2010-06-10
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
রাজধানীতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি
এ সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয় -খালেদা জিয়া এ সরকারের প্রতি দেশবাসীর আস্থা এখন জিরোতে-মাওলানা নিজামী
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন, সংসদে বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার দলীয় ক্যাডারদের হামলা, দুর্নীতি ও লুটপাটে জনগণ আজ অতিষ্ঠ। গণতন্ত্রের আবরণে বাকশালী এ আওয়ামী লীগ সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়। গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। বিচার বিভাগের স্বাধীনতা নেই। সর্বোচ্চ আদালতকে দলীয়করণের ষড়যন্ত্র করছে সরকার। তিনি বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অনেক আন্দোলন করেছি। এর জন্য আমার ওপর নেমে এসেছে অত্যাচার ও নির্যাতন। আর বসে থাকার সময় নেই। দেশ ও জনগণকে বাঁচাতে প্রয়োজনে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, সরকারকে অনেক সময় দিয়েছি। অনেক অন্যায়, অত্যাচার সহ্য করেছি। আর নয়। এখন আঘাত করলে পাল্টা আঘাত করা হবে। তিনি বলেন, এখনো সময় আছে, ... পুরো খবর
তীব্র তাপদাহ উপেক্ষা করে জনতার ঢল
স্টাফ রিপোর্টার : গ্রীষ্মের তীব্র তাপদাহ উপেক্ষা করে গতকাল বুধবার হাজার হাজার জনতা বিএনপি আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত এ অবস্থান কর্মসূচিস্থল তাই জনসমুদ্রে পরিণত হয়। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মসূচির নির্ধারিত সময় হলেও সকাল সাড়ে ৮টা বাজতেই কর্মসূচিস্থলে আসতে থাকে মানুষ। বিএনপি আহূত বিচার বিভাগে ... পুরো খবর
বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে কাল
উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্ট আজ
কামরুজ্জামান হিরু : অপেক্ষার পালা শেষ। আর মাত্র একদিন পরই মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। আফ্রিকায় আসা বিশ্বকাপের প্রথম আসরকে বরণ করে নিতে প্রস্তুত আফ্রিকা। বিশ্বকাপের ১৯তম আসরকে বর্ণিল করতে আফ্রিকানদের চেষ্টার কমতি নেই। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নেলসন ম্যান্ডেলার দেশ। আয়োজন দেখে মুগ্ধ ফিফা সভাপতি সেফ ব্লাটার। তার ভাষায়, দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া বিশ্বকাপ হবে এ ... পুরো খবর
সংসদে প্রধানমন্ত্রী
সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রথম ফেজের কাজ শেষ হবে ২০১৭ সালে
সংসদ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জানিয়েছেন, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার কোটি টাকা। আগামী ২০১৭ সাল নাগাদ এর প্রথম ফেজের কাজ সম্পন্ন হবে। বর্তমানে এই গভীর সমুদ্র বন্দরের বিস্তারিত নকশা প্রণয়নের উদ্দেশ্যে পরামর্শক ফার্ম নিয়োগের কাজ চলছে। অন্যদিকে গভীর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ নামক একটি ... পুরো খবর
চট্টগ্রামে বিবিসি বাংলার নির্বাচনী সংলাপ
ভারতকে বন্দর ট্টানজিট দিলে দেশ লাভবান হবে -এবিএম মহিউদ্দিন চৌধুরী জনগণ না চাইলে ট্রানজিটের বিরুদ্ধে জনগণকে নিয়ে মাঠে নামবো-এম মন্জুর আলম
মীম ওসমান/জামালুদ্দিন হাওলাদার, চট্টগ্রাম অফিস : সিটি গবর্নমেন্ট বাস্তবায়ন, ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি (ট্রানজিট) দেয়া, নগরীর জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সমস্যাসহ বিভিন্ন বিষয়ে জনগণের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাব দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তিন মেয়র প্রার্থী নাগরিক আন্দোলনের এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম. মঞ্জুরুল ... পুরো খবর
সারাদেশে জামায়াতের দাবি দিবস পালিত
ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার ঈমানী দায়িত্ব পালনের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে
ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন ঈমানী দায়িত্ব। এ দায়িত্ব পালনে সকলেরই এগিয়ে আসা কর্তব্য। এ দায়িত্ব পালনের নৈতিক ও ধর্মীয় অধিকারে বাধাদানের এখতিয়ার কারো নেই। কিন্তু বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষতার নামে জাতিকে ধর্মহীন করার ধর্মীয় চিন্তা চেতনা ও শিক্ষার বিকাশ রুদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই তারা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালুর অপচেষ্টা চালাচ্ছে। ধর্মীয় রাজনীতি ... পুরো খবর
আলোচনা অনুষ্ঠানে হাওর এলাকার ৩ এমপি
দু'কোটি মানুষের উন্নয়নে বোর্ড কার্যকর ও আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে
স্টাফ রিপোর্টার : দেশের সাতটি জেলার ৪৮টি উপজেলা নিয়ে হাওর অঞ্চল গঠিত। যুগ যুগ ধরে হাওর অঞ্চলের লোক অবহেলিত ও বঞ্চিত হয়ে আসছে। এ এলাকার দু'কোটি মানুষের উন্নয়নে হাওর বোর্ড কার্যকর এবং আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে হাওর ঘোষণা বাস্তবায়ন কমিটি। একই সাথে তারা এ বছরের বাজেটে হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ দাবি করেছেন। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ... পুরো খবর
সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জন
দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আমাদের গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই গার্মেন্টস কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতরা হলো আব্দুল হালিম (৩০) ও সামসুল আলম (৪৫)। গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের সদর উপজেলার চক্রবর্তী ফাঁড়ির ইনচার্জ এসআই আজহারুল ইসলাম জানান, ভোরে গাজীপুরের কেএসসি গার্মেন্টস লি.-এর ... পুরো খবর
