2010-06-23
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
সংঘর্ষ, অবরোধ, অগ্নিসংযোগ, ভাংচুর\ সাংবাদিক, পুলিশসহ আহত শতাধিক
শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া
সাভার (ঢাকা) সংবাদদাতা :(মিজান): অব্যাহত শ্রমিক বিক্ষোভে গতকাল মঙ্গলবার সকালেও আশুলিয়া শিল্পাঞ্চল ছিল উত্তাল। মঙ্গলবার সকালে জামগড়া এলাকার বিজিএমইএ'র সভাপতির এনভয় গ্রুপের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে। সোমবার রাতে বিজিএমইএ'র সিদ্ধান্ত অনুযায়ী আশুলিয়া এলাকার বিজিএমইএ'র আওতাধীন সকল কারখানা বন্ধ ঘোষনা করা হয়। রাতে ঘোষনা হওয়ায় অনেক শ্রমিক এ সিদ্ধান্ত না জানায় সকালে ওই সকল কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানার সম্মুখে বন্ধের নোটিশ পায়। সে সকল কারখানা থেকে ফেরার পথে বিক্ষোভরত শ্রমিকদের সাথে যোগ দেয় তারা। প্রায় ৩০ হাজার শ্রমিক আশুলিয়া-টঙ্গী সড়কের ৩কি.মি সড়ক জুড়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও যানবাহন ভাংচুর করে। সংঘর্ষ ও বিক্ষোভ ছড়িয়ে পরে নবীনগর-কালিয়াকৈর সড়কেও। এখানে কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক ... পুরো খবর
বিএসএফ পাখির মত গুলী করে মারছে বাংলাদেশের মানুষ
সরকারের নতজানু নীতির ফলে সীমান্তে মানবিক বিপর্যয় ঘটছে
0 গত ১৮ মাসে সীমান্তে সোয়া শ' বাংলাদেশী নিহত0 0সরকার একটা হত্যাকান্ডেরও প্রতিবাদ করেনি0 শহীদুল ইসলাম : সরকারের নতজানু নীতির ফলে সীমান্ত পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। একের পর এক নিরীহ নিরস্ত্র বাংলাদেশীদের পাখির মত গুলী করে হত্যার মাধ্যমে সীমান্তে মানবিক বিপর্যয় ঘটিয়ে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কোন নেতা, মন্ত্রী বা সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকে ... পুরো খবর
ফ্রান্সকে হারিয়েও বিদায় নিতে হলো স্বাগতিকদের
স্পোর্টস রিপোর্টার : ইতিহাস গড়েই প্রথম পর্ব থেকে বিদায় নিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেই সাথে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও এবার উঠতে পারেনি দ্বিতীয় রাউন্ডে। গতকাল এ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা জয় পেলেও বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকে। ফলে ফ্রান্সের বিরুদ্ধে ২-১ গোলে স্বাগতিকদের জয়টা সান্ত্বনার জয় হিসেবেই রয়ে গেল। মেক্সিকোর সামনে ৪ পয়েন্ট থাকার পরও গোল ... পুরো খবর
দেশ স্বাধীন হওয়ার পরপরই ১৯৫ চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার হয়ে গেছে
ডানপন্থী দলগুলোকে ধ্বংস করার জন্যে ৩৯ বছর পর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ - খন্দকার মাহবুব হোসেন
নিউইয়র্ক (ইউএনএ) : বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দৃঢ়তার সাথে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বলেছেন, বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই। তাই ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) এ্যাক্ট ১৯৭৩' আইনের আওতায় কারো বিচার করা সম্ভব নয়। তিনি বলেন, শুধু যুদ্ধাপরাধী নয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা মানুষ হত্যা ... পুরো খবর
২ মাসের পত্রিকার রিপোর্ট
সরকারী ছাত্রলীগের রামদা-চাপাতি বাহিনীর কাছে শিক্ষাঙ্গন পণবন্দী
মশিউর রহমান, রাজশাহী অফিস : আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে খুন, হত্যা, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্য, শিক্ষক ও ছাত্রী লাঞ্ছনা, নিজ গ্রুপের মধ্যে সংঘর্ষ, আধিপত্য বিস্তারে দখলবাজীর জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করেছে। তাদের অব্যাহত সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে গেছে দেশের অনেক শিক্ষা ... পুরো খবর
চেয়ার ছোঁড়াছুঁড়ি ভাংচুর
বরিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা পন্ড মহাসচিবের মাথায় আঘাত
বরিশাল অফিস : জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগরের কয়েকজন নেতা গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের সময় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাজেট সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপির মাথার ওপর চেয়ার ছুঁড়ে মারলে তার চশমা ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যায় এবং মাথায় আঘাত পান তিনি। জেলা সেক্রেটারি গিয়াস উদ্দিন চৌধুরী ... পুরো খবর
চসিক নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর পরাজয়
জামায়াতের ভোট ব্যাংকই ফ্যাক্টর
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মহাজোট প্রার্থীর দীর্ঘ সতের বছরের রাজত্ব গুঁড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর ভোট ব্যাংক। আর জামায়াতে ইসলামীর এই ভোট ব্যাংকের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার হেরে গেছেন আওয়ামী মহাজোট প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পর বন্ধ করে দেয় চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল। আইন করে ধর্ম ভিত্তিক ... পুরো খবর
বাংলাদেশ ন্যাপ আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় এমকে আনোয়ার
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল সরকারের দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে জনগণের প্রথম হুঁশিয়ারি
0ফলাফল প্রকাশে বিলম্বের তদন্ত দাবি0 স্টাফ রিপোর্টার : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার এমপি বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের ফলাফল সরকারের দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে জনগণের প্রথম হুঁশিয়ারি সংকেত। তবে ঐ দিন শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরেও কেন রাতে ফলাফল প্রকাশে বিলম্ব হলো সে বিষয়েও তিনি তদন্ত দাবি করেন। তিনি বলেন, ভারতকে ট্রানজিট ও ... পুরো খবর
