দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে : বিশিষ্ট নাগরিকবৃন্দ

সরকার দলীয়দের হাতে প্রশাসন পণবন্দী চাপের মুখে কর্মকর্তারা অসহায়

এবি সিদ্দিক : সরকার দলীয় নেতা-কর্মীদের চাপের মুখে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এ ছাড়া দলীয় নেতা-কর্মীদের হাতে সিভিল ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা নাজেহাল হওয়ায় গোটা প্রশাসনেই এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। অনেক কর্মকর্তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, আমাদের নিরাপত্তা দেবে কে? পুলিশের ওপর হামলা, থানা ঘেরাও এটা কিসের লক্ষণ? আইন-শৃক্মখলা রক্ষাকারী বাহিনী যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, অপরাধীদের গ্রেফতার করলে যদি থানা ঘেরাও হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? বর্তমান এই পরিস্থিতিতে যেমন সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন, তেমনি উদ্বিগ্ন দেশের বিশিষ্ট নাগরিকরা। বিশিষ্ট শিক্ষাবিদ ও টিআইবি'র সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, দেশে যা হচ্ছে তাতে পরিস্থিতি আরো খারাপ হবে বলে মনে হচ্ছে। নৈরাজ্যকর অবস্থা চলছে। শিক্ষা ... পুরো খবর

সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মুজাহিদ

ইতিবাচক ও উদার ভূমিকা পালন করে সমাজকে সামনে নিয়ে যেতে হবে

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা। মানুষের চেতনা শাণিত করা, উপলব্ধি জাগিয়ে তোলার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক কর্ণধারদের ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার জন্য গাইডলাইন দেয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে সাংবাদিকরা। সাংবাদিকদের ভূমিকার ... পুরো খবর

আতঙ্কে রোগীরা পালিয়েছে\ কর্মবিরতি চলছে

সাতক্ষীরার আশাশুনি হাসপাতালে পিটিয়ে ডাক্তারের মাথা ফাটিয়ে দিয়েছে যুবলীগ ক্যাডাররা

সাতক্ষীরা সংবাদদাতা : যুবলীগ ক্যাডারদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাতক্ষীরার আশাশুনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরিমল কুমার বিশ্বাস। তাকে পিটিয়ে ও আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে ক্যাডাররা। আহত অবস্থায় নিজ হাসপাতালেই রোগী হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর থেকে হাসপাতালের অন্যসব ডাক্তার কর্মচারী কর্মবিরতি পালন শুরু করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা ... পুরো খবর

সমন্বয়ের অভাবে উন্নয়ন কাজ ব্যাহত

উপজেলা চেয়ারম্যানদের সীমিত ক্ষমতা দেয়া হলেও ভাইস চেয়ারম্যানদের নেই

স্টাফ রিপোর্টার : অবশেষে উপজেলা চেয়ারম্যানদের সীমিত আকারে কিছুটা ক্ষমতা দেয়া হচ্ছে। উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের হাতে ক্ষমতা না থাকায় তারা ক্ষুব্ধ। সব ক্ষমতাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও'র) তথা নির্বাহীর হাতে। এমতাবস্থায় সমন্বয়হীনতার অভাবে উন্নয়ন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সীমিত আকারে শুধুমাত্র চেয়ারম্যানদের কিছু ক্ষমতা দেয়া হয়েছে। ভাইস-চেয়ারম্যানদের ... পুরো খবর

মেঘ পাহাড় আর ড্রাগন রাজার দেশে-১

বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও গরীব বানিয়ে রাখা হয়েছে নান্দনিক সুন্দর দেশ ভুটানকে

শহীদুল ইসলাম ভুটান থেকে ফিরে : একটি সম্পদশালী দেশকে গরীব বানিয়ে রাখা হয়েছে সুকৌশলে। বিপুল কাঠসহ বনজ সম্পদ এবং পাথর রফতানির সুযোগ পাচ্ছেনা অপরূপ সৌন্দর্য্যের দেশ ভুটান। একদিকে ভারত অন্যদিকে বরফাচ্ছাদিত চীনের তিববত দ্বারা পরিবেষ্টিত দেশটি মূল্যবান সম্পদের মালিক হয়েও তা বিক্রি করতে পারছে না। নিজেরাও কোন শিল্প কারখানা তৈরি করতে পারছে না কাঁচামাল আমদানি করতে না পারার ... পুরো খবর

বিএনপি মহাসচিবের সাংবাদিক সম্মেলন

হামলার প্রতিবাদে হরতালসহ ৪ দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার : বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশমুখী গাড়ি বহরে হামলা ও বিএনপি নেতা হত্যার প্রতিবাদে ৯ মে বগুড়ায় অর্ধ দিবস হরতালসহ ৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে গতকাল বৃহস্পতিবার বগুড়ার ... পুরো খবর

সরকার কর্তৃক চাল সংগ্রহের নির্ধারিত মূল্য বাস্তবতা বিবর্জিত\ পুনঃনির্ধারণের দাবি

রাজশাহী অফিস : চলতি বোরো সংগ্রহ মওসুমে ২০১০ সরকার কর্তৃক ধান ও চাল সংগ্রহ মূল্য যেভাবে নির্ধারণ করা হয়েছে তা মিল মালিকদের লাভ তো দূরের কথা উৎপাদন মূল্যের চেয়েও কম বলে দাবি করেছে চালকল মালিকরা। তারা মনে করেন সরকারের ওই নির্ধারিত মূল্য এদেশের মেহনতি কৃষককে মিল মালিকদের সঙ্গে মুখোমুখি করার সামিল। চলতি মওসুমে সরকার কর্তৃক ধান ও চাল সংগ্রহের মূল্য ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ... পুরো খবর

ন্যাশনাল ইয়ূথ ফোরামের আলোচনা সভা

যারা ইয়াহিয়ার কাছ থেকে বেতন খেয়েছেন তাদেরকে বাদ দিয়ে অন্যদের বিচার করলে জনগণ তা মেনে নেবে না --সালাউদ্দিন কাদের চৌধুরী

স্টাফ রিপোর্টার : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা ইয়াহিয়া খানের কাছ থেকে বেতন খেয়ে পাকিস্তানের জন্য কাজ করেছেন তাদেরকে বাদ দিয়ে এখন যুদ্ধাপরাধের কথিত অভিযোগে অন্যদের বিচার করবেন এদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। তিনি বলেন, মুক্তিযোদ্ধের সময় নিহত ৩০ লাখ নারী-পুরুষের নামই যারা এখনো প্রকাশ করতে পারলো ... পুরো খবর