2010-05-20
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
পল্টনে লাখো জনতার মহাসমাবেশে খালেদা জিয়া
দলীয়পনা ব্যর্থতা ও নৈরাজ্যেও প্রতিবাদে ২৭ জুন হরতালের ডাক
মোহাম্মদ জাফর ইকবাল/খালেদ সাইফুল্লাহ : আগামী ২৭ জুন রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে বিএনপি। গতকাল বুধবার বিকালে রাজধানীর ঐতিহাসিক পল্টন ময়দানে বিএনপি আয়োজিত মহাসমাবেশে দলের চেয়ারপার্সন, সংসদে বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ ঘোষণা দেন। গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, দখল, ছাত্রী লাঞ্ছিত করা, প্রশাসনে দলীয়করণ, চাকরিচ্যুতি, হেনস্থা, ভারতের সাথে করা চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ২৭ জুন হরতালের ঘোষণা দেয়া হয়। এ ছাড়া বেগম জিয়া লাখো জনতা এ সমাবেশে বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ, দলীয় লোকজনদের বিচারপতি নিয়োগ বাতিল করে আদালতের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের দাবিতে আগামী ৯ জুন ইঞ্জিনিয়ার্স ... পুরো খবর
বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরাম সম্মেলনে শেখ হাসিনা
উন্নয়নের লক্ষ্যে মুসলিম দেশগুলোকে সম্মিলিত সামর্থ্য গড়ে তুলতে হবে
কুয়ালালামপুর থেকে বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার মুসলিম দেশসমূহের নিজস্ব বিভিন্ন সম্পদ, প্রযুক্তি ও বাজারের সুবিধা কাজে লাগানোর মাধ্যমে তাদের প্রয়াসে একটি বহুমুখী মাত্রা যোগ করে নিজেদের সম্মিলিত সামর্থ্য বৃদ্ধি করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানের জন্য নতুন নতুন সমাধান খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতে অপ্রত্যাশিত অর্থনৈতিক উত্থান-পতনের ঘটনা থেকে ... পুরো খবর
পাবনা সার্কিট হাউজের নাম ফলক ভাঙ্গার প্রতিকার চেয়ে জেল প্রশাসক বরাবর জামায়াতের স্মারকলিপি
পাবনা সংবাদদাতা : পাবনা সার্কিট হাউজের নাম ফলক ভাঙ্গার ঘটনার প্রতিকার ও ফলকটি পুনঃস্থাপনের দাবিতে গতকাল পাবনা জেলা জামায়াত নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রহীমের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, বিগত জোট সরকারের একজন মন্ত্রী হিসেবে মাওলানা মতিউর রহমান নিজামী সংবিধানের আলোকে শপথকৃত রাষ্ট্রের ... পুরো খবর
শতাধিক নেতাকর্মী আহত
মহাসমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে হামলা\ গাড়ি ভাংচুর
স্টাফ রিপোর্টার : ঢাকার পল্টন ময়দানের মহাসমাবেশে আসার পথে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা। এ ঘটনায় শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশও কোথাও কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সমাবেশে আসতে পারেননি আরো কয়েক হাজার নেতাকর্মী। আমাদের গাজীপুর সংবাদদাতা জানান, দেশের উত্তরাঞ্চল থেকে আসার পথে বিএনপির নেতাকর্মীদের বহনকারী ... পুরো খবর
এনবিডিএফ-এর সেমিনারে বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন
উত্তরাঞ্চলের ন্যায্য হিস্যা প্রশ্নে আপোস নেই
স্টাফ রিপোর্টার : স্বাধীনতা-উত্তরকালে সকল দল সকল সরকারই উত্তরাঞ্চলের সুষম উন্নয়নের প্রতি আন্তরিকতার পরিচয় দেয়নি। দীর্ঘ চার দশকের বঞ্চনা-বৈষম্যের অবসান হওয়া দরকার। পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে যে কোন সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। খাদ্যশস্য উদ্বৃত্ত উত্তরাঞ্চলের ন্যায্য হিস্যা প্রশ্নে কোন আপোস নেই। গতকাল বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘উত্তরাঞ্চলের উন্নয়ন ... পুরো খবর
নিরাপত্তা প্রদানের নামে ভারতীয় আগ্রাসনের সুযোগ দেয়া যাবে না -আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি
আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির নেতৃবৃন্দ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতীয় যাত্রীবাহী বিমানসহ কোন বিদেশী বিমান বা আন্তর্জাতিক ফ্লাইটের কোন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে বলে আমাদের জানা নেই। বরং, ভারতের নিজের মাটিতে নিজেদের ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের নিরাপত্তা বিঘ্নিত ... পুরো খবর
ঠিকাদারদের বিক্ষোভ ঘেরাও উত্তেজনা
খুলনায় গণপূর্ত বিভাগে টেন্ডার ছাড়া ৬৭ লাখ টাকার কাজ বরাদ্দ
খুলনা অফিস : খুলনায় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জাফর আহমেদ খানের বিরুদ্ধে ৬৭ লাখ টাকার ১৪টি ঠিকাদারি কাজ টেন্ডার ছাড়াই গোপনে বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ ঠিকাদারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিক্ষুব্ধ অর্ধশতাধিক ঠিকাদার নির্বাহী প্রকৌশলীর দফতর ঘেরাও এবং বিক্ষোভ প্রদর্শন করে। তারা নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ দেওয়া ... পুরো খবর
রাসূলুল্লাহ (সাঃ)-এর সঙ্গে তুলনার মিথ্যা মামলায়
খুলনার আদালত থেকে রফিকুল ইসলাম খানের জামিন লাভ
খুলনা অফিস : রাসূলুল্লাহ (সাঃ)-এর সঙ্গে তুলনার মিথ্যা ও কথিত অভিযোগ এনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাজানো মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মোঃ রফিকুল ইসলাম খানকে গতকাল বুধবার খুলনার মুখ্য মহানগর হাকিম জামিন দিয়েছেন। হাইকোটের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই তিনি গতকাল বুধবার সকালে খুলনার মুখ্য মহানগর হাকিম বারেকুজ্জামানের ... পুরো খবর
