2010-05-19
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
গণতন্ত্রের ঘাড়ে স্বৈরতন্ত্র সওয়ার
উপদেষ্টাদের দাপটে মন্ত্রীরা কোণঠাসা
সংগ্রাম রিপোর্ট : উপদেষ্টাদের দাপটে মন্ত্রীরা কোণঠাসা। এ নিয়ে মন্ত্রীরা ক্ষুব্ধ হলেও তা প্রকাশ করতে পারছেন না। মন্ত্রীদের ওপর অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন উপদেষ্টারা। এ ক্ষেত্রে মন্ত্রীরা পড়েছেন বড় সমস্যায়। পর্যবেক্ষক মহল বিষয়টিকে গণতন্ত্রের ঘাড়ে স্বৈরতন্ত্রের ভূত সওয়ার হওয়া বলে অভিহিত করছেন। সংসদ ও মন্ত্রণালয়ের কাজকর্মের জবাবদিহিতার দায়িত্ব মন্ত্রীদের। উপদেষ্টাদের জবাবদিহিতার আইনী কোন জায়গা নেই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন ৭ জন। এরা হলো মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, ডা. মোদাচ্ছের আলী, ড. আলাউদ্দিন আহমেদ, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং ড. গওহর রিজভী। একজন সাবেক কেবিনেট সচিব বলেন, প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টা থাকতে পারেন। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন, তারা সংশ্লিষ্ট বিষয়ে ... পুরো খবর
থাকছে লংমার্চ\ মানবপ্রাচীরসহ নানা কর্মসূচি
আজ পল্টনে বিএনপির মহাসমাবেশ
মোহাম্মদ জাফর ইকবাল : সংশয়, ভয়ভীতি, টানটান উত্তেজনা, সেই সাথে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ রাজধানীর পল্টন মাঠে বিএনপির আলোচিত মহাসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। এক হাজার পুলিশ ছাড়াও সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকবে কয়েক হাজার বিএনপির স্বেচ্ছাসেবক কর্মী। বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে জনগণের মাঝেও কৌতূহলের কমতি নেই। বেগম ... পুরো খবর
বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ৪টি চুক্তি স্বাক্ষর
দ. কোরিয়া বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে - প্রধানমন্ত্রী
সিউল থেকে বাসস : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লী মিউং-বাক গতকাল মঙ্গলবার এক বৈঠকে দু'দেশের জনগণের পারস্পরিক স্বার্থে এশীয় দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারে আগ্রহ ব্যক্ত করেছেন। দুই নেতা গতকাল মঙ্গলবার সকালে সিউলে প্রেসিডেন্ট ভবনে এক ঘণ্টাব্যাপী শীর্ষ বৈঠকের শুরুতে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও ... পুরো খবর
শত বছর পর একমাত্র নিজামীই অত্যাধুনিক এই ভবনটি নির্মাণ করেন
পাবনা সার্কিট হাউস থেকে নিজামীর নাম ফলক ভেঙ্গে ফেলায় বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভ\ নিন্দা জ্ঞাপন
পাবনা সংবাদদাতা : গত সোমবার দুপুরে ছাত্রলীগের একদল নেতাকর্মী পাবনা সার্কিট হাউস থেকে সাবেক মন্ত্রী ও জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ফলক সম্বলিত পাথরটি ভেঙে ফেলে। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু ও পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স পাবনা সার্কিট হাউসের দোতালার ভিআইপি কক্ষে দর্শনার্থী ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। ... পুরো খবর
পাবনাবাসীর মন থেকে আমার নাম মুছে ফেলা যাবে না -মাওলানা নিজামী
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর উপস্থিতিতে পাবনা সার্কিট হাউস থেকে সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ফলক সম্বলিত পাথরটি ভেঙে ফেলার ঘটনাকে অনাকাংখিত উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী ও পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) এর সাবেক সংসদ সদস্য মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, এটা যারা করেছে, তারা নিচু মনের পরিচয় দিয়েছে। অথবা ... পুরো খবর
টিআইবি মানববন্ধন ও স্বাক্ষর অভিযান
দুদকের স্বাধীনতা চাই
স্টাফ রিপোর্টার : দুর্নীতির দমন কমিশনকে (দুদক) স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করার দাবি জানিছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার এসব দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজন করে টিআইবি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইফতেখার ... পুরো খবর
ছাত্রলীগ-ছাত্রমৈত্রীর সংঘর্ষের জের
রাজশাহী পলিটেকনিকে ৫ মাস থেকে ক্লাস বন্ধ\ বিপাকে ৩ হাজার শিক্ষার্থী
রাজশাহী অফিস : ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর সংঘর্ষের জের ধরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে গত ৫ মাস থেকে ক্লাস বন্ধ আছে। এতে করে অনিশ্চয়তার মুখে পড়েছে ইনস্টিটিউটের ৩ হাজার সাধারণ শিক্ষার্থীর জীবন। আবার ইনস্টিটিউট বন্ধ থাকায় চলতি শিক্ষাবর্ষের ছাত্র ভর্তির প্রক্রিয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তথ্য মতে, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত ৭ জানুয়ারি ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর ... পুরো খবর
সমন জারি করেছে আদালত
গাজীপুরে জমি দখলের অভিযোগ নোবেল বিজয়ী ড. ইউনুসসহ ১৪জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারাব মৌজায় ১৫.৬০ একর জমি দখলের অভিযোগে গ্রামীণ টেলিকম লিমিটেডের পরিচালক ও প্রধান পৃষ্ঠপোষক নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ ১৪জনকে বিবাদি করে গাজীপুরের যুগ্ম জেলা জজ-১ম আদালতে মামলা হয়েছে। রোববার আদালতে মেসার্স লিবরা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. রওশন আলম বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন। ... পুরো খবর
