবং সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। পদযাত্রা-পূর্ব মুক্তাঙ্গনের সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আববাস বলেন, আ'লীগ সরকারের পদলেহী এই নির্বাচন কমিশনের ... পুরো খবর

স্বৈরতন্ত্রের তল্পিবাহক এই দুদক'র প্রয়োজন নেই -ড. মহিউদ্দিন খান আলমগীর

0সংবিধান লঙ্ঘন করে দুদককে ব্যবহার করা হয়েছে 0লতিফুর রহমানকে দুদকের দেয়া সেই নোটিশ কোথায়? 0মোজাফফর আহমেদ চাকরির সময় প্রতিষ্ঠানের টাকা ব্যক্তিগত একাউন্টে জমা করেছিলেন সংসদ রিপোর্টার : বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর দুর্নীতি দমন কমিশন-দুদক যেভাবে কাজ করেছে তাতে এই কমিশনের প্রয়োজনীয়তা নেই। তখন এই কমিশন স্বৈরতন্ত্রের তল্পিবাহক হিসেবে কাজ করেছে। সেই সরকার সংবিধান লঙ্ঘন ... পুরো খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অবরোধের নামে তান্ডব

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আসাদুজ্জমানের হত্যাকারীদের গ্রেফতারসহ পাঁচ দফা দাবিতে ডাকা অবরোধের নামে তান্ডব চালিয়ে যাচ্ছে। অবরোধ কর্মসূচি পালনকালে শিক্ষকদের মারপিট, ট্রেনের চালককে অপহরণ, ট্রেন-বাস ভাংচুর ও পুড়িয়ে দেয়া, বাসের চালকদের মারপিট, ছাত্র-শিক্ষকদের অপহরণের চেষ্টা, গাড়ি ভাংচুর করেছে। গতকাল সোমবার আবারও ছাত্রলীগ ক্যাডাররা বিশ্ববিদ্যালয়গামী ... পুরো খবর

বর্ষার আগে নির্মিত না হলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না

আইলা দুর্গত ৪ থানার বেড়িবাঁধ ১১ মাসেও নির্মিত হয়নি

আব্দুর রাজ্জাক রানা, আইলা দুর্গত এলাকা থেকে ফিরে : গত ১১ মাসের বেশী সময় পার হলেও আইলা দুর্গত সুন্দরবন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। আগামী বর্ষা মওসুমের আগে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব না হলে এই চার উপজেলায় মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ইতোমধ্যে এ সব উপজেলায় নতুন করে ... পুরো খবর

নিরপরাধ শিবির নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার মানবতা বিরোধী কাজ করছে -শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার নিরপরাধ শিবির নেতাকর্মীদের গ্রেফতার করে মানবাধিকার বিরোধী কাজ করছেন। বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিনা অপরাধে সহস্রাধিক শিবির নেতাকর্মীকে জেলে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। গতকাল সোমবার শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স কক্ষে ঢাকা ... পুরো খবর

‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' উদযাপন ও ইউনেস্কো বাংলাদেশ সাংবাদিকতা পুরস্কার বিতরণ

শক্তিশালী গণমাধ্যম ছাড়া কোন দেশেই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় ----তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, কিছু পত্রিকা এমনভাবে সরকারের সমালোচনা করে তাতে মনে হয় দেশে কোন সরকারই নেই। এসব পত্রিকাতে এমন কিছু ছাপা হয় যা শুধু জনগণ নয় দেশের স্বার্থের বিরুদ্ধেও চলে যায়। মন্ত্রী বলেন, একটি দেশে শক্তিশালী গণমাধ্যম ছাড়া সেদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। দেশের মিডিয়া যাতে কিছু পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে না ... পুরো খবর