2010-07-02
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
মাওলানা নিজামী অসুস্থ\ স্বজনদের দেখা করতে দেয়া হয়নি
মুজাহিদ সাঈদীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। কারারুদ্ধ জামায়াত নেতৃবৃন্দের সাথে স্বজনদের দেখা করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে মিন্টো রোডস্থ ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জামায়াতের দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, জামায়াতে ইসলামী শীর্ষ দুই নেতাকে রিমান্ডে নেয়ার জন্য গতকাল দুপুর আড়াইটার দিকে পল্টন থানা পুলিশের একটি দল কেন্দ্রীয় কারাগারে যায়। প্রয়োজনীয় ... পুরো খবর
অবিলম্বে তাদের মুক্তি দিন - খালেদা জিয়া
মিথ্যা মামলায় নিজামী মুজাহিদ সাঈদীকে রিমান্ডে নেয়ার ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজীর
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বিএনপির চেয়ারপার্সন, বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল, দেশের একটি বৈধ ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের তিনজন নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী ... পুরো খবর
দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ \ অবিলম্বে মাওলানা নিজামী মুজাহিদ ও সাঈদীর মুক্তির দাবি
ব্যর্থ সরকার গ্রেফতার আর রিমান্ডের নামে ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে ---অধ্যাপক মুজিবুর রহমান
0 নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতেও বাধা দিচ্ছে পুলিশ0 স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অন্যায়ভাবে মিথ্য মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় ... পুরো খবর
বাংলাদেশ সরকারের প্রতি ভারতীয় থিংক ট্যাংকের নসিহত-১
জামায়াতসহ বিরোধী দলের বিরুদ্ধে এ্যাকশনে যেতে হবে এবং ভারতকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন দ্রুত করতে হবে
ফতেহ আলী টিপু : বিএনপি-জামায়াত সকল জাতীয় দেশপ্রেমিক ইসলামী শক্তির সরকার বিরোধী সম্মিলিত আন্দোলনে ভারতের এস্টাবলিশমেন্টের অনুগত থিংক ট্যাংকের মাঝে গাত্রদাহ শুরু হয়ে গেছে। হাসিনা-মনমোহন চুক্তি বাস্তবায়ন পর্যন্ত দিল্লী বর্তমান সরকারকে ছায়া দিয়ে আগলে রাখতে চায় এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরকারের প্রতিকূলে পুরোপুরি চলে যাবার আগেই ঐ চুক্তির শর্ত অনুযায়ী সবকিছু দ্রুত ... পুরো খবর
নিজামী মুজাহিদ সাঈদীর মুক্তি দাবি
উলামা-মাশায়েখদের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় (কামরাঙ্গীচর মাদরাসায়) ঢাকা আশ্রাফাবাদ নুরিয়া মাদরাসায় দেশের শীর্ষস্থানীয় উলামা-পীর-মাশায়েখ ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন, খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমদুল্লাহ আশরাফ। নীতি নির্ধারণমূলক বক্তব্য প্রদান করে আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, বর্ষীয়ান আলেমে দীন মাওলানা মুহিউদ্দীন খান, ... পুরো খবর
জামায়াত নেতৃবৃন্দকে বিভিন্ন মামলায় জড়ানোর জন্য ডিজিটাল সরকার আদা-পানি খেয়ে নেমেছে
স্টাফ রিপোর্টার : জাতীয় রাজনীতির জন্য ফ্যাক্টর ও দেশের অন্যতম অগ্রগণ দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কাবু ও কোনঠাসা করে রাখতে ডিজিটাল সরকার একের পর এক কৌশল অাঁটছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই জামায়াত নেতৃবৃন্দকে বিভিন্ন মামলায় যেন ‘আদা-পানি খেয়ে' নেমেছে। ওয়াকিবহাল মহল বলছে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি সাজানো মামলায় জামায়াতআমীর ও সাবেক ... পুরো খবর
খুলনা মহানগর জামায়াতের আমীর গোলাম পরওয়ারসহ ১০ জন দু'দিনের রিমান্ডে পাবনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সংগ্রাম রিপোর্ট : খুলনা জামায়াতে ইসললামীর বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ এবং পুলিশ আহত হওয়ার ঘটনায় মহানগর আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ২১ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১০ জনকে দু'দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে পাবনার জেলা আমীর ও সেক্রেটারিসহ ২৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ... পুরো খবর
শ্রমিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম\ খনির অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!
উত্তপ্ত হয়ে উঠেছে বড়পুকুরিয়া
মুহাম্মদ কামারুজ্জামান, দিনাজপুর : উত্তপ্ত হয়ে উঠেছে বড়পুকুরিয়া কয়লা খনি। কয়লা খনিতে উৎপাদন শুরুর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। অন্যদিকে খনি কর্তৃপক্ষ চাইনিজদের অধীনে কর্মরত শ্রমিকদের খনির অভ্যন্তরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে খনির গেটে। নিরাপত্তা ... পুরো খবর
