বৃটেনে ঝুলন্ত পার্লামেন্ট\ টোরি ৩০৬\ লেবার ২৫৮

সরকার গঠনে টোরি ও লেবার দলের তোড়জোড়

সংগ্রাম ডেস্ক : বৃটেনের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিরোধী রক্ষণশীল দল। সর্বশেষ তথ্য অনুযায়ী রক্ষণশীল দল পেয়েছে ৩০৬টি আসন। আর প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের লেবার পার্টি পেয়েছে ২৫৮টি আসন। এদিকে রক্ষণশীল দল সর্বাধিক আসন পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ৩৬ বছর পর পুনরায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছে বৃটেন। এর আগে ১৯৭৪ সালে ঝুলন্ত পার্লামেন্ট বা সংখ্যালঘু সরকার গঠিত হয়ে মাত্র ৯ মাস স্থায়ী হয়েছিল। এদিকে কোন দলই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে প্রধান দু'দলই। রক্ষণশীল দলের নেতা ডেভিড ক্যামেরন সরকার গঠনের ব্যাপারে জোর আশাবাদী। তিনি বলেন, ‘‘লেবার পার্টি গণরায়ে হেরে গেছে।’’ তবে বৃটেনের নির্বাচনী ঐতিহ্য অনুযায়ী ঝুলন্ত পার্লামেন্টের ক্ষেত্রে স্থিতিশীল সরকার গঠনের জন্য ... পুরো খবর

শ্রমিকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে মুজাহিদ

শান্তিতে থাকার জন্য পরস্পরকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামী রামপুরা থানা শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে খাবার বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সকল ধর্মই মানুষের সেবা করাকে উৎসাহিত করেছে। ইসলাম মানুষের সেবা করার বিষয়ে খুব বেশী গুরুত্ব দিয়েছে। এ ধরনের উদ্যোগকে মহৎ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে তিনি শান্তিতে থাকার জন্য ... পুরো খবর

কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি নৌমন্ত্রীর

নৌ ধর্মঘট শ্রমিক লীগের হামলায় ৩ মাস্টারসহ আহত ১০

স্টাফ রিপোর্টার : ন্যায্য মজুরীসহ ৫ দফা দাবিতে নৌ শ্রমিকদের আহূত ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর সদরঘাটে ধর্মঘট কর্মসূচির সমর্থনে আয়োজিত সমাবেশ মিছিলে হামলা চালিয়েছে সরকার সমর্থিত শ্রমিক লীগের সন্ত্রাসীরা। এতে ৩ জন মাস্টারসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এদিকে নৌ মন্ত্রী শাহজাহান খান ধর্মঘটকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে বলেছেন, নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে ... পুরো খবর

মেঘ পাহাড় আর ড্রাগন রাজার দেশে-২

উপরে মানুষ নীচে মেঘ- এ যেন পরীদের দেশ

শহীদুল ইসলাম, ভুটান থেকে ফিরে : বাস অথবা চার চাকার যানবাহনে অথবা হেঁটে মেঘের উপর দিয়ে চলাচল করা যায় এমন কথা অবাস্তবই বটে। ছোটবেলায় মুরুববীদের মুখে গল্প শুনেছি জীন, ভূত, পরীদের গল্প। তারা নাকি মেঘের উপর দিয়ে উড়ে যেতে পারে এবং যখন তখন যে কোন দেশে উড়ে গিয়ে মানুষের ভাগ্যও বদলে দিতে পারে। এমন কল্পকাহিনী বাস্তব না হলেও মেঘের দেশে, মেঘের উপর দিয়ে মানুষের যাতায়াত একেবারেই বাস্তব ... পুরো খবর

ভারত থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ আমদানিতে ব্যয় হবে ১৭ টাকার বেশি

বিদ্যুৎ খাতকে বেসরকারি খাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে \ ভোক্তাকে খেসারত দিতে হবে

এবি সিদ্দিক : সরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্ব না দিয়ে বেসরকারি খাতকে প্রাধান্য দেয়া হচ্ছে। গোটা বিদ্যুৎ খাত চলে যাচ্ছে বেসরকারি খাতে। এর ফলে ভোক্তা সাধারণকে বড় ধরনের খেসারত দিতে হবে। জীবনযাত্রার ব্যয ও পণ্যের উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সরকার যদি ভর্তুকি তুলে নেন তাহলে আগামী ৫ বছর পর প্রতি ইউনিট বিদ্যুৎ ১৭ থেকে ২০ টাকায় ... পুরো খবর

বিএমএ নেতাদের আলাদা স্বাস্থ্যনীতি তৈরীর ঘোষণা

স্বাচিপ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্বনদ্ব তিমিরেই রয়ে যাচ্ছে জাতীয় স্বাস্থ্যনীতি

সংগ্রাম রিপোর্ট : অন্ধকার থেকে আলোর মুখ দেখছে না জাতীয় স্বাস্থ্যনীতি। পূর্ণাঙ্গতা পেতে পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে। ফলে তিমিরেই রয়ে যাচ্ছে দেশের স্বাস্থ্যনীতি। মহাজোট সরকার পূর্ণাঙ্গ স্বাস্থ্যনীতি প্রণয়নে তোড়জোড় শুরু করলেও মন্ত্রী ও উপদেষ্টার দ্বনদ্ব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) ও আ'লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা ... পুরো খবর

পরশুরামের দীঘি কথা-১

শমসের গাজীর দীঘি \ কালের নীরব সাক্ষী

সাদেকুর রহমান ও এম এ হাসান, পরশুরাম (ফেনী) থেকে : সীমান্তবর্তী জনপদ হিসেবে ফেনীর পরশুরাম উপজেলাকে নিয়ে অনেকেরই রয়েছে কৌতূহল। আইন-শৃংখলা সংস্থা বা নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টিতে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহারসহ কতিপয় কারণে এ উপজেলা নীতি-নির্ধারণী মহলেরও আগ্রহের কেন্দ্রে। কিন্তু ইতিহাস অনুসন্ধিৎসু ও ঐতিহ্য সন্ধানীদের কাছে পরশুরামের পরিচয় ‘দীঘির জনপদ' হিসেবে। এই উপজেলায় ... পুরো খবর

কাঁচা মরিচের ঝাল আরও বেড়েছে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত নতুন ধানের প্রভাব পড়েনি চালের বাজারে

স্টাফ রিপোর্টার : বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ১২ টাকা বেড়েছে। আর সপ্তাহের ব্যবধানে এ বৃদ্ধির পরিমাণ ২০ টাকা। একইভাবে রসুনের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। চিনির মূল্য বৃদ্ধিও অব্যাহত রয়েছে। গত সপ্তাহে কেজিতে ৫/৬ টাকা বৃদ্ধির পর নতুন করে এ সপ্তাহে আরো ২ টাকা বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে। ভোজ্য তেলের দাম ... পুরো খবর