এটা ভারতের কাছে আত্মসমর্পণ -সাবেক বিডিআর ডিজি

সন্ধ্যার পর বাংলাদেশীরা সীমান্তে চলাফেরা করলে হতাহতের দায় সরকার নেবে না

সংগ্রাম রিপোর্ট : ভারতের পরামর্শে সরকার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাংলাদেশী নাগরিকদের সীমান্তে চলাফেরা নিষেধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ চলাফেরা বা সীমান্ত অতিক্রম করে আর তারা যদি বিএসএফ-এর হাতে নিহত বা আহত হয় তাহলে বাংলাদেশ সরকার এর দায়-দায়িত্ব বহন করবে না। সরকারের এই সিন্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিডিআর-এর সাবেক ডিজি মেজর জেনারেল (অবঃ) আ.ল.ম ফজলুর রহমান বলেন, সরকার ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা নিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃসভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, ডিজি, বিডিআর ও কোস্টগার্ড, ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাশেষে ... পুরো খবর

কোরীয় সরকারের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

বাংলাদেশী পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়ান

সংগ্রাম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশী পণ্যের আমদানি ও দেশে বিনিয়োগ বাড়াতে কোরীয় সরকারের প্রতি আহবান জানিয়েছেন। কোরিয়া সফরের প্রথম দিনের বিকেলে সিউলে ঝ্যাংচু জিমনেসিয়ামে বাংলাদেশ দূতাবাস ও কোরিয়ার শ্রম মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ উৎসবে একথা বলেন তিনি। সেইসাথে প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলের ... পুরো খবর

কোরীয় সরকারের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

বাংলাদেশী পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়ান

সংগ্রাম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশী পণ্যের আমদানি ও দেশে বিনিয়োগ বাড়াতে কোরীয় সরকারের প্রতি আহবান জানিয়েছেন। কোরিয়া সফরের প্রথম দিনের বিকেলে সিউলে ঝ্যাংচু জিমনেসিয়ামে বাংলাদেশ দূতাবাস ও কোরিয়ার শ্রম মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ উৎসবে একথা বলেন তিনি। সেইসাথে প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলের ... পুরো খবর

বনগ্রাম বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসুন -মাওলানা নিজামী

সামছুল আরেফীন, এসএম আলাউদ্দিন, আবুল কালাম আযাদ, সাঁথিয়া (পাবনা) থেকে: বনগ্রাম বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন সাঁথিয়া-বেড়ার সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। গতকাল রোববার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ... পুরো খবর

প্রেস ব্রিফিং-এ আলী আহসান মুজাহিদ

সরকার মানবাধিকার ভূলুণ্ঠিত করছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ অগণতান্ত্রিক পন্থায় জামায়াতের সভা-সমাবেশ পন্ড করাসহ সরকারি দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিরোধীদলীয় সংসদ সদস্যসহ নেতৃবৃন্দের বিদেশ গমনে বাধা দেয়াকে মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করে তিনি বলেন, এ সরকার নাগরিকদের মানবাধিকার ভূলুণ্ঠিত করেছে। এ ... পুরো খবর

রাজশাহীতে পদ্মার চরে মহাসমাবেশে বক্তারা

ফারাক্কা চুক্তি কোন সুফল দেয়নি\ বিষয়টি আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করুন

রাজশাহী অফিস : গতকাল রোববার ফারাক্কা দিবস উপলক্ষে রাজশাহীতে পদ্মা নদীর চরে আয়োজিত গণসমাবেশে বক্তারা বলেন, ভারতের একগুঁয়েমী নীতির কারণে ফারাক্কা চুক্তি গত ১৩ বছরেও কোন সুফল বয়ে আনতে পারেনি। এর জন্য আর অপেক্ষায় না থেকে বিষয়টি আন্তর্জাতিক আদালতে উপস্থাপনের জন্য সমাবেশে দাবি জানানো হয়। ভারতের এক তরফা পানি নীতির বিরুদ্ধে এই অঞ্চলের জনগণকে সোচ্চার করে তুলতে প্রথমবারের মতো ... পুরো খবর

নারায়ণগঞ্জে ওলামা সম্মেলনে মাওলানা মহিউদ্দিন খান

ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার দেশী-বিদেশী চক্রান্ত রুখতে হবে

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জাতীয় সীরাত কমিটির চেয়ারম্যান ও মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান বলেছেন, ইসলামী রাজনীতি তথা কুরআনের আইনকে নিষিদ্ধ করার দেশী-বিদেশী ষড়যন্ত্রকে রুখে দেয়ার জন্য ওলামা মাশায়েখকে ঐক্যবদ্ধভাবে ময়দানে প্রস্তুত থাকতে হবে। তিনি গতকাল রোববার বিকেলে স্থানীয় নবাব সলিমুল্লাহ রোডস্থিত হোঁসিয়ারি সমিতি ভবনের মিলনায়তনে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ... পুরো খবর

দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের ২৯২ কর্মচারীর আল্টিমেটাম

২২ মে'র মধ্যে চাকরি স্থায়ীকরণ ও বকেয়া পরিশোধ না হলে কঠোর আন্দোলন দিনাজপুর অফিস : দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের অস্থায়ী ২৯২জন কর্মচারীর চাকরি স্থায়ী ও বকেয়া পরিশোধ করা না হলে ২২ মে হতে কঠোর আন্দোলনের পথ বেছে নেয়া হবে। গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এই আল্টিমেটাম দেন। ... পুরো খবর

মিথ্যাচার ও ষড়যন্ত্র চালিয়ে দ্বীনের কাজ থেকে কেউ বিরত রাখতে পারবে না -মাওলানা সাঈদী

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট মুফাচ্ছিরে কুরআন ও সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বলেছেন, মহানবী (সা.) মানবতার মুক্তির দিশারী রূপে জগতে আবির্ভূত হয়ে মানুষকে শোষণ, বঞ্চনা, গঞ্জনা থেকে মুক্তি দিয়ে সার্বিক কল্যাণ সাধন করে আল কুরআন দিয়ে গড়ে তুলেছিলেন একটি যথার্থ সুখী ও সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা। সেখানে ছিল মানবতা, ন্যায় বিচারের পূর্ণ নিশ্চয়তা, সৌভ্রাতৃত্বের ... পুরো খবর