2010-06-02
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
চট্রগ্রামে নিহতের ঘটনার মামলায় শুনানিতে হাইকোর্ট
পুলিশ হেফাজতে মানুষ হত্যা বরদাশত করা হবে না
স্টাফ রিপোর্টার : পুলিশী হেফাজতে মানুষ হত্যা করা কোন ভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আদালতের আদেশ অমান্য করার প্রবণতা বন্ধ না করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়া হয়েছে। সরকারের অতিরিক্ত এটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট আইনজীবীদের এই সতর্কবার্তা সকল কর্মকর্তাদের কাছে পৌছে দিতে বলেছেন হাইকোর্ট। জনগণের অধিকার রক্ষার সাংবিধানিক শপথের কারণে এ ধরনের কর্মকান্ড সহ্য করা হবে না বলে আদালত সকলকে সতর্ক করার কারণ ব্যাখ্যা করেন। চট্রগ্রামে পুলিশের হেফাজতে নিহত হওয়ার ঘটনায় জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের শুনানিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এসব কথা বলেন। এদিকে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে পুলিশী নির্যাতনে নিহত ... পুরো খবর
রাজধানীতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গ্রেফতার মামলা জুলুম নির্যাতন করে জনগণের আন্দোলন থামানো যাবে না -রফিকুল ইসলাম খান
স্টাফ রিপোর্টার : ৩১ মে পল্টন ময়দানের জনসভা বানচালে সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে গতকাল মঙ্গলবার রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার জনতার মিছিলোত্তর সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমীর রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতের সমাবেশে ১৪৪ ধারা জারি ও পল্টন মাঠ ... পুরো খবর
বিমানবন্দরে জমকালো সংবর্ধনা
এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম দেশে ফিরেছেন বিশেষ বিমানে
স্টাফ রিপোর্টার : পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহীম জাতীয় বীররূপে দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কাঠমন্ডু থেকে একটি বিশেষ বিমানযোগে তিনি ঢাকায় আসেন। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে গর্বিত সন্তান মুসাকে জমকালো সংবর্ধনা জানানো হয়। এ সময় বিমানবন্দরের বাইরেও ছিল অসংখ্য মানুষের ভিড়। বিমানবন্দর সূত্র জানায়, ... পুরো খবর
‘১০ দিনের মধ্যে আমার দেশ বন্ধ করতে ডিজিএফআই‘র বৈঠক'
গণমাধ্যম বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে - মাহমুদুর রহমান
০প্রকাশককে তুলে নিয়ে দু‘টি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে গোয়েন্দারা০ স্টাফ রিপোর্টার : সরকার দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে আমার দেশ পত্রিকা বন্ধ করে আমাকে গ্রেফতার করার জন্য সোমবার রাতে ডিজিএফআই বৈঠক করেছে বলে শুনেছি। প্রথমে তা গুজব মনে হলেও এখন তা সত্যে পরিণত হতে ... পুরো খবর
৮ শতাধিক চলমান প্রকল্প যাচ্ছে আগামী অর্থবছরে
এডিপি বাস্তবায়নের হার অতীতের তুলনায় সর্বনিম্নে
এ. বি. সিদ্দিক : উন্নয়ন কাজে স্থবিরতা বিরাজ করছে। গত ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৫৯ শতাংশ। এই হার অতীতের তুলনায় সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, এ বছর এডিপি'র বাস্তবায়নের হার ৮০ শতাংশও হবে না। অপরদিকে ক্ষমতাসীন ব্যক্তিদের এলাকায় উন্নয়ন কর্মকান্ড না থাকায় তারাও ক্ষুব্ধ। তবে কাজ যেটুকু হচ্ছে তাতে লুটপাট চলছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তারা এও ... পুরো খবর
সারাদেশে জামায়াতের প্রতিবাদ কর্মসূচি পালন
সরকার অগণতান্ত্রিক অসাংবিধানিক স্বৈরাচারী আচরণ ত্যাগ না করলে গণআন্দোলন গড়ে তোলা হবে
বিরোধীদলের সভা সমাবেশে বাধা সৃষ্টি করে বর্তমান আ'লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশে বাকশালী একদলীয় স্বৈর শাসন কায়েমের পাঁয়তারা করছে। সরকার মানবাধিকার সংবিধান আইন-কানুন নীতি নৈতিকতার কোনই তোয়াক্কা করছে না। বেপরোয়াভাবে বিরোধীদের ওপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা চালিয়ে যাচ্ছে। নির্বিচারে গ্রেফতার হয়রানি ও জেল জরিমানা করছে। মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলকভাবে চিরুনি অভিযান ... পুরো খবর
সেচ সম্প্রসারণ করা নিয়ে বিপাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
উত্তরাঞ্চলে সেচ-সংকট চরমে\ এখনো এক ফসলী ৩১ লাখ একর জমি
সরদার আবদুর রহমান : উত্তরাঞ্চলের লাখ লাখ একর জমিতে চলছে চরম সেচ-সংকট। এখনো সাড়ে ১২ লাখ হেক্টর বা ৩১ লাখ একর জমি সেচের অভাবে এক ফসলী কিংবা অনাবাদী থেকে গেছে। এদিকে সেচের পানিরও ব্যাপক সংকট দেখা দিয়েছে। দেশের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের অধিকাংশ স্থানেই ভূ-গর্ভের পানি নীচে নেমে গেছে। অন্যদিকে ফারাক্কাসহ বিভিন্ন বাঁধ নির্মাণ ও পর্যাপ্ত বৃষ্টির অভাবে ভূ-উপরিস্থ ... পুরো খবর
শীতলক্ষ্যা দখলমুক্ত অভিযান শুরু প্রথম দিনে ১৮ স্থাপনা উচ্ছেদ
সংগ্রাম ডেস্ক : হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ-এর যৌথ উদ্যোগে শহরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম ও দক্ষিণাংশ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ ও সামসুদ্দৌহা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব ... পুরো খবর
