2010-06-19
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
দশ দলীয় মেয়র প্রার্থী মনজুর বিপুল ভোটে বিজয়
চট্টগ্রামে নীরব ভোট বিপ্লব
ওমর ফারুক : আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা ভোট বিপ্লবের মাধ্যমে জবাব দিয়েছেন চট্টগ্রামবাসী। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটি প্রার্থীকে হারিয়েছে দশ দলীয় জোট প্রার্থী মনজুর আলম মনজু। বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট, আইন-শৃক্মখলা পরিস্থিতির অবনতি, ছাত্রলীগ ক্যাডারদের টেন্ডারবাজি, দখল এবং জুলুমের জবাব দিয়েছে নীরব এ ভোট বিপ্লব। তিন বারের নির্বাচিত মেয়র হেভিওয়েট প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর এ পরাজয় চট্টগ্রামবাসী আওয়ামী লীগের দেশ চালাতে ব্যর্থতাকে দায়ী করেছেন। গতকাল শুক্রবার সকালে রিটার্নিং অফিসার জেসমিন টুলি মনজুর আলমকে প্রাপ্ত ভোটের ভিত্তিতে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। মনজুর আলম প্রতিদ্বনিদ্ব মহিউদ্দিন চৌধুরীর চেয়ে ৯৫ হাজার ৫২৮ ভোট বেশি পেয়েছেন। এর মধ্যে ... পুরো খবর
জার্মানিকে হারিয়ে সার্বিয়ার অঘটন
রফিকুল ইসলাম : বিশ্বকাপে আরো একটি অঘটন। এবার অঘটনের শিকার তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। অঘটন ঘটিয়েছে সার্বিয়া। সার্বিয়া ১-০ গোলে হারিয়েছে জার্মানিকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া নিয়ে খেলা জার্মানিকে নিয়ে গতকাল খেলেছে সার্বিয়া। মাঠে মোটেই পাত্তা পায়নি জার্মানিরা। অবশ্য ভাগ্য তাদের পক্ষেও ছিল না। তাইতো ফেভারিট জার্মানিকে শিকার হতে হয়েছে অঘটনের। লাল কার্ড, পেনাল্টি মিস আর ... পুরো খবর
প্রকৌশলী সমাবেশে মাওলানা নিজামী
গোটা দেশে নির্বাচন দেয়া হলে জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে দিবে
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, যে কায়দায় জাতীয় সংসদ নির্বাচনে তারা তিন চতুর্থাংশ আসন নিয়েছিল, সেই একই কায়দায় চট্টগ্রামের জনগণের দেয়া রায় নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু বীর চট্টলার সংগ্রামী জনতার গণপ্রতিরোধের কারণে তারা তা পারে নি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, নির্বাচনের রায়কে মূল্যায়ন করুন। একে ... পুরো খবর
চট্টগ্রামে আওয়ামী শিবিরে নেমে এসেছে হতাশা ও কান্নার রোল \ শুরু হয়েছে
রাজনীতিতে নতুন হিসাব নিকাশের পালা
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক আন্দোলনের প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরাজয়ে চট্টগ্রামে আওয়ামী শিবিরে নেমে এসেছে হতাশা ও কান্নার রোল। দীর্ঘ ১৭ বছর মেয়র পদে থাকার পর নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামের মানুষ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে পরাজিত করেছে। তার ... পুরো খবর
দ্রব্যমূল্য কমছে না বাড়ছে তরিতরকারীর দাম \ শপিংমলগুলোতে দাম আরো বেশী
স্টাফ রিপোর্টার : নতুন বছরের বাজেটে সাধারণ মানুষের প্রতি খেয়াল রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যবস্থা না রাখায় সহসাই দ্রব্যমূল্য কমছে না বলে জানিয়েছে ব্যবসায়ীরা। কাঁচা বাজারে শাক সবজির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। প্রতি কেজিতে ২ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে শপিংমলগুলোতে সাধারণ মানুষের প্রবেশ অনেকটাই কষ্টসাধ্য। সাধারণ শাক সবজিতেই কেজি প্রতি ৪ থেকে ১০ ... পুরো খবর
ব্যাংক ও এনজিও'র কিস্তির ভয়ে গত এক বছরে অনেকে আত্মগোপন করেছে
আইলায় সব পুঁজি হারিয়ে নিঃস্ব খুলনাঞ্চলের চিংড়ি চাষীরা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি
খুলনা অফিস : প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছবাসে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার অর্ধ লক্ষাধিক চিংড়িচাষীকে নিঃস্ব করে দিয়েছিল। যার এক বছর পার হলেও ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি এ অঞ্চলের এসব ক্ষুদ্র চাষীরা। এরা কেউই এখন পর্যন্ত কোন ক্ষতিপূরণ বা সরকারি কোন সাহায্য পায়নি। ফলে চিংড়ি রফতানিতে এর প্রভাব পড়ছে বলে জানা গেছে। সাদা সোনা হিসেবে খ্যাত চিংড়ি চাষ ও কৃষি কাজই খুলনা ... পুরো খবর
ইসলামিক ইকোনমিক্স রিসার্চের বাজেট আলোচনায় বক্তারা
প্রস্তাবিত বাজেট কল্পনা বিলাস ও অসম্ভব
স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত ২০১০-২০১১ বাজেট কল্পনাবিলাস ও অসম্ভব। দেশে বিনিয়োগের পরিবেশ না থাকাতে জিডিপি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। পরোক্ষ করের নামে জনগণের ওপর নির্যাতন বাড়ছে। প্রতিবছর ১৫ শতাংশ হারে বাজেট বাড়ছে। ঘাটতি বাজেটের কারণে সরকার ঋণ নির্ভর হয়ে পড়ছে। এতে করে গোটা জাতি সুদের সাথে জড়িয়ে পড়ছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইসলামিক ... পুরো খবর
সিসিসি নির্বাচন সম্পর্কে বিশিষ্টজনদের প্রতিক্রিয়া
আ'লীগ সরকারের দুঃশাসন ব্যর্থতা ও দমন পীড়নের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে
0জাতীয়তাবাদী ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত0 মোহাম্মদ জাফর ইকবাল : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ আ'লীগ সরকারের দুঃশাসন, ব্যর্থতা, দুর্নীতি ও হত্যার রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। তারা বলেন, জনগণের এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো- তারা আ'লীগের আধিপত্যনীতির সাথে একমত নন। একই সাথে ... পুরো খবর
