2010-05-14
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
২০১৫ সাল পর্যন্ত উৎপাদনের পরিকল্পনা ঘোষণা
বিদ্যুতের দাম ৩০০ থেকে ৫০০ শতাংশ বাড়তে পারে
সংগ্রাম রিপোর্ট : বিদ্যুতের দাম বাড়ছে। কত বাড়ছে তা নির্দিষ্ট করে না বলা হলেও সাময়িকভাবে ৩০০ থেকে ৫০০ শতাংশ বাড়তে পারে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সচিব বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ ব্যবহার করলে তো দাম বৃদ্ধির বিষয়টি মেনেই নিতে হবে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং-এ বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এতে চলতি ২০০৯-১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। তবে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী। তিনি বলেছেন, কিন্তু ‘মিস'তো হতেই পারে। এছাড়াও যে তথ্য তুলে ধরা হয় তা পরস্পর বিরোধী। সাংবাদিকদের জানানো হয়- চলতি ২০১০ বছরেই কুইকরেন্টাল পাওয়ার থেকে ১৩১৫ থেকে ১২১৫ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। ... পুরো খবর
0পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে -- সরকার পক্ষ 0দাবি মানা না হলে কর্মসূচি চলবেই - শ্রমিক পক্ষ0
নৌ-শ্রমিকদের প্রতি আবারো আল্টিমেটাম\ ধর্মঘট চলছেই
স্টাফ রিপোর্টার : মন্ত্রীর আল্টিমেটাম শেষ। নৌ-যান শ্রমিকরা কাজে যোগদান করেনি। অপরদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নৌ-যান চলাচল স্বাভাবিক। অপরদিকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে, তাদের দাবি মানা না হলে কর্মসূচি চলবেই। আজ আবারো ৫টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। নৌ-যান ধর্মঘটের আজ ৭ম দিন। গত শুক্রবার মধ্যরাত থেকে নৌ-যান শ্রমিকরা ধর্মঘট পালন করে ... পুরো খবর
মায়ের চেয়ে মাসির দরদ ভালো নয়-২
শেখ মুজিব বিভেদের যে ইস্যুকে শেষ করে গেছেন, ভারত শেখ হাসিনা সরকারকে দিয়ে সেই ইস্যু উস্কে দিচ্ছে
ফতেহ আলী টিপু : ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনে যুদ্ধাপরাধীদের বিচার না করে স্বয়ং শেখ মুজিব তাদের অব্যাহতি দিয়েছেন তবে পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন সদস্যকে চূড়ান্তভাবে যুদ্ধাপরাধের অভিযোগে চিহ্নিত করা হলেও তার আলোকে বিচার প্রক্রিয়া শুরুর আগে ১৯৭২ সালের ২৪ জানুয়ারি (শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তনের ১৪ দিনের মাথায়) দালালদের দ্রুত বিচারের জন্য বিশেষ ... পুরো খবর
শিক্ষার পরিবেশ বিনষ্টে বিশেষ মহল ষড়যন্ত্র চালাচ্ছে -প্রধানমন্ত্রী
বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সচেতন ও সজাগ থাকার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন। ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)'র একটি শিক্ষক প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ... পুরো খবর
ইভটিজিং বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান
বখাটে সন্ত্রাসীদের প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করা হবে -স্পীকার
স্টাফ রিপোর্টার : ২০০৮ সালে ইভটিজিং এর ঘটনা ঘটেছে ১২টি এর মধ্যে ৯ জন আত্মাহুতি দিয়েছে। ২০০৯ সালে ৫৪টি ইভটিজিং এর ঘটনা ঘটে, আত্মাহুতি দেয় ৯ জন। কিন্তু চলতি বছর এর হার আশংকাজনক হারে বেড়েছে। এ পর্যন্ত আত্মাহুতি দিয়েছে ১৫ জন। গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয় আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। ইভটিজিং এর মাত্রা বেড়ে যাওয়া এবং এ কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার কথা স্বীকার ... পুরো খবর
দেশ চালানোর ব্যর্থতা ঢাকতে সীমাহীন মিথ্যাচার করা হচ্ছে সরকার ও এনবিআর'র বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা ---খোন্দকার দেলোয়ার
স্টাফ রিপোর্টার : আয়কর আইনের ১৬৩ নং ধারা লংঘন করার অভিযোগে সরকার ও এনবিআরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ঘোষণা দিয়েছে বিএনপি। একই সাথে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীদলের বিরুদ্ধে সীমাহীন মিথ্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলের নয়াপল্টন্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব কথা ... পুরো খবর
সরকারি প্রজ্ঞাপনের প্রতি অবজ্ঞা
উদ্দেশ্যমূলকভাবে উপজাতিদের ‘আদিবাসী' বলা অব্যাহত
0ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো আদিবাসী নয় -ড. আবদুর রব0 0নৃতাত্ত্বিক' জনগোষ্ঠী হিসেবে উল্লেখ একধাপ আগানো -প্রফেসর মেসবাহ কামাল0 সাদেকুর রহমান : সরকারি একাধিক প্রজ্ঞাপনকে অবজ্ঞা করে উদ্দেশ্যমূলকভাবে একশ্রেণীর বুদ্ধিজীবী, রাজনীতিক, মিডিয়া এমনকি আমলা হামেশাই ‘উপজাতীয়' জনগোষ্ঠীকে ‘আদিবাসী' বলে উল্লেখ করছেন। খোদ প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও সরকারের ভেতরে ও বাইরে একটি বিশেষ মহল ... পুরো খবর
আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান
স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান। অস্ট্রেলিয়া এফ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর পাকিস্তান ই-গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে। সুপার এইটে টানা তিনটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সেমিতে উঠলেও পাকিস্তান মাত্র একটি ম্যাচ জিতেই সেমিতে উঠেছে। সুপার এইটে অস্ট্রেলিয়া হারিয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং ... পুরো খবর
