2010-06-20
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত শতাধিক\ একজন গুলীবিদ্ধ
আশুলিয়া রণক্ষেত্র
মিজানুর রহমান খান, সাভার (ঢাকা) : ন্যূনতম মজুরি ৫ হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের জের ধরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে গতকাল শনিবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চল রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে ১০ পুলিশসহ কমপক্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী-আশুলিয়া সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। দফায় দফায় হয়েছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ। চলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় অর্ধশত রাউন্ড ফাঁকা গুলীবর্ষণ, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে আনিস নামে এক শ্রমিক গুলীবিদ্ধ হয়। অশান্ত পরিস্থিতি দেখে আশপাশের প্রায় ৬০টি কারখানায় কর্তৃপক্ষ এদিন ছুটি ঘোষণা করে। উত্তেজিত শ্রমিকরা কয়েকটি কারখানা ও ১০/১২টি যানবাহন ভাংচুর করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত হলেও ... পুরো খবর
জাপানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ড
স্পোর্টস রিপোর্টার : এশিয়ার পরাশক্তি জাপানকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করলো নেদারল্যান্ড। গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ‘ই' গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে তারা জাপানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। তীব্র প্রতিদ্বনিদ্বতাপূর্ণ ম্যাচে ডাচ দলের অন্যতম সেরা এ্যাটাকিং মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার গোলটি করেন। বিশ্বকাপে ... পুরো খবর
সাংবাদিক সম্মেলনে মাওলানা নিজামী
প্রদর্শনীমূলক ও বাস্তবতা বিবর্জিত বাজেট
০ বিদেশী সাহায্য ও ঋণ নির্ভরতা ক্রমবর্ধমান০ ০ জিডিপি'র লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ০ ০ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই বাজেট ঘাটতি বাড়তে থাকে০ ০ জ্বালানী বিষয়ে দেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে০ ০ বিদ্যুৎখাতের ব্যাপারে পিপিপি'র উপর নির্ভর করা আত্মঘাতী০ ০ দেশরক্ষা বাহিনীর প্রতি অবহেলা স্বাধীনতা রক্ষার ব্যাপারে উদাসীনতার শামিল০ স্টাফ ... পুরো খবর
বিরোধী দলের ছায়া বাজেট ইতিবাচক : সিপিডি
বাজেট সমালোচনাকারীদের আবারও পাগল' বললেন অর্থমন্ত্রী
স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত ২০১০-'১১ অর্থবছরের বাজেট সমালোচনাকারীদের আবারও ‘পাগল' বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর আগে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে সিপিডি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। তবে এবার তিনি সিপিডিকে দুষলেন না। মন্ত্রী বললেন, আমি সিপিডিকে ‘পাগল' বলিনি। তাদের বাজেট প্রতিক্রিয়া ভালো ছিল। যারা না বুঝে ২০০৭ সালের বিশ্বমন্দা পরিস্থিতি কাটিয়ে উঠার কথা ... পুরো খবর
যুব সমাজকে ধংসের চক্রান্ত
ভারতীয় বিষাক্ত ওষুধ আর মাদক দ্রব্যে বাজার সয়লাব
0 আসছে আগ্নেয়াস্ত্রও0 এ.বি.সিদ্দিক : ভারতীয় বিষাক্ত ওষুধ আর নেশাজাতীয় দ্রব্যে বাংলাদেশের বাজার সয়লাব। পর্যবেক্ষক মহল বলছেন, এটা এদেশের যুব সমাজকে ধ্বংস করার চক্রান্ত। বাংলাদেশ সরকার ভারতীয় বিষাক্ত ওষুধ আর নেশাজাতীয় দ্রব্য এদেশে প্রবেশ বন্ধের কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। ভারত থেকে যেসব বিষাক্ত ওষুধ বাংলাদেশে প্রবেশ করছে তার উল্লেখযোগ্য হচ্ছে-হিলড্রেন বিষ, কার্বনেট ... পুরো খবর
মাসের নাম উল্লেখ না করে বকেয়া বিল পাঠানো অবৈধ- প্রধান রাজস্ব কর্মকর্তা
ঢাকা ওয়াসার রাজস্ব জোন-৭ এ ভুতুড়ে বিলের নামে হাজার হাজার টাকা আত্মসাৎ
মোহাম্মদ জাফর ইকবাল : স্যার, আমিতো নিয়মিত পানির বিল জমা দিয়েছি। এক মাসেরও বকেয়া নেই। আপনাদের লোক আমাকে গত ৯ মাসে ১৩শ' টাকা পানির বিল দেইনি বলে একটি কাগজ দিয়ে এসেছে। বলেছে খুব শীঘ্রই এই টাকা পরিশোধ না করলে পানির লাইন বিচ্ছিন্ন না করে দেয়া হবে। এভাবে খুব নমনীয় সুরে ঢাকা ওয়াসার রাজস্ব জোন-৭ এর মতিঝিল কার্যালয়ে কথাগুলো বলছিলেন মাতুয়াইল এলাকার স্বল্প শিক্ষিত গ্রাহক রহিম মিয়া। ... পুরো খবর
দীর্ঘ সতের বছরের রাজত্বের অবসান
দুর্নীতি স্বজনপ্রীতি আর স্বেচ্ছাচারিতায় মহিউদ্দিনের ছিলেন সেরা
জামালুদ্দিন হাওলাদার : অবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২০১০ এর মধ্যদিয়ে শেষ হলো সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দীর্ঘ সতের বছরের রাজত্বের অবসান। পর পর তিনবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হলেও চতুর্থবারের মত এবার আর তা সম্ভব হয়নি। চট্টগ্রামবাসী বেছে নিয়েছেন এক নতুন মুখ। বিগত সতের বছরের রাজত্বকালে তার যতটুকু না ভালো কাজের সুনাম রয়েছে, তার চেয়ে ... পুরো খবর
