2010-05-28
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
নিয়ন্ত্রণের কোন উদ্যোগ নেই
সড়ক দুর্ঘটনা বাড়ছেই বছরে ১২ হাজার নিহত
এ. বি. সিদ্দিক/মিয়া হোসেন : গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। বিকেল পর্যন্ত কতজন নিহত হয়েছে, তার হিসাব এখানে নেই। বেসরকারি হিসাবে গত (৩ মাসের গড় হিসাব) দৈনিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৩৩ জন। সড়ক দুর্ঘটনা নিয়ে সরকার বা সংশ্লিষ্টদের কোনো মাথাব্যথা নেই। বছরে প্রায় ১২ হাজার লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, আহত হচ্ছে ৩৫ হাজার। দুর্ঘটনার হার বেড়েই চলছে। পুলিশের হিসাবে জানা যায়, ২০০৮ সালের পূর্ববর্তী ১৫ বছরে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৩০ হাজার জনের মৃত্যু হয়। ১৯৯৪ থেকে ২০০৮ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে ৭০ হাজারের বেশি। পুলিশের হিসাবে ১৯৯৪ সালে দুর্ঘটনা ঘটে ১৩ হাজার, মৃতের সংখ্যা ৫৯৭ জন, ১৯৯৫ সালে দুর্ঘটনা ৩৩৪৬, মৃতের সংখ্যা ২০৯৪, ১৯৯৬ সালে দুর্ঘটনা ৩৭২৭, মৃতের সংখ্যা ২০৪১, ১৯৯৭ সালে ... পুরো খবর
৩১ মে পল্টনের জনসভা সফল করার লক্ষ্যে ওয়ার্ড সভাপতিদের সম্মেলন
উন্নত কর্মসূচি উত্তম চরিত্র আর সেবার মাধ্যমে জামায়াতে ইসলামী আজ জনগণের সংগঠনে পরিণত হয়েছে -মুজাহিদ
স্টাফ রিপোর্টার : জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জামায়াতে ইসলামীকে জনগণের সংগঠন উল্লেখ করে বলেছেন জামায়াতে ইসলামী সব সময়ই এদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জনগণের ভাষাতেই কথা বলে। আর চরিত্রগতভাবেই জামায়াতে ইসলামী একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় গণতান্ত্রিক দল। জামায়াতে ইসলামীর ব্যাপ্তিও আজ শহর থেকে শুরু করে গ্রাম ... পুরো খবর
দু'পায়ের রগ কর্তন ও কুপিয়ে নাড়িভুড়ি বের করে দেয়া হয়
খুলনায় আওয়ামী সন্ত্রাসীদের হাতে মুক্তিযোদ্ধা আলতাফ খুন
খুলনা অফিস : খুলনায় আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আলতাফ হোসেন (৬০) নামের এক মুক্তিযোদ্ধাকে। মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার ১১ ঘণ্টার মাথায় জীবন দিতে হল জেড ফোর্সের এই বীর মুক্তিযোদ্ধার। গত বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে তাকে খুলনা ... পুরো খবর
মোহাম্মদপুরে শিশু নিহত
রাজধানীতে বাস চাপায় বুয়েটের ছাত্রনিহত : যানবাহন ভাংচুর অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার : রাজধানীতে বাস চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুবদ্ধ ছাত্র-জনতা নির্বিচারে যানবাহন ভাংচুর করেছে। এ সময় জ্বালিয়ে দেয়া হয়েছে ৪টি বাস। ছাত্র-জনতার ভাংচুর উৎসবে পুলিশ ছিল নির্বিকার। কোন প্রকার প্রতিরোধ ছাড়াই মিরপুর-আজিমপুর সড়কের পলাশী, নীলক্ষেত, ইডেন কলেজের সামনে সৃষ্ট তান্ডবে আতংকের সৃষ্টি হয়। ... পুরো খবর
বিভিন্ন সংগঠনের নিন্দা প্রতিবাদ অব্যাহত
ফেইসবুকে রাসূলের (সা.) ব্যঙ্গ চিত্র প্রতিযোগিতা আয়োজনের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : ফেইসবুকে রাসূল (সা.) এর ব্যঙ্গ চিত্র অংকন প্রতিযোগিতার আয়োজনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, ঘৃণা প্রকাশ ও নিন্দা অব্যাহত রয়েছে। সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ আজ শুক্রবার বাদ জুমা সারাদেশে বিক্ষোভ সমাবেশের আহবান জানিয়েছে। ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন আজ ঢাকায় পৃথক পৃথক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সাংস্কৃতিক ঐক্য ফ্রন্ট আজ প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় ... পুরো খবর
অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের কিছুই করার নেই-ওয়াসা এমডি
প্রবল বর্ষণে এবছরও পানিতে ভাসবে ঢাকার অধিকাংশ এলাকা
মোহাম্মদ জাফর ইকবাল : প্রবল বর্ষণে এ বছরও পানিতে ভাসবে ঢাকার অধিকাংশ এলাকা। গেল বছর সরকার ও ঢাকা ওয়াসা জলাবদ্ধতা নিরসনের জন্যে নানা প্রতিশ্রুতির কথা শোনালেও সেগুলো মূলত বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাদের ঘোষণা মত উদ্ধার হয়নি দখলী খাল ও নিচু ভূমিসমূহ, পরিষ্কার করা হয়নি বক্সখালগুলো, বাড়ানো হয়নি খালের নব্যতাও। জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা কি প্রদক্ষেপ নিয়েছে দৈনিক ... পুরো খবর
শিবির নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার ধূমপান, মাদক, ইভটিজিং ও অশ্লীলতার পক্ষে অবস্থান নিয়েছে- ছাত্রশিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্র ঘোষিথ ধূমপান, মাদক, ইভটিজিং ও অশ্লীলতা বিরোধী জাতীয় কর্মমূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল মহানগরীতে মানববন্ধনের প্রস্তুতি চলাকালে পুলিশ কর্তৃক অন্যায়ভাবে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, বরিশাল জেলা পূর্ব সভাপতি মোঃ নাসির উদ্দিন, পশ্চিম ... পুরো খবর
জুলুম বৈষম্য দূর করতে হলে ইসলামের ভিত্তিতে সমাজ নির্মাণ করতে হবে - কামারুজ্জামান
গাজীপুর সংবাদদাতা : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেছেন, বাংলাদেশ আজ যে অগ্রগতি লাভ করেছে ইসলামের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা চালু হলে তার চেয়ে আরো একশো গুণ বেশি উন্নতি লাভ করতে পারতো। আমরা বিশ্বাস করি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা, মানুষের মৌলিক চাহিদা পূরণ ও সমাজ থেকে জুলুম বৈষম্য দূর করতে হলে ইসলামের ভিত্তিতে সমাজকে নির্মাণ করতে হবে। তিনি ... পুরো খবর
