পুলিশের রণ প্রস্তুতি\ টান টান উত্তেজনা-উদ্বেগ\ শতাধিক জামায়াত-শিবির কর্মী গ্রেফতার

পল্টন ময়দানসহ ঢাকার মধ্য এলাকা ছিল অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী শাখার পূর্ব ঘোষিত গতকাল সোমবারের পল্টন ময়দানের জনসভাকে কেন্দ্র করে গতকাল সারাদিন রাজধানীর মধ্য এলাকা ছিল কার্যত অবরুদ্ধ। জনসভা ঠেকানোর জন্য পল্টন ময়দান ও তার আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক আগ্নেয়াস্ত্র, পানিকামানসহ ব্যাপক রণ প্রস্তুতি গ্রহণ করে পুলিশ। পূর্ব রাতে ঢাকার বিভিন্ন এলাকার মেস, হোস্টেল ও আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়ে জামায়াত ও শিবির কর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার পল্টন ময়দান সংলগ্ন এলাকায় এবং পুরানা পল্টনস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ের আশপাশে ব্যাপক ধরপাকড় চালায়। পূর্ব রাত থেকে শুরু করে গতকাল সন্ধ্যা পর্যন্ত মহানগরী জামায়াত কার্যালয় পুলিশ ব্যাপক রণ প্রস্তুতি নিয়ে অবরুদ্ধ করে রাখে। দলীয় নেতাকর্মী তো দূরের কথা সাধারণ মানুষকেও ঐ এলাকায় ঢুকতে দেয়া ... পুরো খবর

পল্টন ময়দানে জামায়াতের জনসভার কর্মসূচি মুলতবি

বৈধ জনসভা করার ব্যাপারে সহযোগিতা না করে সরকার মৌলিক অধিকার হরণ করেছে -মুজাহিদ

স্টাফ রিপোর্টার : বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা করে পল্টন ময়দানে অনুষ্ঠিতব্য জনসভার কর্মসূচি মুলতবি ঘোষণা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রীতিনীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, শান্তিপ্রিয় দল। জামায়াতে ইসলামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে, শান্তির পক্ষে। সরকার ও প্রশাসন আমাদের বৈধ ... পুরো খবর

0রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ ও প্রশাসনের চেন অব কমান্ড নেই0বিরোধী দলের প্রতি সরকারের আচরণ আগ্রাসী ও চরম অসহিষ্ণু0

দেশে নৈরাজ্য ও সংঘাতময় পরিস্থিতির অশনি সংকেত

মিরাতুল হক : সরকার নির্বাচিত হলেই যে গণতান্ত্রিক হয় না তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বর্তমান সরকারের দলবাজি ও ফ্যাসিবাদী মানসিকতার কারণে শুধু যে বিরোধী দলের ওপর দমন-নিপীড়নই চলছে তা নয়, অবনতি ঘটছে আইন-শৃক্মখলা পরিস্থিতিরও। বর্তমানে আইন-শৃক্মখলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, সাংবাদিক, পুলিশ, এমপি কারোরই জান-মালের তেমন নিরাপত্তা নেই। এমন অবস্থায় সাধারণ মানুষের শংকা ও দুর্ভোগ ... পুরো খবর

গতকাল ১৪৪ ধারা ভংগের অভিযোগে আটককৃতদের জড়ানো হলো ফেব্রুয়ারি মাসের মামলায়

স্টাফ রিপোর্টার : গতকাল সোমবার সকালে পল্টন এলাকা এবং পূর্বরাতে মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ এলাকা থেকে আটককৃত জামায়াত ও শিবির কর্মীদেরকে একটি পুরাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পল্টন ও মতিঝিল থানা সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, গত ১২ ফেব্রুয়ারি ফকিরাপুলের কার্লভার্ট রোডে রাষ্ট্রপতির গাড়ি বহর বাধাগ্রস্ত করার কথিত অভিযোগে দায়েরকৃত মামলায় ৫৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে ... পুরো খবর

প্রাথমিক শিক্ষা করা হয়েছে ৮ম শ্রেণী পর্যন্ত

‘ধর্ম নিরপেক্ষতার আলোকে নতুন শিক্ষানীতি মন্ত্রী সভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার : ধর্ম নিরপক্ষেতার আলোকে প্রণীত জাতীয় শিক্ষানীতি ২০১০ মন্ত্রী সভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের মন্ত্রী সভায় আইন-শৃক্মখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার সংশোধন) আইন-২০১০, জাতীয় পর্যটন নীতিমালা ২০১০-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়াও সভায় ক্যাডার বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা নিয়োগ ও ... পুরো খবর

৮ রাজনৈতিক দলের সাথে বিএনপির সমঝোতা

সিসিসি নির্বাচনে মঞ্জুর সমর্থনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলন প্রার্থীকে সমর্থন করে ৪ দলীয় জোটকে আরও শক্তিশালী করতে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর সমর্থনে নিজেদের প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করে আরও বেশ কয়েকটি দলকে নিয়ে মাঠে নামছে জামায়াত। ফলে বিএনপি'র প্রার্থী মনজুর ... পুরো খবর

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন

চট্টগ্রামবাসীর হৃদয়ে আছি থাকবো -মহিউদ্দিন চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমি মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর হৃদয়ে আছি- থাকবো। আপনাদের প্রতিনিধি হয়েই আমি কাজ করে যেতে চাই।' তিনি গতকাল সোমবার নগরীর লালখানবাজার ওয়ার্ডে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশে একথা বলেন। শ্রমিক নেতা মরহুম রহমত ... পুরো খবর

সারাদেশে জামায়াতের দাবি দিবস পালিত

জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে

সংগ্রাম রিপোর্ট : সারাদেশে আইন-শৃক্মখলা পরিস্থিতির অবনতি, জনগণের জানমাল ইজ্জ্বত আব্রুর নিরাপত্তার দাবিতে জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ‘দাবি দিবস' উপলক্ষে গতকাল সোমবার দেশের সর্বত্র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, সরকার জনগণের মৌলিক চাহিদা গ্যাস বিদ্যুৎ ও পানি সরবরাহের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের দাবি ভিন্নখাতে প্রবাহিত করার ... পুরো খবর