2010-05-24
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
বিভিন্ন কোম্পানী সরকারি সিদ্ধান্ত মানছে না
রেজিস্ট্রেশনবিহীন আড়াই কোটি মোবাইল সিমের বেশিরভাগই অপরাধীদের হাতে
এ. বি. সিদ্দিক : মোবাইল ফোন কোম্পানীগুলো সরকারের সিদ্ধান্ত আমলে নিচ্ছে না। অবাধে অপরাধীদের হাতে সিম তুলে দিচ্ছে। বাড়ছে অপরাধের মাত্রা। চোর-ডাকাত ছিনতাইকারী থেকে শুরু করে নানা অপরাধমূলক কাজে জড়িতদের হাতে এখন মোবাইল ফোন। খুনের ঘটনায় ব্যবহৃত হচ্ছে মোবাইল। অনেক পরিবারের রাতের ঘুম হারাম করে দিচ্ছে এই ফোন। আবার যুব সমাজের মাথা খাচ্ছে এই মোবাইল ফোন। দেশ ও জাতির সর্বনাশ করে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে কয়েকটি কোম্পানী। রেজিস্ট্রেশনবিহীন প্রায় আড়াই কোটি সিমের বেশির ভাগই অপরাধীর হাতে। মোবাইল ফোনে অপরাধ নিয়ন্ত্রণ করতে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছিল। গত ১০ মার্চ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়। সরকারের দায়িত্বশীল ব্যক্তি ছাড়াও মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ... পুরো খবর
মুক্তিযুদ্ধকালে পাকিস্তানীদের আস্থা অর্জনকারী ৮৮ এমএনএ'র তালিকায় সাজেদা চৌধুরীও
শহীদুল ইসলাম : বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালেও পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর কাছে একজন আস্থাভাজন কিংবা পাকিস্তানের আস্থা অর্জনকারী নেত্রী ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী এবং সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিতদের মধ্য থেকে ৮৮ জনকে পাকিস্তানের সামরিক সরকার আস্থাভাজন এমএনএ (মেম্বর অব ন্যাশনাল এসেম্বলী) ... পুরো খবর
মুক্তিযুদ্ধকালে পাকিস্তানীদের আস্থা অর্জনকারী ৮৮ এমএনএ'র তালিকায় সাজেদা চৌধুরীও
শহীদুল ইসলাম : বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালেও পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর কাছে একজন আস্থাভাজন কিংবা পাকিস্তানের আস্থা অর্জনকারী নেত্রী ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী এবং সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিতদের মধ্য থেকে ৮৮ জনকে পাকিস্তানের সামরিক সরকার আস্থাভাজন এমএনএ (মেম্বর অব ন্যাশনাল এসেম্বলী) ... পুরো খবর
ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনউদ্দিন খালেদা জিয়ার আবিষ্কার খেসারত তাকেই দিতে হয়েছে-শেখ হাসিনা
টঙ্গী সংবাদদাতা : গতকাল রোববার টঙ্গী টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) মাঠে টঙ্গী-কালিগঞ্জ সড়কের স্টেশন রোড এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডা. ফখরুদ্দিন আহমেদ ও সাবেক সেনা প্রধান মঈন-উ-আহমেদ ছিলেন সাবেক ... পুরো খবর
বিক্ষোভ সমাবেশে ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দ
সরকারকে মহানবীর (সা:) ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদ করতে হবে
স্টাফ রিপোর্টার : সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। হযরত মুহাম্মদ (সা:)-এর ভালোবাসায় এদেশের লাখোকোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে সরকারকে মহানবীর (সা:) ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদ ও আন্তর্জাতিক আদালতে কার্টুনিস্টকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে। যদি না করা হয় তাহলে প্রমাণিত হবে ... পুরো খবর
সুশীল ফোরামের গোলটেবিল আলোচনা সভা
৩৯ বছর পূর্বের মীমাংসিত ইস্যুর বিচারের পুর্বে গত ১৬ মাসের মানবতাবিরোধী কাজের বিচার আগে করতে হবে
স্টাফ রিপোর্টার : সুশীল ফোরাম আয়োজিত ‘প্রকৃত মানবতাবিরোধীদের বিচার ও নারীর নিরাপত্তায় সরকারের ভূমিকা' শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা বলেছেন, গণতন্ত্র, মানবতা ও আইনের শাসনের প্রতি আওয়ামী লীগ কখনই বিশ্বাস করে না। কথা কাজেও তাদের মিল থাকে না। বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে পর্বত সমান ওয়াদা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এখন তারা সেই ওয়াদার কথা ভুলে ... পুরো খবর
চলতি বছরেই জরুরি সরকারের উপর গণ-তদন্ত কমিশন গঠন করা হবে -ব্যারিস্টার মওদুদ
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলেছেন, চলতি বছরেই ফখরুদ্দীন-মইনুদ্দীনের অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের উপর জাতীয় গণ-তদন্ত কমিশন গঠন করা হবে। গতকাল রোববার দুপুরে মতিঝিল নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, জরুরি অবস্থার সময় দেশের অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক যে ক্ষতি ... পুরো খবর
কৃষকদের মাঝে হতাশা
শরীয়তপুরে পানির অভাবে ৩'শ হেক্টর জমির বোরো উৎপাদন ব্যাহত
শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুর জেলার সদর উপজেলার পালং ইউনিয়নে পানির অভাবে প্রায় ৩'শ হেক্টর জমির বোরো উৎপাদন ব্যাহত হয়েছে। এ বোরো উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষকরা হতাশায় দিশেহারা হয়ে পড়েছে। অসহায় কৃষকের আহাজারি সারাবছর তারা সন্তান-সন্তানাদি নিয়ে কি খেয়ে বাঁচবে। গত বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন পেয়ে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে ধানের আবাদ করে শরীয়তপুরের ... পুরো খবর
