2010-06-16
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
কক্সবাজারে প্রবল বর্ষণে ভয়াবহ পাহাড় ধসে নিহত ৫৮ জন\ আহত ২০
কামাল হোসেন আজাদ, কক্সবাজার : কক্সবাজারে স্মরণ কালের ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় সেনা সদস্যসহ ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন। টানা বৃষ্টিতে টেকনাফ, উখিয়া, কক্সবাজার শহর, সদর ও ঘুমধুমে পৃথক এ পাহাড় ধস ও প্লাবনের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী ও প্রশাসনের লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুরো জেলায় বিরাজ করছে শোকের মাতম। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুন) দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে কক্সবাজার জেলাব্যাপী ব্যাপক জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধস ও প্লাবনের ঘটনা ঘটে। এতে করে ভয়াবহ পাহাড় ধসে টেকনাফ উপজেলায় ৩৭ জন, নাইক্ষংছড়ির ঘুমধুমে ৪ জন, কক্সবাজার সদরের মোহাজের পাড়ায় ২ জন, রামুর হিমছড়িতে ৬ জন সেনা সদস্য ও উখিয়ায় ৭ জন নিহত হয়। একই সময় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে হিমছড়ি এলাকার ... পুরো খবর
পর্তুগাল-আইভরি ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য
স্পোর্টস রিপোর্টার : গত আসরের সেমিফাইনালিস্ট পর্তুগালের সাথে প্রথমার্ধে সমানতালেই লড়াই করেছে দ্রগবাবিহীন আইভরি কোস্ট। ‘জি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার দলটি পর্তুগালের তুলনায় ভালই খেলেছে। তবে স্ট্রাইকিং জোনে দ্রগবার উপস্থিতি না থাকায় হয়তো কিছুটা স্বস্তিতেই কেটেছে প্রথমার্ধ পর্তুগিজদের। হাতের ইঞ্জুরী কাটিয়ে উঠলেও প্রথম একাদশে সুইডিশ কোচ এরিকশন দ্রগবাকে মাঠে ... পুরো খবর
ভারতীয়দের বাংলাদেশের জমিতে জোর করে চাষাবাদের চেষ্টা
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিডিআর বিএসএফ সহস্রাধিক রাউন্ড গুলী বিনিময়
কবির আহমদ, গোলাম সরওয়ার জৈন্তাপুর (সিলেট) থেকে: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তে বাংলাদেশের ভূমিতে ভারতীয় খাসিয়াদের জোর-পূর্বক হালচাষকে কেন্দ্র করে জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্ত আবারও অশান্ত হয়ে উঠেছে। উভয় দেশের সীমান্তরক্ষীদের মাঝে প্রায় ১হাজার রাউন্ড গুলী-বিনিময় হয়েছে। আতংকে নিরাপদ আশ্রয়ে ছুটছে সীমান্ত এলাকার মানুষ। গতকাল মঙ্গলবার বিডিআরের পক্ষ থেকে বার ... পুরো খবর
ঢাকা-কুনমিং সড়ক স্থাপনে চীনের সহযোগিতা চাইলেন খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার : ঢাকা-কুনমিং সড়ক যোগাযোগ স্থাপনে চীনের সহযোগিতার চেয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। একই সঙ্গে গভীর সমুদ্র বন্দর স্থাপন ও অবকাঠামো নির্মাণে চীনের আরও সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে চীনের সফররত ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতে খালেদা জিয়া এসব সহযোগিতার অনুরোধ জানান। খালেদা জিয়া সকাল ১০টায় হোটেল ... পুরো খবর
সংবাদপত্রের স্বাধীনতা : সাংবাদিকদের নিরাপত্তা শীর্ষক আলোচনা
দেশকে শোষণের ক্ষেত্র বানাতে কিছু মিডিয়া সরকারকে মদদ দিচ্ছে-খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের ওপর আঘাত নীরবে আর সহ্য করা হবে না -মুজাহিদ
স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দেশকে বিদেশীদের শোষণের চারণভূমিতে পরিণত করার জন্য বর্তমান স্বৈরাচারী সরকারকে কিছু মিডিয়া মদদ দিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্রের আবরণে বাকশালী শাসন চলছে। তিনি বলেন, চলতি বাজেটে সরকার দ্রব্য সামগ্রীর দাম কমার কথা বলে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা যেভাবে ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে তাতে ... পুরো খবর
কাল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন
কে হচ্ছেন মেয়র মনজু না মহিউদ্দীন?
ওমর ফারুক : কাল বৃহস্পতিবার সকালেই চসিক নির্বাচনে শুরু হবে ভোট গ্রহণ। তবে নগর পিতা কে হচ্ছেন বা ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৬ ভোটের হিসাবে কে থাকছেন এগিয়ে এসবই এখন নগরবাসীর আলোচনার বিষয়বস্তু। সে সঙ্গে আলোচনা থেকে বাদ যাচ্ছে না মহিউদ্দিন-মনজুর অতীত কর্মকান্ড, রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ সর্বোপরি দুদলের ভেতরকার কোন্দলের নানা বিষয়। সবদিক মিলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবারের ... পুরো খবর
বাঘা-চারঘাটের ঐতিহাসিক নিদর্শন-৪
রাজশাহীর গৌরবময় ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ পুলিশ একাডেমি
সরদার আবদুর রহমান : চারঘাটের গৌরব বলে পরিচিত সারদাহ্-এ অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী গড়ে উঠেছে ডাচ বণিকদের স্থাপিত কুঠিবাড়িকে কেন্দ্র করে। সারদাহ্ এক সময় ছিল বাঘ-ভল্লুকসহ হিংস্র জীব-জন্তুর আবাসভূমি। কিন্তু স্বাস্থ্যকর আবহাওয়া হওয়ার কারণে ডাচ বণিকরা রেশম সুতার বাণিজ্য করতে এখানে বানায় সুদৃশ্য এক কুঠিবাড়ি। এদের বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠে জনপদ। ওলন্দাজরা চলে যাবার পর ... পুরো খবর
চট্টগ্রামে প্রবল বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা\ গভীর রাতে বিভিন্ন মার্কেট
গুদামে পানি উঠে কোটি কোটি টাকার মালামাল নষ্ট
চট্টগ্রাম অফিস : দুই দিনের প্রবল বর্ষণে চট্টগ্রামের দুই তৃতীয়াংশ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে নগরীর বিভিন্ন স্থানে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে রাতভর বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার ভোররাতে নগরীর বিভিন্ন স্থানে হঠাৎ পানির পরিমাণ বেড়ে গিয়ে বিভিন্ন মার্কেট, গুদামে ঢুকে পড়লে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যায়। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির ... পুরো খবর
