নিমতলিতে আগুন : কেড়ে নিলো ১১৭ প্রাণ

সামছুল আরেফীন : লাশ আর লাশ। আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো ১১৭ তাজা প্রাণ। আহত হয়েছে দুই শতাধিক। রাজধানীর পুরান ঢাকার নবাবকাটরার নিমতলিতে গত বৃহস্পতিবার রাতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে সকল ট্রাজেডিকে হার মানিয়েছে এ ঘটনা। স্বজন হারা মানুষের কান্না আর আহাজারীতে ভারী হয়ে উঠেছে ঢাকার আকাশ। গতকাল সন্ধ্যা পর্যন্ত ১০৯ জনের লাশ দাফন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা নাজিমউদ্দিন সড়ক দিয়ে স্বজনরা একের পর এক লাশ নিয়ে আসতে থাকেন আজিমপুর কবরস্থানে। এসময় আজিমপুর কবরস্থান এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়। বৃষ্টির কারণে লাশগুলো দাফনে কিছু সময় বিলম্ব হয়। সকাল থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর শুরু হয়। মানবিক দিক বিবেচনা করে সরকার ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। ৫টি লাশ শনাক্ত করা যায়নি। লাশগুলো পুড়ে অনেকটা কয়লা হয়ে ... পুরো খবর

আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে -প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরান ঢাকার নিমতলীতে গতরাতের ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে অগ্নিকান্ডে আহতদের দেখতে এসে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, সরকার নিমতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সকল ... পুরো খবর

হতাহতদের দেখতে গভীর রাতে ঢাকা মেডিকেলে বেগম জিয়া

স্টাফ রিপোর্টার : রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে ক্ষতিগ্রস্থদের দেখতে রাতেই ছুটে যান বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। গত বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে বিরোধী দলীয় নেত্রী হতাহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি অগ্নিকান্ডে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন। ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন। এ সময় ... পুরো খবর

শোক ও দোয়া দিবস আজ

অগ্নিদগ্ধ হয়ে এতলোকের প্রাণহানি নজিরবিহীন -মাওলানা নিজামী

গত ৩রা জুন পুরান ঢাকার নিমতলীর নবাব কাটরার ৮টি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে দেড় শতাধিক লোক নিহত ও বহু লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে আজ শনিবার ‘শোক ও দোয়া দিবস' ঘোষণা করে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী গতকাল বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এভাবে অগ্নিদগ্ধ হয়ে এতগুলো লোকের প্রাণহানি এক নজিরবিহীন ঘটনা। এ ... পুরো খবর

নিহতদের নামাযে জানাযায় মুজাহিদ

স্টাফ রিপোর্টার : রাজধানীর নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডের মর্মান্তিক ঘটনায় নিহতদের নামাজে জানাযায় শরীক হন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াত নেতৃবৃন্দ। গতকাল বাদ জুমা ঐতিহাসিক তারা মসজিদ সংলগ্ন আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অগ্নিদগ্ধ হয়ে নিহত শতাধিক ব্যক্তির মধ্যে একই পরিবারের ১১ জনের নামাযে জানাযা অনুষ্ঠিত ... পুরো খবর

সাথী এখন কান্না আর আহাজারি

বেঁচে গেলেন হবু বর ও কনে

স্টাফ রিপোর্টার : বিয়ের পানচিনি অনুষ্ঠানটি ছিল হবু কনের বাড়িতে। বড় বোনকে নিয়ে হবু কনে গেছেন পার্লারে। হবু বর তখনো আসেননি। বরের মা ও কনের মাসহ আত্মীয়-স্বজনে গিজগিজ করছে নবাব কাটরার ৪৩/১ বাড়িটির তিন তলা। এরই মধ্যে আগুন। মিলিয়ে গেলো সব আনন্দ। মুহূর্তেই হবু বর ও কনের মায়েরাসহ দুই পরিবারের কমপক্ষে ১৩ জনের জীবনপ্রদীপ নিভে গেলো। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস ও সিভিল ... পুরো খবর

পুরান ঢাকার মতো আরও অঘটন ঘটার আশংকা

রাজধানীসহ বিভিন্ন শহরে অধিকাংশ বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমার যেন মৃত্যুর ফাঁদ

এ. বি. সিদ্দিক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অধিকাংশ বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমারগুলো যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। অধিকাংশ বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমার ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছেন না বলে বিশেষজ্ঞদের অভিমত। আর গত তিন বছর বিদ্যুৎ খাতে কোনো কাজ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সূত্রে জানা যায়, বিদ্যুতের বিতরণ ও সঞ্চালন লাইন ... পুরো খবর

‘আমার সব শেষ হয়ে গেছে'

নিমতলী ও ঢামেকে স্বজনদের শোকের মাতম

স্টাফ রিপোর্টার : রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে (নবাব কাটরা) ভয়াবহ অগ্নিকান্ডে নিহত স্বজনদের কান্না আর আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। স্বজন হারানোর বেদনায় কেউ বাকরুদ্ধ, কেউ প্রচন্ড বেদনায় বুক চাপড়াচ্ছেন। ঘটনাস্থলে নিমতলীতে চলছে প্রিয়জন হারানোর বেদনায় শোকের মাতম। ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক প্রাণহানির ঘটনায় পরিবারের বেঁচে যাওয়া সদস্য ও আত্মীয়-স্বজনের বুক ফাটা কান্নায় ... পুরো খবর