2010-06-06
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা হচ্ছে বিরোধী দলের সমর্থক প্রতিষ্ঠান
শতভাগ দলীয়করণ না হওয়ায় আবারো সংশোধন হচ্ছে এমপিওভুক্তির তালিকা
সামছুল আরেফীন : শতভাগ দলীয়করণ না হওয়ায় আবারো সংশোধন করা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা চূড়ান্তকরণের কাজ। দুই দফা তালিকা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করার পরও প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠান বিএনপি-জামায়াতের বলে তাদের বাদ দেয়ার প্রক্রিয়া চলছে। মাইক্রোস্কোপিক দিয়ে খোঁজা হচ্ছে বিরোধী দলের সমর্থক কোন প্রতিষ্ঠান পাওয়া যায় কিনা। এদিকে টাকা নিয়ে চাপের মুখে রয়েছে সরকার দলীয় তদবিরবাজরা। নিজেদের পছন্দের প্রতিষ্ঠান তালিকাভুক্ত না হলে নানাভাবে চাপ সৃষ্টি করছে তারা। নানামুখি চাপে কোন সিদ্ধান্তেরই অটল থাকতে পারছে না শিক্ষামন্ত্রণালয়। এর শেষ কোথায়? এদিকে বঞ্চিত প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। শিক্ষক নেতৃবৃন্দ বলছেন, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য প্রতিষ্ঠানকেই এমপিও দিতে হবে। ... পুরো খবর
সাংবাদিক সম্মেলনে নির্মল দেবনাথের অভিযোগ
দশমিনায় আওয়ামী সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের ওপর চরম নির্যাতন চালাচ্ছে
0প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন0 পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদিতে ক্ষমতাশীন আওয়ামী লীগের এমপির শ্যালকের নেতৃত্বে সন্ত্রাসীদের বিরামহীন অত্যাচার, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঐ এলাকার হিন্দু সম্প্রদায়। গতকাল শনিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ ... পুরো খবর
নিমতলিতে অগ্নিকান্ডে নিহতদের স্মরণে দোয়া মাহফিলে মাওলানা নিজামী
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, পুরান ঢাকার নিমতলিতে স্মরণকালের সবচেয়ে মারাত্মক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়, রাসূল (সা:)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু। রাসূল (সা:)-এর ঘোষণা মতে, এ ঘটনায় ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ্ যেন তাদের শহীদী মৃত্যু দান করেন। ... পুরো খবর
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোক কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার নিমতলি এলাকায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গতকাল শনিবার সরাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক কর্মসূচি পালিত হয়েছে। এদিন জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা হয় ও উত্তোলন করা হয় কালো পতাকা। স্বজনহারাদের প্রতি সহমর্মিতা প্রকাশে আনেকেই দিনটিতে কালো ব্যাজ বা কালো কাপড় ধারণ করে। বিভিন্ন সংগঠন নিহতদের রূহের মাগফিরাত আহতদের ... পুরো খবর
নাখালপাড়ায় হেলেছে ৬ তলা ভবন
শান্তিনগরে ২২ তলা ভবনে ফাটল ৯ ঘণ্টার রুদ্ধশ্বাস আতংক
স্টাফ রিপোর্টার : রাজধানীর শান্তিনগরের একটি ২২ তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। আতংকে ভবনের বাসিন্দারা নিরাপদে আশ্রয় নেয়। ৯ ঘণ্টার রুদ্ধশ্বাস আতংক ও অপেক্ষার শেষ হয় সন্ধ্যায়। বিশেষজ্ঞদের মতামত, আতংকিত হওয়ার কিছু নেই- এটা শোনার পরই ওই ভবনের বাসিন্দারা ভবনে ফিরতে শুরু করে। এদিকে নাখালপাড়ার সমিতি বাজারে অপর একটি ৬ তলা ভবন হেলে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক দেখা দিয়েছে। গতকাল ... পুরো খবর
অগ্নিকান্ডে নিহতদের স্মরণে সারাদেশে জামায়াতের দোয়া মাহফিল
সংগ্রাম রিপোর্ট : রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য কেন্দ্র ঘোষিত শোক ও দোয়া দিবস উপলক্ষে গতকাল শনিবার সারাদেশে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এতে জামায়াতের জেলা ও উপজেলা শাখাসমূহের উদ্যোগে আয়োজিত মাহফিলে নিহতদের রূহের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ... পুরো খবর
খুলনায় সেমিনারে চেয়ারম্যান অধ্যাপক আব্দুজ জাহের
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের দুঃস্থ ও অভাবী মানুষদের নানাভাবে সহায়তা প্রদান করা হচ্ছে
খুলনা অফিস ঃ ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের বলেন, ইসলামী ব্যাংক কোন ব্যক্তি বা গোষ্ঠির ব্যাংক নয়। এই ব্যাংক বাংলাদেশের সকল মানুষের ব্যাংক। তিনি বলেন, এই ব্যাংক বাংলাদেশে কল্যাণমুখী ব্যাংকিংয়ের ধারার প্রবর্তন করেছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের দুঃস্থ এবং অভাবী মানুষদের নানাভাবে সহায়তা প্রদান করা ... পুরো খবর
খালেদা জিয়ার সাথে নেতৃবৃন্দের বৈঠক
বিএনপির কর্মসূচির প্রতি জামায়াতের সমর্থন
0হরতালে অংশগ্রহণের ব্যাপারে আজ নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত0 স্টাফ রিপোর্টার : সরকার বিরোধী আন্দোলনে বিএনপির দেয়া কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। তবে ২৭ জুনের হরতালে অংশগ্রহণের বিষয়ে আজ রোববার নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে তারা জানিয়েছেন। গতকাল শনিবার রাতে বিএনপি চেযারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে ... পুরো খবর
