রাজশাহী বিভাগীয় মহাসমাবেশে খালেদা জিয়া

সরকারের হাতে দেশ নিরাপদ নয়\ এই সরকার চাই না

০ ঢাকার মহাসমাবেশ থেকেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে ০ ০ সরকারের সব অনৈতিক কর্মকান্ডের প্রমাণ সময়মতো উন্মোচন করা হবে০ ০ পথে পথে সংবর্ধনা ০ জাফর ইকবাল, মশিউর রহমান, রাজশাহী থেকে : আগামী ১৯মে ঢাকায় মহাসমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, দেশের মা বোনদের জীবনের নিরাপত্তা নেই। এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়। ইডেন কলেজে কি হচ্ছে? মেয়েদের মন্ত্রী, এমপি ব্যবসায়ীদের মনোরঞ্জনের জন্য দেয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন দখল হচ্ছে। এই সরকারের হাতে দেশ, ছেলেমেয়ে নিরাপদ নয়। তাই এই সরকার চাই না। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে আপনারা থাকবেন কিনা? নির্যাতন অত্যচার সহ্য করতে পারবেন কিনা। স্বৈরাচার হটিয়েছি। ... পুরো খবর

বেগম জিয়ার সমাবেশগামী গাড়িবহরে আ'লীগের নগ্ন হামলা

নাটোরে ২ জন নিহত, শতাধিক আহত\ ২শ গাড়ি ভাংচুর

০ চট্টগ্রাম ও খুলনায় প্রতিবাদ ০ ওবায়দুল্লাহ আল মামুন নাটোর থেকে : রাজশাহীতে খালেদা জিয়ার মহাসমাবেশে যাওয়ার পথে গতকাল বুধবার নাটোরের সিংড়া ও সদরে বিএনপি নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের ব্যাপক বাধার মুখে পড়েছে। দুই শতাধিক বাস ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষে সিংড়া থানার ওসি ও উপজেলা ভাইস চেয়ারম্যানসহ শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে জাকির হোসেনসহ দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ... পুরো খবর

ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রের মহড়া চাঁদাবাজি টেন্ডারবাজিই সরকার পতনের জন্য যথেষ্ট - মাওলানা নিজামী

জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, বর্তমান সরকার পতনের জন্য আন্দোলনের কোন প্রয়োজন নেই। ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রের মহড়া, টেন্ডারবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডই সরকার পতনের জন্য যথেষ্ট। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে যোগ্য ও সৎ মানুষ তৈরি করার জন্য নানামুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। ... পুরো খবর

নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিশাল সমাবেশ

সরকারের অব্যাহত জুলুম নির্যাতন বন্ধে রাজপথে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই-মুজাহিদ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সরকারের অব্যাহত জুলুম নির্যাতন বন্ধে এবং দেশকে রক্ষা করতে হলে সকল দলের মতের জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনের কোন বিকল্প নেই। তিনি বলেন, গত ১৬ মাসে সরকার ও সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন অঙ্গ সংগঠনের দ্বারা বিরোধী দলের ওপর জুলুম নির্যাতন আর নারীদের ওপর অব্যাহত ... পুরো খবর

কোন অনুগত'র জন্য পদ ছেড়ে দিয়ে সরে দাঁড়াতে হলো আবদুল মতিনকে

আইনমন্ত্রীর পকেট-তালিকা গ্রহণ না করাই তার অপরাধ

সংগ্রাম রিপোর্ট : ‘জি হুজুরী' না করার কারণেই সরে যেতে হলো যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিনকে। এ থেকে আবারো প্রমাণিত হলো, কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে সরকার তার রাজনৈতিক উদ্দেশ্যই বাস্তবায়ন করতে চাইছে। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি তালিকাও প্রস্তুত করে রেখেছে। সে অনুযায়ীই তদন্ত সংস্থা, ট্রাইবুনালকে সাজানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ... পুরো খবর

নারী নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে প্রতিবাদ দিবস পালিত

তেমন কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় দুর্বৃত্তরা দাপটের সাথে অপরাধ চালিয়ে যাচ্ছে

দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঘোষিত ‘‘প্রতিবাদ দিবস’’ উপলক্ষে সারাদেশে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, দেশে একটার পর একটা মানবাধিকার লংঘনের ঘটনা ঘটতে থাকলেও তেমন কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরো দাপটের সাথে অপরাধ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে কলেজের ছাত্রীদেরকে অনৈতিক কর্মে বাধ্য করা, বখাটেদের উৎপাত সহ্য করতে না পেরে ... পুরো খবর

বরিশাল পলিটেকনিক ছাত্রলীরগর ১৪ নেতা-কর্মী গ্রেফতার \ কর্তব্যে অবহেলায় ৪ পুলিশ বরখাস্ত

বরিশাল অফিস : বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের দফায় দফায় সংঘর্ষের সাথে জড়িত থাকায় পুলিশ গতকাল বুধবার ১৪ জনকে গ্রেফতার করেছে। কর্তব্যে অবহেলার কারণে বিএমপি'র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ৪ জন পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। এদিকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বরিশাল মহানগর ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। বরিশাল ... পুরো খবর

৪ দিনব্যাপী থাই বাণিজ্য মেলা শুরু

দেশী পণ্যের রফতানি বৃদ্ধির চেষ্টা করছে সরকার -বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অবঃ) ফারুক খান বলেছেন বাংলাদেশী বিভিন্ন পণ্যের রফতানি বৃদ্ধির চেষ্টা করছে সরকার। এজন্য প্রয়োজনীয় যোগাযোগ বাড়াতে বিদেশে দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার সোনারগাঁও হোটেলে ৪ দিনব্যাপী থাইল্যান্ড বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হোটেলের বল রুমে আয়োজিত অনুষ্ঠানে ... পুরো খবর