অর্ধশত মিল মালিকের সাংবাদিক সম্মেলন

লাগামহীনভাবে বাড়ছে সুতার দাম ৯৫ ভাগ টেক্সটাইলের উৎপাদন বন্ধ

স্টাফ রিপোর্টার : প্রতি ঘণ্টায় ঘণ্টায় লাগামহীনভাবে বেড়েই চলছে সুতার দাম। এতে করে দেশের ৯৫ ভাগ টেক্সটাইল ও ডাইং মিলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। টেক্সটাইল শিল্পকে বাঁচাতে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করতে এখনই সরকারের হস্তক্ষেপ করা দরকার। এই সিন্ডিকেট ইতোমধ্যে বিদেশ থেকে গ্রে কাপড় আমদানি শুরু করেছে। এতে করে দেশের টেক্সটাইল শিল্প অন্ধকার জগতে প্রবেশ করছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফারুক ডাইং এন্ড নিটিং ম্যানুফ্যাকচারিং আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক ফারুক। এসময় উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ টেক্সটাইলের মালিক ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, ইরফান ডাইং এর মালিক নাসির উল্লাহ, ফতুল্লা টেক্সটাইলের মালিক ... পুরো খবর

খনন প্রক্রিয়ায় চুক্তি ভঙ্গ করছে ভারত

ইছামতি নদীতে ড্রেজিং প্রক্রিয়া বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি

এইচ. এম. আব্দুর রহিম সাতক্ষীরা থেকে : অনাকাঙ্ক্ষিত বন্যা, স্থায়ী অস্থায়ী জলাবদ্ধতা ও শুষ্ক মওসুমে খরা রোধে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাংলাদেশ-ভারত সীমানা নির্ধারণকারী ইছামতি নদীতে চলমান ড্রেজিং প্রক্রিয়া বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জে মাথাভাঙ্গা চুনী নদীর একটি শাখা ইছামতি, যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ... পুরো খবর

শিবিরের কার্যকরী পরিষদের সাথে মতবিনিময়কালে মুজাহিদ

দমন-পীড়নের চিন্তা বাদ দিয়ে ছাত্র সমাজকে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ করে দিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই সংগঠনের কর্মীদের কাছে এ দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে চারিত্রিক শক্তি ও চিন্তার ঐক্য দিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কুরআন-হাদিস ... পুরো খবর

জবিতে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে এএসআই প্রহৃত

ঢাবিতে আবারো ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ\ ব্যাপক ভাংচুর\ আহত ১৪

স্টাফ রিপোর্টার : থামছে না ছাত্রলীগ। আবারো ঢাকা বিশববিদ্যালয়ে মুহসীন হল ছাত্রলীগের দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে অন্তত ১৫টি কক্ষ। পুলিশ আটক করেছে দুজনকে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের এক এএসআইকে বেদম পিটিয়েছে। মুহসীন হলের ছাত্ররা জানায়, ... পুরো খবর

আবদুল মতিন ইস্যু সরকারের মুখোশ খুলে দিয়েছে

তদন্ত প্রসিকিউশন, ট্রাইব্যুনালকে সরকার রাজনৈতিক ইচ্ছাপূরণের বাহন সাজাতে চায়

ফতেহ আলী টিপু : মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থার জন্যে অনেক বাছাই-বিবেচনার পর নিয়োজিত প্রধান আবদুল মতিনকে অপসারণ করে সরকারের ইচ্ছা পূরণের আরও খয়ের খাঁ ধাঁচের একজনকে তদন্ত সংস্থার প্রধান করে সংস্থা পুনর্গঠনে সরকারের আয়োজন শুরু হয়েছে। তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন সম্পর্কে সরকারের নির্দেশে নতুন করে গোয়েন্দাদের নামিয়ে তদন্ত করা হচ্ছে। বলা হচ্ছে, ... পুরো খবর

প্রবল বৃষ্টিপাতে সৌদি রাজধানী রিয়াদে জীবনযাত্রা অচল

প্রবল বর্ষণ, প্রচন্ড ঝড়ো হাওয়া ও মারাত্মক শিলাবৃষ্টিতে অচল হয়ে পড়েছে রিয়াদ। গত সোমবারের ওই ঝড় ও বৃষ্টিপাতের ফলে বহু রাস্তা ডুবে যাওয়ায় ট্রাফিক ব্যবস্থা থমকে দাঁড়ায়। তবে বড় কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এ বর্ষণ ৪৫ মিনিটেরও বেশি সময় স্থায়ী হয়। মেটেরোলজি এন্ড এনভায়রনমেন্ট প্রটেকশনের (পিএমই) একজন কর্মকর্তা জানান, আরও ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতিকে ... পুরো খবর

দেড়হাজার ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চিত

যমুনার ভাঙ্গনে চৌহালীতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা : গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বাড়ার পর তা কমতে শুরু করলেও নদীভাঙ্গনের উন্মত্ততা কমেনি। ক্রমাগত নদীভাঙ্গনের তান্ডবে সিরাজগঞ্জের চৌহালীতে ঐতিহ্যবাহী ৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নদীগর্ভে বিলীন হয়েছে ৩ শতাধিক ঘরবাড়ী। এতে এক হাজার ৩শ ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌহালীর মধ্যদিয়ে প্রবাহিত যমুনা নদীতে ... পুরো খবর

১১ মাস ১০ দিন অতিবাহিত হলেও

আইলা বিধ্বস্ত কয়রা দাকোপ শ্যামনগর ও আশাশুনির মানুষ অর্থনৈতিকভাবে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি

আব্দুর রাজ্জাক রানা, আইলা দুর্গত এলাকা থেকে ফিরে : ১১ মাস ১০ দিন অতিবাহিত হলেও আইলা বিধ্বস্ত খুলনার কয়রা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির মানুষ অর্থনৈতিকভাবে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছবাস এ অঞ্চলে ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি অর্থনীতিও বিপর্যস্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে অবস্থাসম্পন্ন ব্যক্তিরা যেমন নিঃস্ব হয়েছেন, তেমনি খেটেখাওয়া ... পুরো খবর