জাতির ঘাড়ে ২২০৮৪ কোটি টাকার নতুন কর\ বিদেশ নির্ভরতা ১১.৮ শতাংশ

৩৪৫১৪ কোটি টাকার ঘাটতিসহ ১৩২১৭০ কোটি টাকার বাজেট

0এডিপি ৩৮৫০০ কোটি টাকা0 ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়া হবে ১৫৬৮০ কোটি টাকা0 শহীদুল ইসলাম : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ৩৪৫১৪ কোটি টাকার ঘাটতিসহ ১৩২১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। চলতি ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ২১ হাজার ৬শ ৪৭ কোটি টাকা বেশি। মোট রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ৯৭ হাজার ৬শ ৫৬ কোটি টাকা। ১ লাখ ৩২ হাজার ১শ ৭০ কোটি টাকার মোট রাজস্ব ব্যয়ের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৩৮ হাজার ৫শ কোটি টাকা। চলতি ২০০৯-১০ অর্থবছরের জন্য এডিপির বরাদ্দ ছিল ৩০ হাজার ৫শ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা কাটছাঁট করে ২৮ হাজার ৫শ কোটি টাকায় নির্ধারণ করা হয়। বিপুল ঘাটতি মেটানোর জন্য বিদেশ থেকে ১০ হাজার ৮শ ৩৪ কোটি টাকার ঋণ এবং অভ্যন্তরীণ খাত থেকে আরও ২৩ হাজার ৬শ ৮০ কোটি টাকার ঋণ গ্রহণের প্রস্তাব করা হয়েছে। মোট জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ... পুরো খবর

শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা নিজামী

আদর্শ মানুষ হতে হলে ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হতে হবে

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, সকল ধর্মেরই মূল কথা সততা, ন্যায়পরায়নতা, বিশ্বস্ততা। সকল ধর্মেই মানবতা মনুষ্যত্বের কথা বলা হয়েছে। প্রত্যেকেই যার যার ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে ধর্মীয় মূলনীতি অনুসরণের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পাশাপাশি তিনি ধর্মীয় জ্ঞানার্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি কৃতী ... পুরো খবর

পত্রিকা প্রকাশে আর আইনগত বাধা নেই \ সরকারের আপিল

আমার দেশের ডিক্লারেশন বাতিলের সরকারী আদেশ হাইকোর্টে স্থগিত

0এই আদেশ গণমাধ্যমের স্বাধীনতার জন্য মাইলফলক : ব্যারিস্টার আবদুর রাজ্জাক0 স্টাফ রিপোর্টার : জনপ্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার ডিক্লারেশন (প্রকাশনা) বাতিলের সরকারী আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ডিক্লারেশন (প্রকাশনা) বাতিল করে গত ১ জুন ঢাকার জেলা প্রশাসকের আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করে দেয়া হয়েছে। ফলে সরকারী আদেশে বন্ধ করে দেয়া দৈনিকটির প্রকাশে আর কোন আইনগত বাধা ... পুরো খবর

অর্থনৈতিক চাপে পড়বে সর্বস্তরের জনতা

পরোক্ষ করের বোঝা চাপিয়ে ঘোষণা করা হলো বিশাল অংকের বাজেট

সংগ্রাম রিপোর্ট : পরোক্ষ করের বোঝা চাপিয়ে সরকার ২০১০-১১ অর্থবছরের বিশাল অংকের বাজেট ঘোষণা করেছে। এতে সর্বস্তরের জনগণকেই অর্থনৈতিক চাপের মুখে পড়তে হবে। সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নতুন করে করারোপ না করলেও পরোক্ষ করের বোঝা জনগণকে বহন করতে হবে। ঘোষিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় যে রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে (৭৬ হাজার ৪২ কোটি টাকা) তার পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ... পুরো খবর

বিশ্বকাপ প্রতিদিন -বিশ্লেষক

দীর্ঘ চার বছরের প্রতীক্ষার প্রহর শেষ। এখন কেবল পর্দা ওঠার অপেক্ষা। আর ক'ঘণ্টা পরই মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই। একক কোনো খেলা হিসেবে এতো আকর্ষণীয় ও জনপ্রিয় প্রতিযোগিতা আর নেই। ধনী-নির্ধন, আবাল-বৃদ্ধ, হিন্দু-মুসলিম-খৃস্টান বলে কোনো বাছ বিচার যেখানে নেই তাকে তো সর্বজনীন বলতেই হবে। দর্শকাগ্রহ বিবেচনায় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাকে ‘ ‘গ্রেটেস্ট শো অন আর্থ'-বলাটা ... পুরো খবর

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পূর্ণ বিবরণ

পরম করুণাময় আল্লাহ্তায়ালার নামে প্রথম অধ্যায় মাননীয় স্পীকার ১। ২০১০-১১ অর্থবছরের বাজেট ও ২০০৯-১০ অর্থবছরের সম্পূরক বাজেট মহান সংসদে উপস্থাপনের জন্য আপনার সানুগ্রহ অনুমতি কামনা করছি। ২। মহান আল্লাহতায়ালার অশেষ মেহেরবাণীতে এবং মাননীয় সংসদ সদস্য ও দেশবাসীর দোয়ায় আমি আজ এখানে এই বাজেট উপস্থাপনের সুযোগ পেয়ে শুকরিয়া আদায় করছি। এ বাজেট বক্তৃতার প্রারম্ভে আমি পরম শ্রদ্ধার ... পুরো খবর

হিন্দু বৌদ্ধ খৃস্টান সম্প্রদায়ের আড়াই লাখ ভোট নিজেদের পক্ষে টানার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জোর তৎপরতা\ বিএনপিও পিছিয়ে নেই

চট্টগ্রাম অফিস : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে হিন্দু, বৌদ্ধ, খৃস্টান সম্প্রদায়ের আড়াই লাখ ভোট নিজেদের পক্ষে টানার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জোরেসোরে মাঠে নেমেছে। ঢাকা থেকে আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে প্রতিদিন দফায় দফায় বৈঠক করে তাদের ভোটগুলো নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা আওয়ামী লীগ ... পুরো খবর

জাতীয় বাজেট ঘোষণার পর খুলনার বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের মিশ্র প্রতিক্রিয়া

খুলনা অফিস : জাতীয় বাজেট সম্পর্কে খুলনার বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এ বাজেটকে আওয়ামী লীগসহ মহাজোটের নেতৃবৃন্দ গণমুখী এবং উন্নয়ন ও সমৃদ্ধি আনয়নের পাশাপাশি বাংলাদেশকে আধুনিক ও ডিজিটাল-এ রূপান্তরিত করার সহায়ক হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন। অপরদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ বাজেটকে বিদেশ নির্ভর এবং ... পুরো খবর