রাজস্ব ব্যয়ের বিরাট অংশ চলে যাচ্ছে সুদ পরিশোধে

ঋণনির্ভর উচ্চাভিলাসী বাজেট দেশের উন্নয়নে সুফল দিতে পারছে না

এ.বি. সিদ্দিক : ঋণ নির্ভর উচ্চাভিলাসী বিশাল বাজেট আর্থ-সামাজিক খাতে সুফল দিতে পারছে না। রাজস্ব আয়ের বিরাট অংশ চলে যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। আসছে (২০১০-১১) অর্থ বছরের জন্য যে বাজেট হতে যাচ্ছে তাতে রাজস্ব ব্যয়ের ২০.০৭ শতাংশই ঋণ পরিশোধে চলে যাবে। চলতি অর্থবছরে এই ব্যয় ধরা হয়েছিল ১৭ শতাংশের বেশি। ২০০৬-০৭ অর্থ বছরে ছিল ১৬ শতাংশ। মাথা পিছু বৈদেশিক ঋণের বোঝা এরই মধ্যে সাড়ে ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ পরিশোধ করতে গিয়ে সরকার দেশের বা জনগণের উন্নয়ন করতে পারছে না। চারদলীয় জোট ক্ষমতা ছাড়ার পর তিন বছরে (২০০৬-২০০৭ থেকে ২০০৮-০৯ পর্যন্ত) সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করেছে প্রায় ৪ হাজার মিলিয়ন ডলার। অনুদান পেয়েছে ২০৩৫ মিলিয়ন ডলার। অভ্যন্তরীণ খাত থেকে সরকার ঋণ নিয়েছে একই সময়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। একই সময়ে বৈদেশিক ঋণের সুদ বাবদ দিতে হয়েছে প্রায় ... পুরো খবর

আইনজীবীদের প্রতিবাদ সভায় ব্যারিস্টার রফিক উল হক

ভাবতে লজ্জা লাগে একটি গণতান্ত্রিক সরকার এভাবে মাহমুদুর রহমানকে গ্রেফতার করল

স্টাফ রিপোর্টার : আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও প্রকাশনা বাতিলের প্রতিবাদে আইনজীবী সমাবেশে জ্যেষ্ঠ আইনবিদ ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, ইত্তেফাকের মানিক মিয়ার সাথে মোনায়েম খার সরকার যে আচরণ করেছিল বর্তমান সরকার মাহমুদুর রহমানের সাথে একই আচরণ করেছে। ওয়ান ইলেভেনের পর যে পরিবর্তন আশা করেছিলাম সেটা আসেনি। ওই ভুত সরকারের ঘাড় থেকে নামেনি। আমার দেশের প্রকাশনা ... পুরো খবর

টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াতের সমাবেশ

আন্তর্জাতিক অঙ্গনে টিপাইমুখ বাঁধের ক্ষতিকর দিক তুলে ধরতে সরকার ব্যর্থ\ ভারতের অপতৎপরতা আড়াল করারও চেষ্টা -মুজাহিদ

স্টাফ রিপোর্টার : জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ, ওআইসি ও সার্কের মতো বিভিন্ন সংস্থার কাছে ভারত কর্তৃক নির্মিত টিপাইমুখ বাঁধের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরার সুযোগ থাকলেও আমাদের সরকার এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার দেশের জনগণকে ঘুম পাড়ানির প্রক্রিয়ায় রেখে ... পুরো খবর

ক্রসফায়ারে' আমার দেশ?

সরদার আবদুর রহমান : দৈনিক আমার দেশ কি ক্রসফায়ারে পড়লো ? দেশে আইনের ছদ্মাবরণে যখন নানা বেআইনী কর্মকান্ড ঘটে চলেছে তখন সর্বশেষ আমার দেশ বন্ধ করে দেয়ার ঘটনাকে অনেকেই ক্রসফায়ারের সঙ্গে তুলনা করছেন। একটি বৈধ রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ বন্ধ করতে ১৪৪ ধারার যাচ্ছেতাই ব্যবহার চলছে। আর সরকারের পক্ষ থেকে দেশে কোন ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকান্ড নেই বলে দাবী করা হচ্ছে। অথচ আইনের ... পুরো খবর

সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অব্যাহত

আমার দেশ চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা অবিলম্বে চালু করা এবং পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংবাদিকরা। সমাবেশ থেকে পত্রিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা ... পুরো খবর

বেগুনবাড়িতে ভবন ধস

উদ্ধার অভিযান শেষ\ নিহতের সংখ্যা বেড়ে ২৫

স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়িতে পাঁচতলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এই অভিযানের ইতি টানে ফায়ার সার্ভিস। এর আগে ৭ দফা তল্লাশী অভিযান চালিয়ে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। বুধবার রাত পর্যন্ত উদ্ধার করা হয় ২৩টি লাশ। এ নিয়ে ভবন ধসে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫। নিহত ২৫ জনের মধ্যে ১১ জন মহিলা, ৭ জন ... পুরো খবর

সারাদেশে জামায়াতের প্রতিবাদ দিবস পালিত

ভারত টিপাইমুখে বাঁধ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত

সংগ্রাম রিপোর্ট : ভারত কর্তৃক টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ দিবস পালিত হয়। প্রতিবাদ দিবসে বক্তারা বলেন, ফারাক্কার পরে ভারত এবার টিপাইমুখে বাঁধ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, ভারতের এ ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। সিলেট ... পুরো খবর

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে মার্কিন সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগ এবং দেশের বিদ্যুৎ জ্বালানি খাতে আরো সহযোগিতা বৃদ্ধির আহবান জানিয়েছেন। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমএ এফ মরিয়ার্টি গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, এসময় তারা দ্বিপক্ষীয় বিষয় এবং ... পুরো খবর