চসিক নির্বাচন সম্পন্ন

ভোট গণনায় ধীর গতি\ গণনা নিয়ে গুরুতর অভিযোগ

মঞ্জুর আলম ২৫০টি কেন্দ্রে ৫০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন\ ফলাফলে প্রিসাইডিং অফিসার সাইন করছেন না ওমর ফারুক : বিক্ষিপ্ত ঘটনা ও ভয়-ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ভোট গণনা শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল। একদিকে ভোট গণনার ফল প্রকাশে ধীর গতি অন্যদিকে ভোট গণনা সম্পর্কে গুরুতর অভিযোগ করেছেন মেয়র পদপ্রার্থী নির্বাচন সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিক এবং রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন, ২৫০টি কেন্দ্রে তার প্রার্থী ৫০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন অথচ সে কেন্দ্রগুলোর ফলাফলে প্রিসাইডিং অফিসার সাইন করছেন না। সেগুলো দিচ্ছেন না। এই অভিযোগটি ... পুরো খবর

হিগুয়াইনের হ্যাট্রিক

দঃ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়েদ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার : বিশ্বকাপ ফুটবলের অন্যতম ফেভারিট ম্যারোডোনা-মেসির আর্জেন্টিনা সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো। দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জয়ের আনন্দে নেচে উঠলো আর্জেন্টাইন ভক্তরা। গতকাল বৃহস্পতিবার জোহানেসবার্গের সকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘‘বি’’ গ্রুপের ম্যাচে স্ট্রাইকার হিগুয়াইনের হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টিনা ৪-১ গোলে দক্ষিণ ... পুরো খবর

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের শিবিরের সংবর্ধনা

দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় -মুজাহিদ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, শুধু ক্ষমতার পালাবদলে দেশ ও জাতির ভাগ্যের কোন পরিবর্তন হবে না। দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য সবার আগে আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে। তিনি বলেন যুগ পাল্টেছে। বিজ্ঞান ও প্রযুক্তিতেও অনেক উন্নয়ন ঘটেছে। কিন্তু বিজ্ঞানের এই আবিষ্কার ও প্রযুক্তি এখন শান্তিকামী ... পুরো খবর

বিএফইউজের সমাবেশে বক্তাদের আহবান

দুর্বার আন্দোলনের আগেই আমার দেশের পুনঃপ্রকাশ ও মাহমুদুর রহমানকে মুক্তি দিন

স্টাফ রিপোর্টার : সারাদেশে দুর্বার আন্দোলনের আগেই আমার দেশের পুনঃপ্রকাশ এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সমাবেশে বক্তারা বলেছেন, যতদিন পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত না নেবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলন কেউ রুখতে পারবে না। প্রয়োজনে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরকারকে আমার দেশের পুনঃপ্রকাশ এবং ... পুরো খবর

পারমাণবিক প্রকল্পের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে সৌদি আরব

দুবাই থেকে আরব নিউজ : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন এবং তা সমৃদ্ধ করতে পারে সৌদি আরব। গতকাল বুধবার সৌদি আরবে নিযুক্ত একটি কনসাল্টিং প্রতিষ্ঠান এ আভাস দিয়েছে। রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ফিনিস ম্যানেজমেন্ট কনসালটেন্সী পোইরি'র যুক্তরাজ্য শাখার প্রেসিডেন্ট ডেভিড কক্স জানান, সৌদি আরব যত শীঘ্র সম্ভব পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ... পুরো খবর

ঢাকায় সেমিনারে বক্তারা

রাজধানী ও এনজিও সম্পৃক্ততা থাকায় বর্তমান সংকটময় সময়েও সিভিল সোসাইটির ভূমিকা প্রশ্নবিদ্ধ

স্টাফ রিপোর্টার : ঢাকায় এক সেমিনারে বক্তারা বলেছেন, রাজনীতি ও এনজিও (বেসরকারি সংগঠন) সম্পৃক্ততা থাকায় সিভিল সোসাইটি জনপ্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না। বর্তমান সংকটময় সময়েও সিভিল সোসাইটির ভূমিকা প্রশ্নবিদ্ধ। গতকাল বৃহস্পতিবার সকালে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘উন্নয়ন কার্যকারিতায় সিভিল সোসাইটি সংগঠনের (সিএসও) ভূমিকা : বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক সেমিনারে রাজনীতিক, ... পুরো খবর

যা হয়েছে তা প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই হয়েছে-শিক্ষামন্ত্রী

দফায় দফায় সংশোধনের মধ্য দিয়ে এমপিওভুক্তি দলীয়করণে প্রাতিষ্ঠানিক রূপ দিলো সরকার

সামছুল আরেফীন : তৃতীয় দফা সংশোধনের পর অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হলো। তবে দফায় দফায় সংশোধনের মধ্য দিয়ে মহাজোট সরকার এমপিওভুক্তির বিষয়টিকে দলীয়করণে প্রাতিষ্ঠানিক রূপ দিলো। সরকার নিজেরা নীতিমালা করে নিজেরাই তা লংঘন করে মন্ত্রী-এমপিদের সুপারিশকে প্রাধান্য দিতে ৩ দফা তালিকা সংশোধন করে। এমনকি শেষবার জারি করা জিও (গর্ভমেন্ট ... পুরো খবর

প্রতিদিন গড়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ২০ জন

খাদ্য বস্ত্র চিকিৎসা ও বাসস্থানের অভাব, নব নির্মিত রিং বাঁধ বেড়িবাঁধ ভেঙ্গে আইলা দুর্গতদের জনজীবন বিপর্যস্ত

0দাকোপ ও শ্যামনগরের রিংবাঁধ ভেঙ্গে ২২ গ্রাম প্লাবিত0 খুলনা অফিস : বর্ষা মওসুমে আইলা দুর্গত এলাকায় অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের অভাব, নব নির্মিত রিং বাঁধ এবং বেড়িবাঁধ ভেঙ্গে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ২০০৯ সালের ২৫ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছবাস আইলার তান্ডবে লন্ডভন্ড হয় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় খুলনার দাকোপ, কয়রা, সাতক্ষীরার ... পুরো খবর