তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি পাচ্ছে কেয়ার্ন

সংগ্রাম ডেস্ক : বহুজাতিক কোম্পানি কেয়ার্নকে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেট্রোবাংলার বাইরে উত্তোলিত গ্যাস বিক্রির অনুমতি নিয়ে বহুদিন থেকে দেনদরবার করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানি। সরকারি সিদ্ধান্ত না পাওয়ায় সাঙ্গুতে নতুন কূপ খননে অনাগ্রহ দেখিয়ে আসছিলো তরা। সর্বশেষ কোম্পানিটি বলেছে, আগামী ৩০ জুনের মধ্যে উত্তোলিত গ্যাস বিক্রির প্রস্তাবে ইতিবাচক সাড়া না পেলে নতুন কূপ খননে ঠিকাদার নিয়োগ করবে না। তবে নতুন কূপ খনন করা হলে আগামী বছরের এপ্রিল নাগাদ সেখানে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা উজ্জল বলে জানিয়েছে কেয়ার্ন। সাঙ্গু ছাড়া তেল, গ্যাস আহরণে নিয়োজিত বহুজাতিক এ কোম্পানি কেয়ার্নকে নতুন কূপ খননে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে বলেও জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উত্তোলিত গ্যাস ... পুরো খবর

সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়া

শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন, সংসদে বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি ঘোষিত আগামীকাল রোববারের হরতাল হবে শান্তিপূর্ণ। তবে এতে বাধা দিলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও কুশাসন, উন্নয়ন, উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের পথ রুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন, আ'লীগ দলীয় ক্যাডারদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও নৈরাজ্য, ... পুরো খবর

ব্রাজিলকে রুখে দিল পর্তুগাল

স্পোর্টস রিপোর্টার : পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে পয়েন্ট ভাগ করে নিল পর্তুগাল। গতকাল শুক্রবার ‘জি' গ্রুপের শেষ ম্যাচে বিশ্বের অন্যতম ফেভারেট দল ব্রাজিল ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। অপর দিকে ইউরোপের ব্রাজিল খ্যাতি পর্তুগাল গ্রুপ রানার্স আপ হিসেবে শেষ ষোলতে জায়গা পেল। ডেথ গ্রুপের শেষ ম্যাচে দু'দলের লড়াইটা সমর্থকদের কাছে খুব বেশি ... পুরো খবর

নিউইয়র্কে সংবাদ সম্মেলনে জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাক

সরকার যা করছে তা ওয়ান ইলেভেন থেকেও ভয়াবহ

0সত্যিকারের বিচার হলে জামায়াতের একজনকেও যুদ্ধাপরাধী সাব্যস্ত করা যাবে না 0 নিউইয়র্ক থেকে এনা : জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার রাজ্জাক ২৪ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধী প্রসংগে বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ আমাদের কারও বিরুদ্ধে এলে জামায়াতে ইসলামী আইনগত লড়াইয়ের পাশাপাশি রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন করবে। তিনি বলেন, ... পুরো খবর

দেশবাসীর প্রতি মাওলানা নিজামীর আহবান

আগামীকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন

আগামীকাল ২৭ জুন সকাল-সন্ধ্যা দেশব্যাপী শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের জনগণের গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদা পূরণে এবং আইন-শৃক্মখলা পরিস্থিতি ... পুরো খবর

দ্রব্যমূল্য কমছে না বাড়ছে জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার : নতুন বছরের বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য না কমায় উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য না কমায় দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। বিশেষ করে মধ্য ও নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে। ৩০ টাকা কেজি চাল আর ১শ টাকা কেজি ডাল কিনতেই তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তারপর সন্তানদের পড়ালেখার খরচসহ সাংসারিক অন্যান্য ব্যয় নির্বাহ করতে পরিবারের ... পুরো খবর

পৌর কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ

রাজউকের অনুমোদন ছাড়াই টঙ্গীতে নির্মিত হচ্ছে হাইরাইজ ভবন

টঙ্গী সংবাদদাতা : টঙ্গী পৌরসভার কর্মকর্তাদের দাপটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়াই টঙ্গীর যত্রতত্র নির্মিত হচ্ছে বহুতল ভবন। শিল্প নগরী টঙ্গীতে ইদানিং বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। নির্মিতব্য এসব ভবন তিন শ্রেণীতে বিভক্ত- আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানা। টঙ্গীর বেশির ভাগ বহুতল ভবনই পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নির্মিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, টঙ্গী ... পুরো খবর

হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল

হরতালে বাধা দিলে জনগণই রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে - রফিকুল ইসলাম খান

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান গণবিরোধী সরকার দেশ ও জাতি সত্তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের মানুষের জন্য পানি, বিদ্যুৎ ও গ্যাসের সুব্যবস্থা করতে পারেনি। জনগণের জানমালের নিরাপত্তা নেই। দেশে একের পর এক মিল, কল-কারখানা বন্ধ হচ্ছে। সরকার সংবাদপত্র বন্ধ ও সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন ... পুরো খবর