2010-06-08
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
সীমান্ত চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রক আওয়ামী যুবলীগ ছাত্রলীগ
জনবল মনোবল সংকটে বিডিআর\ সীমান্তের এক তরফা নিয়ন্ত্রণ বিএসএফের হাতে
শহীদুল ইসলাম : গোটা দেশের সীমান্তই এখন একতরফাভাবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নিয়ন্ত্রণ করছে। বিডিআরের জনবল এবং মনোবল উভয় সংকটের কারণে কার্যত বিএসএফ যা ইচ্ছা তাই করছে। চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। অবাধে আসছে ফেনসিডিলসহ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, নিম্নমানের কাপড় ও যন্ত্রাংশ। অন্যদিকে পাচার হয়ে যাচ্ছে পেট্রোল, দামি কাপড়, কাসা পিতলসহ মূল্যবান জিনিসপত্র। তবে বিডিআরের কর্মকর্তারা সীমান্তে তাদের পাহারায় কোন ঘাটতি নেই বলে জানিয়েছেন। পাখির মতো গুলী করে বিএসএফের হত্যাকান্ডের প্রতিবাদ করা হয় বলে জানান তারা। যশোর ও সাতক্ষীরা অঞ্চলের সীমান্তের খবরাখবর নিয়ে জানা গেছে, সীমান্ত অনেকটাই যেন এখন উন্মুক্ত। গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের পর যেভাবে ... পুরো খবর
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনায় বেগম জিয়া
আগামী একদশকের মধ্যে আমরা বাংলাদেশকে বিশ্বসভায় সম্মান ও মর্যাদার আসনে দেখতে চাই
0১৭ মাসে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে0 স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, আগামী একদশকের মধ্যে আমরা বাংলাদেশকে বিশ্বসভায় সম্মান ও মর্যাদার আসনে আসীন দেখতে চাই। সেই লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নকল্পে আমরা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্রের সুরক্ষা ও সংহতকরণ চাই। গতকাল সোমবার বিকালে স্থানীয় একটি হোটেলে আগামী ২০১০-১১ অর্থবছরের ... পুরো খবর
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মাওলানা নিজামী
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসতে হবে
স্টাফ রিপোর্টার : রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। ইতোপূর্বে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করা ছাড়াও অলৌকিকভাবে বেঁচে যাওয়া বর ও কনের বিয়ের ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছে জামায়াত। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান ... পুরো খবর
ঢাকার সিএমএম আদালতে তুমুল হট্টগোল ও বাকবিতন্ডা
মাহমুদুর রহমানকে ৪ দিনের রিমান্ডের আদেশ
কোর্ট রিপোর্টার : তুমুল হট্টগোল ও বাকবিতন্ডার মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা প্রকৌশলী মাহমুদুর রহমানকে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া সংক্রান্ত পৃথক দুটি মামলায় মোট ৪ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া সংক্রান্ত রাজধানীর তেজগাঁও থানা ও কোতোয়ালী থানার পৃথক দুটি মামলায় এ রিমান্ডের আদেশ দেয়া ... পুরো খবর
রাবিতে ছাত্রলীগের তান্ডব-
পরীক্ষার হল থেকে ৮ শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ
0পুলিশ ও প্রক্টরিয়াল বডির ভূমিকায় আতংকিত শিক্ষার্থীরা 0 রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার পঞ্চম দিনের পরীক্ষা বেলা দেড়টায় শেষ হলে শিবিরের ৮ জন কর্মীকে পুলিশের সহযোগিতায় শহিদুল্লাহ কলাভবনের সামনে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ আহত শিবির কর্মীদের গ্রেফতার ... পুরো খবর
ভারত থেকে বিদ্যুৎ আমদানি দেশের স্বার্থকে বিপন্ন করে তুলবে
মোঃ নূরুল আমিন : সরকার কর্তৃক ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ ও এ সংক্রান্ত তৎপরতায় অস্বচ্ছতা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। তাদের মতে প্রকল্প অনুমোদন ও এডিপিভুক্তির আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক দু'টি আন্তর্জাতিক টেন্ডার আহবান এই বিভ্রান্তি ও সরকারের প্রকৃত উদ্দেশ্যকে বিস্তৃত ও সন্দেহযুক্ত করে তুলেছে। প্রকল্পের ব্যয় ও ট্রান্সমিশন লাইন ... পুরো খবর
রাজশাহী সিটি কর্পোরেশনের ২৬১ কোটি টাকার বাজেট ঘোষণা
রাজশাহী অফিস : রাজশাহী সিটি কর্পোরেশনের আগামী ২০১০-২০১১ অর্থ বছরের জন্য ২৬১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। চলতি ২০০৯-২০১০ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ২২২ কোটি ৬২ লাখ ৮৬ হাজার ৪৫৮ টাকা। যা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে ১২৮ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ২৯৫ টাকা। গতকাল সোমবার দুপুরে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এক সাংবাদিক সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন। এ সময় কর্পোরেশনের ... পুরো খবর
ক্রেতা সাধারণের নাভিশ্বাস
খুলনায় এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম ৩ টাকা বেড়েছে
খুলনা অফিস : খুলনার বাজারে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। সেইসাথে ফার্মের মুরগি ও আদার দাম বেড়েছে। তবে ইলিশ মাছ, আলু, কাঁচাঝালের দাম ও সয়াবিন তেলের মূল্য স্থিতিশীল রয়েছে। চালের দাম আরও বৃদ্ধির আশংকা করছেন ব্যবসায়ীরা। এতে করে ক্রেতা সাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীর নিউমার্কেট কাঁচাবাজারের চাল বিক্রেতা সুমন জানান, বর্তমানে ... পুরো খবর
