2010-06-30
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
মাওলানা নিজামী মুজাহিদ সাঈদী গ্রেফতার
সামছুল আরেফীন, শাহেদ মতিউর রহমান, মিয়া হোসেন, তোফাজ্জল হোসেন কামাল : জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গতকাল মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় তাদের গ্রেফতার করা হয়। দুপুরে এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করে আদালত। মাওলানা মতিউর রহমান নিজামীকে জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠান শেষে প্রধান ফটক, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে শহীদবাগস্থ বাসভবন এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সাভার জাতীয় স্মৃতি সৌধের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে তাদেরকে মিন্টো রোডস্থ ডিবি অফিসে রাখা হয়। জামায়াতের শীর্ষ এই ৩ নেতাকে গ্রেফতারের সাথে সাথেই দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ... পুরো খবর
শীর্ষ নেতৃবৃন্দের প্রতিক্রিয়া
রাজনৈতিক অস্থিরতা বাড়ানো এবং ধর্মীয় আন্দোলনকে দুর্বল করতেই জামায়াত নেতাদের গ্রেফতার করা হয়েছে
মোহাম্মদ জাফর ইকবাল/ এইচ এম আকতার : দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ানো এবং ধর্মীয় আন্দোলনকে দুর্বল করার জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতারা। ... পুরো খবর
রাজধানীর বিভিন্ন থানায় জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
স্টাফ রিপোর্টার : আমীরে জামায়াত ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে বিভিন্ন থানায় তাৎক্ষণিকভাবে জামায়াত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। তারা অবিলম্বে শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন। এদিকে ... পুরো খবর
বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা-প্রতিবাদ
মাওলানা নিজামীসহ জামায়াত নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে তারা বলেন, এর মাধ্যমে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন মানসিকতারই ... পুরো খবর
প্রেস ব্রিফিং-এ জামায়াত নেতৃবৃন্দ
ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করার আগেই ওয়ারেন্ট কপি ছাড়া গ্রেফতার করা আইনের শাসনের পরিপন্থী
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেছে জামায়াত। জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, তাদের গ্রেফতার করার সময় পুলিশ কোন ওয়ারেন্ট কপি দেখাতে পারেননি। ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানায় স্বাক্ষর ... পুরো খবর
ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রকল্প আসলে ‘বারো হাত কাঁকরের তের হাত বিচি'র মত
ভারতের সাথে অসম বিদ্যুৎ আমদানি চুক্তিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে
এ. বি. সিদ্দিক : ভারত থেকে বিদ্যুৎ আমদানি সংক্রান্ত পাওয়ার গ্রীড কোম্পানী অফ বাংলাদেশ (পিজিসিবি'র)-এর প্রস্তাব ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। এটি জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক-এর) অনুমোদনের জন্যে পরিকল্পনা কমিশনে (পিসিতে) জমা দেয়া হয়েছিল। কিন্তু প্রস্তাবে নানা অসংগতির কারণে আরো যাচাই-বাছাই করার জন্যে ফেরত পাঠানো হয়। অপরদিকে বিশেষজ্ঞরা মনে করেন ভারতের সাথে একতরফা ... পুরো খবর
আমীরে জামায়াতসহ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ
সারাদেশে বিক্ষোভের ঝড় অবিলম্বে মুক্তি দাবি
স্টাফ রিপোর্টার : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার তথাকথিত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলায় গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। ... পুরো খবর
যে মামলায় জামায়াত নেতৃবৃন্দ গ্রেফতার হলেন
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খান গত ১৭ মার্চ ইসলামী ছাত্র শিবিরের একটি আলোচনায় বলেন ‘‘রাসূলে করীম (সাঃ) হচ্ছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা অর্থাৎ সর্বোত্তম আদর্শ। তাঁকেই আমরা সকল ক্ষেত্রে অনুসরণ করে চলি। তাঁকে অনুসরণ করে চলাই ঈমানের দাবি এবং আমাদের আকিদা। রাসূল (সাঃ)-এর সার্থক অনুসারী হিসেবে দ্বীন কায়েমের আন্দোলনে যারা অংশ নেয়। তাদের পথে ... পুরো খবর
