2010-05-21
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
কেটে গেলো আরো একটি শুষ্ক মওসুম\ ফারাক্কায় এবার সোয়া লাখ কিউসেক পানি কম দিয়েছে
ভারতের অনাগ্রহে তিস্তার পানি বন্টন চুক্তি হল না
এ. বি. সিদ্দিক : তিস্তার পানি বন্টন চুক্তি আর হলো না। কেটে গেলো আরো একটি শুষ্ক মওসুম। এই মওসুমে ভারত ফারাক্কা চুক্তির চেয়ে প্রায় সোয়া লাখ কিউসেক পানি কম দিয়েছে। অথচ বাংলাদেশ সরকার এই নিয়ে কোনো কথাই বলেনি। আর গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের স্বার্থ রক্ষায় যে সব চুক্তি হয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া চলছে। তিস্তার পানি বন্টন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য। কারণ এই তিস্তার পানির উপর নির্ভর করছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিশাল এলাকায় চাষাবাদ ও আর্থ-সামাজিক উন্নয়ন। তিস্তা ব্যারেজকে ভারত গজলডোবায় বাঁধ দিয়ে অচল করে দিয়েছে। তিস্তা ব্যারেজ এখন অচল। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ইস্যু করে তিস্তার পানি বন্টন বিষয়টি সামনে তুলে আনা হয়। তবে এটা ছিল সম্পূর্ণ লোক দেখানো। ... পুরো খবর
সরকারের প্রতি মুজাহিদের আহবান
গোপন চুক্তির ভিত্তিতেই ভারত নিরাপত্তা বাহিনী পাঠানোর আবেদন করেছে কি না স্পষ্ট করুন
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, ভারতীয় দূতাবাস ও বিমানের জন্য ভারতীয় নিরাপত্তা বাহিনী পাঠানোর আবেদন বাংলাদেশের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর জন্য অবমাননাকর। ভারতের সাথে গোপন চুক্তির ভিত্তিতেই কী ভারত এ ধরনের আবেদন করেছে কি না? তা স্পষ্ট করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। তিনি মিথ্যা মামলা ... পুরো খবর
ইন্ডিয়ান এয়ারলাইন্সের নিরাপত্তার অজুহাতে স্কাই মার্শাল আনার প্রস্তাব
বাংলাদেশে সামরিক বাহিনী মোতায়েনের কৌশল নিয়ে এগুচ্ছে ভারত
ফতেহ আলী টিপু : ভারতের হাই-কমিশনের নিরাপত্তা রক্ষায় কয়েক মাস আগে বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়াই ভারতের কমান্ডো বাহিনী এসে দায়িত্ব গ্রহণ করার ঘটনা নিয়ে বিতর্ক ও বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই ভারতের যাত্রীবাহী বিমানের নিরাপত্তা রক্ষায় তারা সশস্ত্র স্কাই মার্শাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। চাঞ্চল্যকর ও স্পর্শকাতর এই সিদ্ধান্তকে পর্যবেক্ষক মহল বাংলাদেশে সরাসরি ভারতের সামরিক ... পুরো খবর
মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করুন
কুয়ালালামপুর (মালয়েশিয়া) থেকে বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তাদেরকে বাংলাদেশের শ্রমঘন তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল, হালকা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কৃষিভিত্তিক পণ্য, আইসিটি, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বিনিয়োগের আহবান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এখানে হোটেল ইস্তানা'র বলরুমে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে ... পুরো খবর
ক্ষমতাসীনদের পকেট তালিকা অনুসারে বিচারের আয়োজন চলছে
আওয়ামী ব্যবস্থাপনায় খুলনায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তদন্ত টিমের কার্যক্রম চলছে
শহীদুল ইসলাম/আব্দুর রাজ্জাক রানা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার খুলনা সফরেই আসল চেহারা বেরিয়ে পড়েছে। এটা কোন নিরপেক্ষ তদন্ত নয় বরং পুরোটাই ক্ষমতাসীন দলের ব্যবস্থাপনায় তাদেরই নির্দেশনা মোতাবেক, তাদেরই গাড়িতে চড়ে কার্যক্রম চালাচ্ছে তদন্তকারীরা। এতে করে থলের বিড়াল বের হয়ে এসেছে যে আসলে তদন্তের নামে আই ওয়াশের আয়োজন চলছে। আওয়ামী লীগের পকেটে রাখা তালিকা ... পুরো খবর
বিভিন্ন স্থানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
জনগণের সমস্যা সমাধানে সরকারকে বাধ্য করতে হরতাল ডাকা হয়েছে -নজরুল ইসলাম খান
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের সমস্যা সমাধানে সরকারকে বাধ্য করতে হরতালের মতো কর্মসূচি দেয়া হয়েছে। বক্তব্য প্রদান ও শক্তি প্রদর্শন করতে নয়, জনগণের দাবি আদায় করতে এ হরতাল পালন করা হবে। এতে জনগণের কিছু কষ্ট হলেও তা মহাকষ্ট থেকে বাঁচতে সাহায্য করবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি'র দলীয় কার্যালয়ে এক সাংবাদিক ... পুরো খবর
সারাদেশে বন্দিমুক্তি দিবস পালিত
গ্রেফতারকৃত জামায়াতের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে
সংগ্রাম রিপোর্ট : গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত বন্দি মুক্তি দিবস উপলক্ষে সারাদেশে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে বলা হয়, সরকার অবৈধভাবে জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত সভা-সমাবেশের ওপর বাধা দিচ্ছে। অনেক স্থানে ঘরোয়া সমাবেশেও বাধা সৃষ্টি করা হচ্ছে। জামায়াতের নেতা-কর্মীদের অবৈধভাবে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে অত্যাচার ... পুরো খবর
