2010-06-09
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
চলতি বাজেটের সুফল জনগণ পায়নি
সাড়ে ৩৪ হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে কাল নতুন বাজেট ঘোষণা
এ. বি. সিদ্দিক : প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকার বিপুল অংকের ঘাটতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে আগামী অর্থবছরের বিশাল বাজেট। এই বাজেটের আকার অতীতের যেকোন বাজেটের চেয়ে বড়। ১ লাখ ৩০ হাজার কোটি টাকার বেশি এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৯৭ হাজার ৬৬৫ কোটি টাকা। যা চলতি অর্থবছরের (সংশোধিত) চেয়ে ১৪ হাজার ৪৪০ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৫৯১ কোটি যা সংশোধন করে ৮৩ হাজার ২২৫ কোটি টাকায় কমিয়ে আনা হয়। নতুন বাজেটে এনবিআর-এর মাধ্যমে প্রাপ্তি ধরা হচ্ছে ৭২ হাজার ৫৯০ কোটি যা চলতি অর্থবছরে ছিল ৬১ হাজার কোটি টাকা। নতুন অর্থবছরে কর প্রাপ্তি ছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে ১৬ হাজার ৮০৫ কোটি টাকা। যে ৩৪ হাজার ৫১৪ কোটি টাকা ঘাটতি (জিডিপি'র ৪.৪ শতাংশ) ধরা হচ্ছে তা মেটানো হবে দেশী-বিদেশী ঋণ থেকে। চলতি অর্থবছরের ... পুরো খবর
ধর্মপাশায় ট্রলার ডুবিতে ১৬ জনের সলিল সমাধি
মহসিন রেজা মানিক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশায় এক মর্মান্তিক ট্রলারডুবিতে স্কুলগামী ছা্ত্রছাত্রীসহ ১৩ জনের সলিল সমাধি হয়েছে। পাশ্ববর্তী বাজারের লোকদের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ট্রলারের অবশিষ্ট ৮০জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও এদের মধ্যে আহত হয়েছে আরো প্রায় ৩০ জন। গতকাল সকাল ৯টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারের পাশ্ববর্তী শৈলচাপড়া হাওরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। বেঁচে ... পুরো খবর
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিবৃতি
জামায়াত সম্পর্কে মিথ্যা বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশের তীব্র নিন্দা
গত ৭ জুন নির্বাচন কমিশনের সাথে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠকের খবর গতকাল মঙ্গলবার প্রকাশিত কয়েকটি সংবাদপত্রের রিপোর্টে বিভ্রান্তিকরভাবে পরিবেশনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গতকাল বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘‘গত ৭ জুন নির্বাচন কমিশনের সাথে অনুষ্ঠিত ... পুরো খবর
জাতীয় প্রেসক্লাবে গণঅনশনে সাংবাদিক রাজনীতিক ও পেশাজীবীরা
অবিলম্বে আমার দেশ পুনঃপ্রকাশ ও মাহমুদুর রহমানকে মুক্তি দিন
স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গণঅনশন কর্মসূচিতে সাংবাদিক, রাজনীতিক ও পেশাজীবীরা আবারও অবিলম্বে দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশ ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছেন। তারা বলেন, সরকার বেআইনী কায়দায় সময়ের সাহসী কণ্ঠ দৈনিক আমার দেশ বন্ধ করে দিয়ে প্রমাণ করেছে তারা সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী নয়। পঁচাত্তরে যেমন বাকশাল কায়েমের ফল ... পুরো খবর
ড. মাসুদসহ গ্রেফতারকৃতরা মুক্ত
জুলুম নির্যাতন গ্রেফতার করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা রোধ করা যাবে না ---রফিকুল ইসলাম খান
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, পল্টন থানা জামায়াতের আমীর ড. শফিকুল ইসলাম মাসুদ ও ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আতিকুর রহমানসহ গ্রেফতারকৃতরা গতকাল মঙ্গলবার বিকেলে মুক্তি পেয়েছে। সন্ধ্যায় তাদের দেয়ার সংবর্ধনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী আমীর রফিকুল ইসলাম খান বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর ... পুরো খবর
ওল্ডহামে প্রবাসীদের সভা
সরকার দেশকে বিদেশিদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে
দেশ, ইসলাম ও গণতন্ত্র রক্ষার দাবিতে গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহামে অনুষ্ঠিত হয়ে গেল ওল্ডহাম বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এক বিশাল জনসভা। সংগঠনের উপদেষ্টা ও প্রবীন ব্যক্তি লিলু মিয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক মাওলানা আখতার ফারুক। সংগঠনের সভাপতি মোহাম্মদ সমুজ আলীর শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ... পুরো খবর
বিচার বিভাগে হস্তক্ষেপ এবং বিতর্কিত বিচারক নিয়োগ
আজ বিএনপির গণঅবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার : বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ এবং বিতর্কিত বিচারক নিয়োগের প্রতিবাদে আজ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে সকাল দশটা থেকে দুপুর দু'টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচিকে সফল করতে বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কর্মসুচি কোন প্রকার বাধা না দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণঅবস্থান ... পুরো খবর
অনিশ্চিত গন্তব্যের পথে বড়পুকুরিয়া!
দুর্ঘটনার পর থেকে উত্তোলন বন্ধ এ পর্যন্ত ক্ষতি ২০ কোটি টাকা
মুহাম্মদ কামারুজ্জামান, দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে দুর্ঘটনার পর থেকেই কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ রয়েছে। গত ১১ মে দুর্ঘটনার পর কর্তৃপক্ষ কয়লা উত্তোলনের চেষ্টা করলেও এখন পর্যন্ত শুরু করতে পারেনি। উত্তোলন বন্ধ থাকায় দুর্ঘটনার পর থেকে গত ২৮ দিনে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এদিকে কয়লা উত্তোলনে চীনা ঠিকাদারী কোম্পানি এক্সএমসির সাথে পেট্রো ... পুরো খবর
