দীর্ঘ এক বছরেও আইলায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১০ লাখ মানুষকে পুনর্বাসন করা হয়নি

এইচ, এম আব্দুর রহিম সাতক্ষীরা থেকে : আর মাত্র তিন দিন পর ২৫ মে ঘূর্ণিঝড় আইলার এক বছর পূর্তি হবে। দীর্ঘ এই এক বছরে আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার ১৩টি উপজেলার ১০ লাখ মানুষকে পুনর্বাসন করা হয়নি। ক্ষতিগ্রস্ত ভেড়ি বাঁধ ও ক্লোজার নির্মিত হয়নি। এলাকায় খাবার পানির তীব্র সংকট। চিকিৎসা সেবা অপ্রতুল। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। ঘরবাড়ি, ক্ষেতের ফসল ও গবাদী পশু হারিয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে। ক্ষেতের ফসল ঘরে না আসায় এলাকায় প্রচন্ড খাদ্যাভাব দেখা দিয়েছে। আসছে বর্ষায় মানুষের দুঃখ দুর্দশা তীব্র আকার ধারণ করবে। গত বছর ২৫ মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে এ অঞ্চলের উপকূলীয় উপজেলাগুলোতে। এতে ক্ষতিগ্রস্ত হয় জনগণ। সাতক্ষীরা জেলায় প্রাণহানি ঘটে ৫৫ জনের। এ জেলার ৩৩ হাজার ৭শ' পরিবার ক্ষতিগ্রস্ত হয়। লোকসংখ্যা ১৫ লাখ ৮ হাজার ... পুরো খবর

চাতাল ও কৃষিজীবী শ্রমিক প্রতিনিধি সম্মেলনে মাওলানা নিজামী

মালিক-শ্রমিক সুসম্পর্কের ওপর দেশের উন্নয়ন উৎপাদন নির্ভর করে

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। মালিক শ্রমিক সুর্স্পকের উপর দেশের উন্নয়ন ও উৎপাদন নির্ভর করে। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ঐতিহ্য সমুন্নত রেখে কাজ করার আহবান জানান। তিনি চাতাল ও কৃষিজীবীদের দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রে সরকারের কাছে দাবি জানানোর চেয়ে মালিকদের ... পুরো খবর

দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষ \ বাড়ছে চালের দাম

এক বছরে সরকারি তথ্যে পণ্যমূল্য বৃদ্ধির শতকরা হার পণ্যের নাম মূল্যবৃদ্ধির হার পণ্যের নাম মূল্যবৃদ্ধির হার মোটা চাল ২৯.৬৩% শুকনো মরিচ ৩০% সরু চাল ২৪.৫৩% হলুদ ১৬০% আটা ১৩.১৬% আদা ৭১.৩৪% মুগ ডাল ৩২.৫৬% ব্রয়লার ১৭.০২% রসুন ৩৪৬.৪৩% ইলিশ মাছ ২৬.৫১% মিয়া হোসেন : বোরো মওসুমের নতুন ধান বাজারে এলেও কমছে না ধান চালের দাম। বরং গত সপ্তাহে মোটা চালের দাম কেজি প্রতি ১ থেকে ২ টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবে ... পুরো খবর

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন

জমে উঠেছে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন। প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এখন ব্যস্ত স্ব স্ব দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার কাজ নিয়ে। কারও এখন দম ফেলার সময় নেই। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিনে বিভিন্ন দলের নেতারা মনোনয়ন পত্র দাখিলের পর নেমে পড়েছেন পাড়ায় পাড়ায় সালাম ও শুভেচ্ছা ... পুরো খবর

জীবন-জীবিকা ও ইজ্জতের নিরাপত্তা দাবি

বিভিন্ন পেশার মানুষ বাঁচার তাগিদে রাজপথে নামছে

সংগ্রাম রিপোর্ট : সুবিধা বঞ্চিত পেশাজীবী সংগঠনগুলো আন্দোলনমুখী হচ্ছে। এছাড়া দেশ ও জাতির স্বার্থে, বিশেষ করে বর্তমান সরকারের দুঃশাসনের প্রতিবাদ জানাতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনগুলোও রাজপথে নামছে। বর্তমান সরকার নতুন বেতন স্কেল ঘোষণা করলেও এতে রয়ে গেছে ব্যাপক বৈষম্য। বিশেষ করে নিম্নশ্রেণীর কর্মচারীরা এই বৈষম্যের শিকার। তাদের মধ্যে ... পুরো খবর

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল আলী স্মরণে ফরিদপুরে দোয়া অনুষ্ঠান

ব্যক্তি জীবনে যারা ইসলামী আদর্শের অনুসরণ করেন জাতির প্রতিও তারা সঠিকভাবে দায়িত্ব পালনে সচেষ্ট হন -মুজাহিদ

শাহেদ মতিউর রহমান, আলী আশরাফ মোহাম্মদ শোয়ায়েব ফরিদপুর থেকে : জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, ব্যক্তিগত জীবনে যারা ইসলামী আদর্শ ও নীতি নৈতিকতা সঠিকভাবে অনুসরণ করে তাদের কথা কাজে সব সময়ই মিল থাকে। দুর্নীতি তাদের জীবনকে স্পর্শও করতে পারে না। প্রতিবেশীর হকও তারা যথাযথভাবে আদায় করেন। একইভাবে তারা তার পরিবার সমাজ ও জাতির ... পুরো খবর

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে জমে উঠছে আমের বাজার

সরদার আবদুর রহমান : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে জমে উঠতে শুরু করেছে ফলের রাজা আমের বাজার। আমকে কেন্দ্র করে নানামুখী কর্মকান্ডে মুখর হয়ে উঠেছে আমের বাগান, মোকাম ও বাজারগুলো। এবার বাগানগুলোতে আমের ফলন ভাল হওয়ায় চাষী ও ব্যবসায়ী উভয়েই বেশ খুশি। সারা দেশে ৬২ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়ে থাকে। এর মধ্যে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলে ২৫ হাজার হেক্টর জমি রয়েছে। এতে প্রায় ... পুরো খবর

পন্টুনের হাইড্রলিক অকেজো থাকায় রো রো ফেরি চলাচল বন্ধ

মাওয়া ঘাটে তীব্র যানজটে যাত্রী ভোগান্তি চরমে

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের চরজানাজাত (কাওড়াকান্দি) রো রো ফেরি ঘাটের পন্টুনের র্যা মের হাইড্রলিক অকেজো হয়ে পড়ায় মাওয়া-চরজানাজাত (কাওড়াকান্দি) নৌ ঘাটে রো রো ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাটে গতকাল শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়। হাজার হাজার যাত্রী সাধারণকে প্রায় ২ কিঃমিঃ পথ পায়ে হেঁটে ঘাটে গিয়ে ফেরি ও বিভিন্ন নৌযানে করে নদী পারি দিতে দেখা গেছে। এতে ... পুরো খবর