2010-07-01
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
গ্রেফতার হওয়া মামলায় জামিন
মাওলানা নিজামী মুজাহিদ সাঈদী পাঁচ মামলায় ১৬ দিনের রিমান্ডে
সামছুল আরেফীন, নাজমুল আহসান রাজু, তোফাজ্জল হোসেন কামাল, কাওসার আজম : যে মামলায় জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করা হয়েছে ওই মামলায় তাঁদের জামিন হলেও আরো পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই পাঁচ মামলায় জাতীয় এই তিন নেতার প্রত্যেককে ১৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে আদালত সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সতর্কভাবে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে এতো মামলার শুনানী ও রিমান্ড মঞ্জুর নজিরবিহীন বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে আদালত প্রাঙ্গণে দিনভর ছিল পুলিশ আর ছাত্রলীগের তৎপরতা। দাড়ি-টুপিধারী মানুষ দেখলেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। ... পুরো খবর
রাজনৈতিকভাবে হয়রানি ও রিমান্ডের নামে জামায়াতের শীর্ষ তিন নেতাকে নির্যাতন চালানোর পাঁয়তারা চালানো হচ্ছে -----মকবুল আহমাদ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ বলেছেন, রাজনৈতিকভাবে জামায়াতের শীর্ষ তিন নেতাকে হয়রানি করার জন্যই যে তাদের গ্রেফতার করা হয়েছে সেটি এখন দিবালোকের মতোই পরিষ্কার। কেননা যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সেই মামলায় জামিন হওয়ার পরও একইদিনে তাদের বিরুদ্ধে তড়িঘড়ি করে কয়েকটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি রিমান্ডের নামে এই তিন ... পুরো খবর
অবিলম্বে নিজামী মুজাহিদ সাঈদীর মুক্তি দাবি
দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ\ পুলিশের লাঠিচার্জ\ গ্রেফতার তিন শতাধিক
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। কেন্দ্রঘোষিত ... পুরো খবর
প্রসঙ্গ : ইন্দো-বাংলা পাওয়ার গ্রীড
ভারতের পাওয়ার হাইওয়ে ৭ দিক থেকে বাংলাদেশকে এফোঁড় ওফোঁড় করবে
সংগ্রাম রিপোর্ট : দক্ষিণ এশিয়া আঞ্চলিক জ্বালানি উন্নয়ন সহযোগিতার নামে ভারত বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায়। এরই অংশ হিসেবে ‘মিচুয়্যাল বেনিফিটস অব ইন্দো-বাংলা পাওয়ার গ্রীড ইন্টার কানেকশন' নামে একটি প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছে। এতে গোটা বাংলাদেশকে ঘিরে বিদ্যুতের ট্রানজিট লাইন চাওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের স্বার্থেই এই প্রস্তাব। ভারত ... পুরো খবর
১ লাখ ৯৯ হাজার ৮শ ৭৩ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার টাকার মঞ্জুরী দাবি গৃহীত
২০১০-'১১ অর্থবছরের বাজেট পাস
সংসদ রিপোর্টার : ২০১০-'১১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতকাল বুধবার দুপুরে পাস হয়েছে। সংযুক্ত তহবিল থেকে সর্বমোট ১ লাখ ৯৯ হাজার ৮শ ৭৩ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার টাকার মঞ্জুরী সম্বলিত নির্দিষ্টকরণ বিল ২০১০ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্দিষ্টকরণ বিল সংসদে পাস করার প্রস্তাব উত্থাপন করেন। গত ১০ জুন তিনি জাতীয় সংসদে ১ লাখ ৩২ হাজার ১শ ৭০ কোটি টাকার ব্যয় ... পুরো খবর
আজ থেকে নতুন অর্থ বছর শুরু
বর্তমান সরকারের প্রথম অর্থ বছরে আর্থ-সামাজিক খাতে উন্নয়ন হয়নি
এ.বি.সিদ্দিক : আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে (২০১০-১১) নতুন অর্থ বছর। ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বিশাল বাজেট নিয়ে শুরু হলো নতুন আর্থিক বছর। গতকাল বুধবার ছিল ২০০৯-১০ অর্থ বছরের শেষ দিন। গেলো অর্থ বছরের আর্থ-সামাজিক খাতে উন্নয়ন হয়নি। ২০০৯-১০ অর্থ বছর ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম অর্থ বছর। নানা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল গেলো অর্থ-বছরে। প্রতিশ্রুতি ছিল ... পুরো খবর
বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলা : সমাবেশ পন্ড
সংগ্রাম রিপোর্ট : জামায়াতের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন জেলা শহর ও উপজেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যুগপৎ হামলা চালিয়ে পন্ড করে দেয়। পিরোজপুর সংবাদদাতা : গতকাল পুলিশ ও শাসক দলের ক্যাডারদের বাধার মুখে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলটি পন্ড হয়ে যায়। পুলিশ এ পর্যন্ত জামায়াতের ২ জন কর্মীসহ ৫ জনকে গ্রেফতার করেছে। জামায়াতের ... পুরো খবর
খালেদার সাথে জামায়াত নেতাদের বৈঠক
সংগ্রাম ডেস্ক ঃ বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতে নেতারা বৈঠক করেছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামারুজ্জামান ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার রাত সোয়া এগারটার দিকে বিএনপি চেয়ারপার্সনের কার্য়ালয়ে যান। পরে তারা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেগম জিয়ার সাথে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে ... পুরো খবর
