2010-06-14
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
প্রবৃদ্ধি এক দশকের মধ্যে সর্বনিম্নে
শিল্প খাতের বেহাল অবস্থা বিনিয়োগে নেমেছে ধস
সংগ্রাম রিপোর্ট : শিল্প খাতে বেহাল অবস্থা আর বিনিয়োগে নেমেছে ধস। শিল্পের প্রবৃদ্ধি গত এক দশকের মধ্যে সর্বনিম্নে। বিনিয়োগ শূন্যের কোটায়। চলতি ২০০৯-১০ অর্থবছরে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি নিয়ে সরকারের দায়িত্বশীলরা মুখ খুলতে রাজি নন। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে যে, ২০১০ সালের অর্থনৈতিক সমীক্ষায় এ সম্পর্কিত কোনো তথ্য দেয়া হয়নি। এ ধরনের ঘটনা এটাই প্রথম। তবে গত ২০০৮-০৯ অর্থবছরের প্রবৃদ্ধির হার ২৭ শতাংশ উল্লেখ করা হয়। চারদলীয় জোট সরকারের শেষ অর্থবছরে বিনিয়োগ খাতের প্রবৃদ্ধি ছিল (২০০৫-০৬) ১২৫ শতাংশ যা এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ। উদীয়মান সূর্যের দেশে এখন দেশী-বিদেশী বিনিয়োগ শূন্যের কোটায়। প্রকৃত বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ২০০৬ সালে ছিল ৭৯৩ মিলিয়ন ডলার যা ২০০৯ সালে অর্ধেকে কমে এসে ৩৫৮ মিলিয়ন ডলারে দাঁড়ায়। বিদেশী কোনো বিনিয়োগ আসছে না। বিনিয়োগ চলে যাচ্ছে ... পুরো খবর
সার্বিয়াকে হারিয়ে জয় ঘানার
স্পোর্টস রিপোর্টার : বিশ্বকাপে জয় দিয়েই শুরু করেছে ঘানা। গতকাল ঘানা ১-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। পেনাল্টি শট থেকে সার্বিয়াকে গোল এনে দেয় আসামোয়াহ জিয়ান। খেলার ৮৪ মিনিটে মাঝ মাঠ থেকে আসা বলে হেড দিতে গিয়ে বক্সে হাতে বল স্পর্শ করেন দ্রাগান মারজা। ফলে রেফারি বাজান পেনাল্টির বাশি। পেনাল্টি থেকে ঘানা পায় একমাত্র জয়সূচক গোল। এর আগে খেলার ৭৪ মিনিটে সার্বিয়ার আলেকজান্দার লুকোভিচ ... পুরো খবর
বিশ্বকাপ প্রতিদিন
বিশ্লেষক জমে উঠতে শুরু করেছে বিশ্বকাপ। বড় ধরনের কোন অঘটন এখনও ঘটেনি। শনিবার পর্যন্ত দু'দিনে যে ৫টি খেলা হয়েছে তাতে অবশ্য অমীমাংসিতই থেকেছে ৩টি ম্যাচ। হারজিত এসেছে দুটিতে। তাই নেই অঘটন। তবে খুব দুঃখ না পেলেও ফরাসি আর ইংলিশ দলের সমর্থকদের তেমন খুশি বলা যাবে না। না হারলেও এ দু'দলের শুরুটা ভাল হয়নি। ফলে পরের রাউন্ডে উঠার পথ পিচ্ছিল হয়ে গেল। বিশেষ করে ইংল্যান্ডের জন্য সবারই খারাপ ... পুরো খবর
সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়া
পৈশাচিক নির্যাতনের মাধ্যমে আ'লীগ মাহমুদুর রহমানকে মেরে ফেলতে চায়
স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সংসদের বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে আওয়ামী বাকশালী সরকার মাহমুদুর রহমানকে মেরে ফেলতে চায়। তাকে চোখ বেঁধে গভীর রাতে ৫/৬ জন লোক তাকে বিবস্ত্র করে নিষ্ঠুর ও মধ্যযুগীয় নির্যাতন চালাচ্ছে। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে তার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো ... পুরো খবর
জামায়াত ও শিবিরসহ বিরোধী দলের ওপর দমন-পীড়ন ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
সরকারের জুলুম নির্যাতন মামলা আর গ্রেফতার বন্ধ করতে রাজপথে গণআন্দোলনের কোন বিকল্প নেই -মুজাহিদ
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সরকারের জুলুম নির্যাতন, মিথ্যা মামলা আর গ্রেফতার বন্ধ করতে রাজপথে গণআন্দোলনের কোন বিকল্প নেই। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামলে এই স্বৈরশাসকের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। তিনি অভিযোগ করে বলেন, সরকার জামায়াত ও শিবিরের বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন ... পুরো খবর
বিক্ষোভ সমাবেশে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ
মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে রাজপথ অবরোধ কর্মর্সূচি ঘোষণা করা হবে
স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডের নামে তাঁর ওপর পৈশাচিক নির্যাতন বন্ধ এবং অনতিবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তা না হলে রাজপথে সকাল-সন্ধ্যা রাজপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক আমার দেশ পত্রিকার ওপর সরকারী নিপীড়ন ... পুরো খবর
সারাদেশে প্রতিবাদ দিবস পালিত
জামায়াত-শিবিরের ওপর দমন-নিপীড়ন বন্ধ না হলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে
সংগ্রাম রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের ওপর দমন-পীড়ন ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল রোববার সারাদেশে প্রতিবাদ দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ উপলক্ষে সভা-সমাবেশ ও মিছিল বের করা হয়। এ উপলক্ষে বক্তারা বলেছেন, বিরোধী দলের ওপর সরকারের নির্যাতন নিপীড়ন বন্ধ করা না হলে সম্মিলিত প্রতিরোধ গড়ে ... পুরো খবর
বাঘা-চারঘাটের ঐতিহাসিক নিদর্শন-২
টেরাকোটা শিল্পমন্ডিত বাঘা মসজিদ দেশের এক ব্যতিক্রমী প্রত্নসম্পদ
সরদার আবদুর রহমান : রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত টেরাকোটা শিল্পমন্ডিত বাঘা মসজিদ দেশের এক ব্যতিক্রমী প্রত্নসম্পদ। শত শত বছর আগের এই শিল্পনিদর্শন ও নির্মাণশৈলী দর্শক মনে বিস্ময় জাগায়। এটি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত একটি নিদর্শন। প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার মতে, হযরত মাওলানা মোয়াজ্জেম-উদ-দৌলা বা মোহাম্মদ দৌলা ওরফে শাহ দৌলা নামে পরিচিত দরবেশের সুদূর ... পুরো খবর
