0ধর্মঘট আহবানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা-নৌ-মন্ত্রী 0 দাবি মানা না হলে কর্মসূচি চলবে -শ্রমিক ফেডারেশন

নৌযান ধর্মঘটে অচলাবস্থা

0শ্রমিকদের ওপর চলছে নির্যাতন 0 সংগ্রাম রিপোর্ট : দেশব্যাপী নৌযান ধর্মঘটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে নৌপরিবহন মন্ত্রী বলেছেন, ধর্মঘট আহবানকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। তার মতে অধিকাংশ শ্রমিক ধর্মঘটের বিপক্ষে। আর নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবেই। সাধারণ শ্রমিকদের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেতন ভাতা বৃদ্ধি, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরি হারানোদের পুনরায় বহালসহ ২২ দফা দাবিতে গত দু'দিন আগে শ্রমিক ফেডারেশন দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। গত বৃহস্পতিবার বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ শ্রম পরিচালকের সাথে আলোচনায় বসেন। কিন্তু এতে শ্রমিকদের দাবি মেনে না নেয়ায় ঐদিন মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়। সাধারণ শ্রমিকদের ডাকা ধর্মঘটে বাধা ... পুরো খবর

বিএনপির কর্মসূচির প্রতি জামায়াত ও জাগপা'র সমর্থন\ সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া

বগুড়ায় নজিরবিহীন হরতাল পালিত

বগুড়া অফিস : আওয়ামী সন্ত্রাসীদের হাতে বিএনপি নেতা জাকির হোসেন নিহত হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকে গতকাল বগুড়ায় সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পিকেটারদের হাতে বিআরটিসির বাসসহ কিছু যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের আমলে বিরোধী দলের ডাকা প্রথম হরতালে ... পুরো খবর

মেঘ পাহাড় আর ড্রাগন রাজার দেশে -শেষ পর্ব

ভুটানের শাসনব্যবস্থা রাজা রানী ও রাজ পরিবারের কথা

শহীদুল ইসলাম, ভুটান থেকে ফিরে : ভুটানের জাতীয় পতাকায় এখনো শোভা পাচ্ছে ড্রাগনের ছবি। কেন এই কাল্পনিক প্রাণীর ছবি তার পেছনে রয়েছে অনেক গল্প। তবে ভুটানে এখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। তারপরেও রাজা এবং রাজ পরিবারের ক্ষমতা এখনো আগের জায়গাতেই রয়েছে। রাজা সবার ঊর্ধ্বে। রাজ পরিবার উচ্চ আসনে রয়েছে। বর্তমান রাজা এখনো অবিবাহিত। তবে তার পিতার রয়েছে চার বোন ... পুরো খবর

প্রেস ব্রিফিংয়ে বিডিআরের বিদায়ী ডিজি

অযথা গুজব রটিয়ে পিলখানায় বিদ্রোহের সূচনা করে অতি উৎসাহীরা

0সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করা হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে0 স্টাফ রিপোর্টার : বিডিআরের বিদায়ী মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মইনুল ইসলাম বলেছেন, কিছু সংখ্যক উৎসাহী ব্যক্তি অযথা গুজব রটিয়ে পিলখানায় বিডিআর বিদ্রোহের সূচনা করে। গুজবগুলো এমনভাবে রটানো হয় যে, যা সবার শুনতে ভাল লাগে। গত ২৫ ফেব্রুয়ারির ঘটনা ছিল একতরফা। সেদিন অতি উৎসাহীরা বিশৃক্মখলা সৃষ্টি করে। এর ফলে ভীষণ ক্ষতি ... পুরো খবর

মরহুম আব্দুল লতিফ ইসলামের একজন মর্দে মুজাহিদ ছিলেন - মাওলানা নিজামী

গতকাল রোববার আল-ফালাহ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দফতর সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম আব্দুল লতিফের জীবনের উপর আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ... পুরো খবর

ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলন

ক্ষমতা পাকাপোক্ত আর চারদলীয় জোটকে ধ্বংস করতেই যুদ্ধাপরাধ ইস্যু সামনে নিয়ে এসেছে সরকার ---মুফতি আমিনী

স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, আ'লীগ একটি দলকে যুদ্ধাপরাধীর অভিযোগ এনে উৎখাত করার জন্য মাঠে নেমেছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে এবং চারদলীয় জোটকে ধ্বংস করার জন্যই যুদ্ধাপরাধীদের ইস্যুটি সামনে আনা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার যদি নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য হয়, তাহলে এ বিচারই তাদের গদি ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। গতকাল রোববার ... পুরো খবর

লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি ঃ আমন চাষও ক্ষতিগ্রস্ত হবার আশংকা

খুলনায় বোরো ফসলের ক্ষতি প্রায় অর্ধশত কোটি টাকার

আব্দুর রাজ্জাক রানা, খুলনা : গেল বোরো মওসুমে খুলনা জেলায় প্রায় সাড়ে ৫৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। এর মধ্যে চাষ হয়েছে মাত্র ৪৮ হাজার হেক্টর জমিতে। বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি । সেই হিসেবে দেখা যায় আইলা দুর্গত এলাকার কৃষকদের প্রায় অর্ধশত কোটি টাকার আর্থিক লোকসান হয়েছে। তবে আবাদি এলাকায় বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। ... পুরো খবর

সরকার দেশের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে -মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, সরকার অন্য দেশের সাথে কি চুক্তি করেছে সেটা জানা এ দেশের জনগণের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার সংবিধান বিশ্বাস করে না। সংবিধান লঙ্ঘনকারী এ সরকার দেশের শাসন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ফরমান ... পুরো খবর