2010-05-27
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
আইলার এক বছরে এনজিওদের রমরমা ব্যবসা
কোটি কোটি টাকা আর হাজার হাজার টন চাল গম লুটপাট
আব্দুর রাজ্জাক রানা, খুলনা : আইলার এক বছর কেটেছে কোটি কোটি টাকা আর হাজার হাজার টন চাল গম লুটপাটে। এ থেকে পিছিয়ে ছিল না এনজিওরা। এক বছরেও ক্ষতিগ্রস্ত এলাকার সকল বাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। তবে বাঁধ মেরামতের ২৭ কোটি ৩৪ লাখ টাকা ও অর্ধ লাখ মেট্রিক টন গম, ত্রাণের ২ কোটি ৮ লাখ টাকা, গৃহ নির্মাণের ৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার টাকা এবং ৬ হাজার ২০৭ মেট্রিক টন চাল ঠিকাদার, জনপ্রতিনিধি আর পাউবো কর্মকর্তারা মিলে হজম করে ফেলেছে। একইভাবে আইলা দুর্গত অসহায় মানুষদের দেখিয়ে এনজিওগুলো রমরমা ব্যবসা ফেঁদে বসেছে। ২০০৯ সালের ২৫ মে আইলার আঘাতে খুলনা ও সাতক্ষীরার ৪টি উপজেলার প্রায় ৮ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। আইলায় ক্ষতিগ্রস্ত মানুষের খবর প্রচার হবার পর বিদেশী বহু দাতাসংস্থা এগিয়ে আসে। আইলায় পানি উন্নয়ন বোডের্র আওতাধীন ৪টি উপজেলার প্রায় তিনশত কিলোমিটার বাঁধ বিলীন হয়ে যায়। ... পুরো খবর
০ ফারাক্কা বাঁধের প্রতিক্রিয়া ও বৃষ্টির পরিমাণ কমে জমিতে ফাটল০ গঙ্গা অববাহিকায় পানির স্তর নেমে গেছে
বরেন্দ্র অঞ্চলে ভয়াবহ ভূমিধসের আশঙ্কা
সরদার আবদুর রহমান : বরেন্দ্র এলাকাধীন বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্থানে সৃষ্ট ভূমি ফাটলে জনমনে ব্যাপক শংকার জন্ম দিয়েছে। বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় এবং ফারাক্কা বাঁধের প্রতিক্রিয়ায় গঙ্গা অববাহিকায় পানির স্তর নীচে নেমে যাবার প্রেক্ষিতে এই ফাটল থেকে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। যা একটা বড় রকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়ে দেখা দিতে পারে বলেও মনে করা হচ্ছে। প্রাপ্ত খবরে ... পুরো খবর
রাসুলুল্লাহ (সা:) এর সঙ্গে তুলনার দুই মিথ্যা মামলা
মাওলানা নিজামী সাঈদীসহ পাঁচজনের মামলার সকল কার্যক্রম স্থগিত
স্টাফ রিপোর্টার : রাসুলুল্লাহ (সা:) এর সঙ্গে তুলনার মিথ্যা অভিযোগ করে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী,নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে লালমনিরহাট ও রাঙ্গামাটিতে দায়ের করা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাজানো দুই মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা দু'টি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে সরকারসহ ... পুরো খবর
কালেমায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হতে শীর্ষ আলেম পীর মাশায়েখ রাজনীতিবিদদের আহবান
মুসলমানদের অনৈক্যের সুযোগে চক্রান্ত ষড়যন্ত্র চলছে-মাওলানা নিজামী শয়তানী শক্তির মোকাবিলায় বৃহত্তম ঐক্যের কোন বিকল্প নেই- মাওলানা মুহিউদ্দিন খান
0শুক্রবার দেশব্যাপী ঘৃণা ও প্রতিবাদ মিছিল 0 স্টাফ রিপোর্টার : বর্তমান সময়ে দলমতের ঊর্ধ্বে উঠে কালেমায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম, পীর মাশায়েখ, রাজনীতিবিদরা। একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ কর্মসূচি দেয়ারও আহবান জানানো হয়। গতকাল বুধবার বিকেলে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে এ আহবান জানানো হয়। ... পুরো খবর
ফুড সিকিউরিটি ইনভেস্টমেন্ট ফোরামের সভা শুরু
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নয়ন সহযোগীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার থেকে ঢাকায় শুরু হয়েছে দু'দিনব্যাপী ফুড সিকিউরিটি ইনভেস্টমেন্ট ফোরামের সভা। হোটেল সোনার গাঁও-এ ফোরামের এ সভা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার, ইউএস আইডির প্রতিনিধি রাজিব শাহ, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডেভিট নাভারো, আইএফপিআরআই'র ... পুরো খবর
৬ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ
জেএমবির আমীর মাওলানা সাইদুরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের আয়োজন
সংগ্রাম রিপোর্ট: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির আমীর মাওলানা সাইদুর রহমান জাফর গ্রেফতার হওয়ার পর তাকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি। একশ্রেণীর পত্রিকা এ নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। জঙ্গি নেতার রিমান্ডের মধ্যে এই রাজনীতি আরও জমিয়ে তোলা হবে। এসব লক্ষণ থেকে আশংকা করা হচ্ছে, তিনি হয়ে উঠছেন সরকারের রাজনৈতিক হাতিয়ার। তার গ্রেফতার নিয়েও আইন শৃক্মখলা ... পুরো খবর
সাভারে গার্মেন্ট কারখানায় অসন্তোষ পুলিশ-শ্রমিক সংঘর্ষ\ ওসিসহ আহত ১৫\ নিরাপত্তা জোরদার
সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভার আশুলিয়ার জামগড়া এলাকার একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে গতকাল বুধবার সকালে শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলামসহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত কয়েকদিনে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেও ১২ দফা দাবি পূরণে ব্যর্থ ... পুরো খবর
যশোরে আ'লীগের দু'গ্রুপ ফের মুখোমুখি\ ব্যাপক গোলাগুলী
যশোর সংবাদদাতা : যশোর জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে ২ নেতা খুন হবার রেশ কাটতে না কাটতেই দু'গ্রুপ ফের মুখোমুখি অবস্থান নিয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদের মধ্যে ব্যাপক গোলাগুলী ও বোমাবর্ষণে যশোর শহর প্রকম্পিত হয়ে ওঠে। পুলিশসহ আইন শৃক্মখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে তাদের নিয়ন্ত্রণ করে। এ সময় একজন হোটেল শ্রমিক গুলীবিদ্ধ ... পুরো খবর
