অর্থনীতিকে বিদেশ নির্ভর করার চক্রান্ত

১/১১-এর রূপকারদের রূপকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত

সগ্রাম রিপোর্ট : ১/১১-এর রূপকারদের রূপকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। গতকাল সোমবার মন্ত্রিসভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০২১ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রণীত রূপকল্প প্রণয়ন করায় পরিকল্পনা কমিশনকে মন্ত্রীসভা থেকে ধন্যবাদ জানানো হয়। এ সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, এই পরিরকল্পনা প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। এটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। বাংলাদেশকে ২০১৫ সালের মধ্যে মধ্য আয় এবং ২০২১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই রূপকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই রূপকল্পই হবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চরদলীয় জোট ক্ষমতায় থাকতেই একটি মহল রূপকল্প প্রণয়ন শুরু করে তবে প্রকাশ্যে নয়। চারদলীয় জোট ... পুরো খবর

আজ ২৫ মে স্মরণকালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার বর্ষপূর্তি

উপকূলীয় জনপদ এখনও ধ্বংসের স্তূত থেকে স্বাভাবিক অবস্থায় উঠে আসতে পারেনি

০ ওদের এখন আর কেউ খোঁজ নেয় না0 আব্দুর রাজ্জাক রানা, খুলনা : আজ ২৫ মে স্মরণকালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার বর্ষপূর্তি। ২০০৯ সালের এই দিনে সর্বনাশা ঘূর্ণিঝড় ও জলোচ্ছবাসে লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদ। বিরানভূমিতে পরিণত হয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ এলাকা। এতে শতাধিক মানুষের প্রাণহানিসহ মারা যায় হাজার হাজার গবাদি পশু ও জীবজন্তু। ... পুরো খবর

রাজধানীতে ঢাকা মহানগর জামায়াতের প্রতিবাদ সমাবেশ

বিনা টেন্ডারে বিদ্যুৎ প্লান্ট নির্মাণ দুর্নীতিকে সম্প্রসারিত করবে\ দেশও হয়ে পড়বে বিদেশ নির্ভর --মুজাহিদ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, বিনা টেন্ডারে বিদ্যুৎ প্লান্ট নির্মাণের অনুমোদন দেয়ার কারণে দেশে দুর্নীতি আরো সম্প্রসারিত হবে। আর বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করার কারণে দেশ হয়ে পড়বে পরনির্ভরশীল। তিনি বলেন, যেখানে টেন্ডারের মাধ্যমেই কোন কাজ হলে দুর্নীতির সুযোগ থাকে সেখানে বিনা টেন্ডারে বিদ্যুৎ ... পুরো খবর

৮ দফা দাবিতে রাবি ভিসির কাছে শিবিরের স্মারকলিপি

শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের স্বার্থে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে

রাবি রিপোর্টার : পুলিশী হয়রানি বন্ধ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবিতে গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। রাবি শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোবারক হোসাইন স্বাক্ষরিত স্মারকলিপিতে শহীদ শরীফুজ্জামান নোমানী হত্যার বিচার, গ্রেফতারকৃত নেতাকর্মীসহ সকল ... পুরো খবর

সারাদেশে জামায়াতের প্রতিবাদ দিবস পালিত

সরকারের প্রতি দমন পীড়ন বন্ধ করে বিদ্যুৎ সংকট নিরসনে বাস্তব পদক্ষেপের আহবান

স্টাফ রিপোর্টার : বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিগত ১৭ মাসেও বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকটের সমাধান করতে পারেনি। ফলে এসব সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, অশান্তি ও বিড়ম্বনা বেড়েই চলেছে। অপরদিকে আইন-শৃক্মখলার চরম অবনতিতে খুন, ছিনতাই, ধর্ষণ বেড়েই চলেছে। জনগণের জানমাল ও ইজ্জতের কোন নিরাপত্তা নেই। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলছে পাল্লা দিয়ে। কিন্তু সরকারের সেদিকে কোন ... পুরো খবর

ইভটিজিং বন্ধে শিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

যুব সমাজকে ধ্বংস করতেই ভারতের সাথে সংস্কৃতি চুক্তি করা হয়েছে

স্টাফ রিপোর্টার : ইভটিজিং এখন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র ২০১০ সালে ইভটিজিংয়ের কারণে প্রায় অর্ধশত কিশোরী আত্মহত্যা করেছে। যুব সমাজকে ধ্বংস করতেই ভারতের সাথে সংস্কৃতি চুক্তি করা হয়েছে। জাতিকে ধ্বংস করতেই ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি চালুর পাঁয়তারা করছে সরকার। ছাত্রলীগের কারণে আজ ছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারছে না। ইভটিজিং বন্ধ করতে শিক্ষাক্ষেত্রে আধুনিকতার সাথে ... পুরো খবর

ভারতীয় ডিম ও বাচ্চা আমদানি

কুষ্টিয়ার ৩ হাজার পোল্ট্রি খামার বন্ধ হওয়ার উপক্রম

খালিদ হাসান সিপাই, কুষ্টিয়া থেকে : ভারত থেকে ডিম ও বাচ্চা আমদানি হওয়ায় বিরূপ প্রভাব পড়েছে দেশীয় পোল্ট্রি শিল্পের ওপর। ভারতীয় ডিম ও বাচ্চার কারণে কুষ্টিয়ার ৩ হাজার পোল্ট্রি শিল্পে উৎপাদিত ব্রয়লার, লেয়ার ও ডিমের বাজারে ধস নেমেছে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কুষ্টিয়ার পোল্ট্রি শিল্প। মাংসের চাহিদাপূরণে কুষ্টিয়ার পোল্ট্রি খামারগুলো যখন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছিলো।জেলার ... পুরো খবর

দক্ষিণাঞ্চলের জেলাগুলো চরমপন্থীদের দাপটে কাঁপছে

এইচএম আব্দুর রহিম, সাতক্ষীর থেকে : দক্ষিণাঞ্চলের জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আবারো চরমপন্থী সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। আত্মগোপনে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা নতুন করে সংগঠিত হয়ে গ্রামাঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে। তারা সন্ধ্যার পর কালো হাফ প্যান্ট, কালো গেঞ্জি পরে ও কালো কাপড় দিয়ে মুখ বেঁধে পাঁজিয়া, তালা, ডুমুরিয়া, কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের অবস্থাপন্ন মানুষের বাড়িতে ... পুরো খবর