কবীর চৌধুরীকে দিয়ে ঘষামাজা করানো নিয়ে প্রশ্ন

সমালোচনা এড়াবার জন্য চূড়ান্ত শিক্ষানীতি লোকচক্ষুর আড়ালে রাখা হচ্ছে

সংগ্রাম রিপোর্ট : জাতীয় শিক্ষানীতি নিয়ে সরকারের দুরভিসন্ধি নিয়ে ক্রমেই সন্দেহ দানা বেধে ওঠছে। মন্ত্রিসভায় জাতীয় শিক্ষানীতি-২০১০ চূড়ান্ত অনুমোদন হওয়ার পর তা আবারো শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যানকে দিয়ে ঘষামাজা করানো নিয়েও প্রশ্ন ওঠেছে। তাহলে কী আবারো সংশোধন হচ্ছে শিক্ষানীতি? এদিকে চূড়ান্ত শিক্ষানীতি সমালোচনার ভয়ে জনগণের চোখের আড়ালে রাখা হচ্ছে। প্রকাশ করা হচ্ছে না। অথচ গতকাল বুধবারও একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, এবারই প্রণীত শিক্ষানীতি জাতীয় ঐক্যমত্য গড়ার ইতিহাস সৃষ্টি করেছে। প্রত্যেকটি শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু এবারে তা হয়নি। চূড়ান্ত শিক্ষানীতি মানুষকে জানতে না দিয়েই একথা বলা হচ্ছে। খসড়া নীতির ওপর সারাদেশ থেকে হাজার হাজার মতামত দেয়া হলেও তা কতটা চূড়ান্ত নীতিতে স্থান পেয়েছে তা নিয়ে সংশয় কাটছে না। এ কারণে ‘জাতীয় ... পুরো খবর

নৈতিক ও আইনগত ভিত্তিও না থাকায় তথ্য-সন্ত্রাস ও বিদেশী ভাড়াটেদের মদদ নিতে হচ্ছে

যুদ্ধাপরাধ বিচারের উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ইস্যু জনসমর্থন পাচ্ছে না

ফতেহ আলী টিপু : যুদ্ধাপরাধের বিচার প্রকল্প নিয়ে সরকারের রাজনৈতিক তোড়জোড়, ক্ষমতার হম্বি-তম্বি এবং শীর্ষ জামায়াত নেতাদের নিয়ে নোংরা অপপ্রচার ছাড়া এ পর্যন্ত সরকারের অর্জন কতটুকু, তা নিয়ে উদ্যোক্তারাই প্রশ্ন তুলেছেন। এদিকে গোয়েন্দা রিপোর্ট মতে, সরকার যুদ্ধাপরাধ ইস্যুতে জনসমর্থন পাচ্ছে না। ইস্যুটিকে রাজনীতিকীকরণ করায় সরকারের উদ্যোগ প্রশ্নবিদ্ধ এবং এর পেছনে আইনগত ও নৈতিক ... পুরো খবর

স্লোভেনিয়াকে বিদায় করে ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে

স্পোর্টস রিপোর্টার : স্লোভেনিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ইংল্যান্ড। ‘সি' গ্রুপ থেকে সমান সংখ্যক ৫ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন আর ইংল্যান্ড হয়েছে রানার্স আপ। উভয় দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন আর ইঙল্যান্ড রানার্স আপ হয়েছে। ইংল্যান্ড তিন ম্যাচে তিনটি গোল দেয়ার পাশাপাশি হজম করেছে ২টি গোল। যুক্তরাষ্ট্র ৪টি গোল দেয়ার ... পুরো খবর

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা

১৬ কোটি মানুষের স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর ঘটনাকে মূল্যায়ন করতে হবে -মুজাহিদ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, পলাশীর ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দল মত ভুলে ১৬ কোটি মানুষের স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর ঘটনাকে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, আমাদের কাছে ক্ষমতা বড় নয়। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় আবার দলের চেয়ে দেশ বড়। ... পুরো খবর

জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী

ঢাকাকে যানজটমুক্ত করে আধুনিক নগরীতে পরিণত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

সংসদ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেগাসিটি রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করে আধুনিক নগরীতে পরিণত করতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। শহরের মধ্য থেকে দূরপাল্লার বাস কাউন্টার, সরিয়ে আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার উদ্যোগ নেয়া হয়েছে। ৫টি স্থানে ওভারপাস/ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এগুলো হলো মিরপুর-জিয়া কলোনী ফ্লাইওভার, ... পুরো খবর

কৃষকের হাতে পৌঁছতে ২ থেকে ৫ বছর সময় লাগতে পারে

পাটের জন্মরহস্য উ ঘাটনের পর উন্নত বীজ তৈরির গবেষণা চলছে

স্টাফ রিপোর্টার : পাটের জন্মরহস্য উ ঘাটন করতে পেরেছে বাংলাদেশের বিজ্ঞানীরা। এখন এর পূর্ণাঙ্গরূপ দিয়ে উন্নত জাতের বীজ কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। তবে তা সম্পন্ন করতে ২ থেকে ৫ বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। উন্নত জাতের এ বীজ বছরের সকল সময় উৎপাদন করা যাবে এবং পোকামাকড় থেকে নিরাপদ থাকবে। অল্প সময়ে কম পানিতে তা পচানো সম্ভব হবে বলে জানানো ... পুরো খবর

উৎপাদন ও রফতানি আয় কমছে

নাজুক অবস্থা শিল্প খাতের \ দেশ ভারতীয় পণ্যের একক বাজারে পরিণত

এবি সিদ্দিক : বাংলাদেশ ভারতীয় পণ্যের একক বাজারে পরিণত হয়েছে। দেশীয় শিল্প খাতের অবস্থা খুবই নাজুক। রাষ্ট্রায়ত্ত শিল্প একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। শিল্পের উৎপাদনের সূচক গত চার বছরের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে। নানা চক্রান্তের ফলে এদেশের শিল্পখাত ধ্বংসের মুখোমুখি অবস্থায়। অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত কমছে রফতানি আয়, বাড়ছে আমদানি ব্যয়। ... পুরো খবর

বিভিন্ন সংগঠনের আলোচনায় নেতৃবৃন্দ

পলাশীর শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার ২৫৩তম ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবসে বিভিন্ন সংগঠন পৃথকভাবে আলোচনা সভা করে। এসব আলোচনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ পলাশীর শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে বলেছেন, বিশ্বাসঘাতক মীরজাফর ও ঘষেটি বেগমদের প্রাসাদ ষড়যন্ত্রের কারণে পলাশীর আমবাগানে এক প্রহসনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে পরাজিত হন এবং বাংলার শেষ স্বাধীন সূর্য ... পুরো খবর