জাতীয় শীর্ষ রাজনীতিকদের ১৬ দিনের রিমান্ড পৃথিবীতে নজীরবিহীন

বিরোধীদলের আন্দোলন দমন ও ইসলামী রাজনীতি বিলোপের নীল নকশার বাস্তবায়ন হচ্ছে

শহীদুল ইসলাম : জাতীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে ১৬ দিন করে রিমান্ডে নেয়ার ঘটনা শুধু বাংলাদেশ, পাকিস্তান বা ভারতীয় উপমহাদেশই নয়, পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের বিরোধীদলের ল্যান্ড স্লাইট বিজয় এবং একটি সফল ও স্বতঃস্ফূর্ত হরতালের পর বিরোধীদলের আন্দোলন দমন এবং দেশ থেকে ইসলামী রাজনীতি বিলোপের নীল নকশার অংশ হিসেবেই বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও সুশৃক্মখল রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করে একটির পর একটি সাজানো মামলায় জড়ানো হয়েছে। বিস্ময়কর বিষয় হলো, যে মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে আদালত সেই ... পুরো খবর

লিয়াজোঁ কমিটির শীর্ষ আলেমগণের সাংবাদিক সম্মেলন

জামায়াতের প্রখ্যাত তিন আলেমকে গ্রেফতার করা দেশের সব আলেম গ্রেফতারের শামিল

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ আলেম ও ইসলামী নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত লিয়াজোঁ কমিটির শীর্ষ আলেমগণ বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক হীন উদ্দ্যেশ্য চরিতার্থ ... পুরো খবর

বাংলাদেশ সরকারের প্রতি ভারতীয় থিংকট্যাংকের নসিহত-২

শুদ্ধি অভিযানের পথে ‘ব্যুরোক্রাফট' ও ‘সিকিউরিটি অফিসিয়াল'দের বাধা অতিক্রম করতে হবে প্রধানমন্ত্রীকে

ফতেহ আলী টিপু : ভাস্কর রায়দের মতো ভারতীয় থিংকট্যাংকের সদস্যদের অনেকেই বিশ্বাস করেন যে, শেখ হাসিনা বরাবরই ভারতের প্রতি বন্ধুপ্রবণ এবং উদার। ১৯৯৬-২০০১ শাসনপর্বে শেখ হাসিনা ট্রানজিটসহ অন্যান্য ইস্যুতে ভারতের সকল দাবি পূরণে আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। কিন্তু একটি ‘বিশেষ শক্তির চাপে' শেখ হাসিনা তাতে সফল হননি। তবে ১/১১-এর পর সেই বিশেষ শক্তির অস্তিত্ব একদিকে যেমন দুর্বল ও নিষ্ক্রিয় ... পুরো খবর

ঢাকাসহ দেশব্যাপী জামায়াতের দোয়া দিবস পালিত

অবিলম্বে নেতবৃন্দকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন -মকবুল আহমদ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ বলেছেন, যারা জীবনে ভাংচুৃর অগ্নিসংযোগে বিশ্বাস করেননি তাদেরকে গাড়ী ভাংচুরের মিথ্যা মামলায় রিমান্ডে নেয়া হয়েছে। একসাথে ১৬ দিনের রিমান্ড ইতিহাসে দেখা যায়নি। এক মাঘে শীত যায় তা চিন্তা করবেন না। জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলন শেষ করতে পারবেন না। আল্লাহরও পরিকল্পনা আছে। ইতিহাসে দেখা যায়, যারা ইসলামী আন্দোলন শেষ ... পুরো খবর

মাওলানা নিজামীকে আজ আনা হতে পারে

রিমান্ডের দ্বিতীয় দিনে মুজাহিদ সাঈদীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর শীর্ষ দু'নেতা সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে রিমান্ডের ২য় দিনে গতকাল শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ছাড়াও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গঠিত ৪ সদস্যের একটি টিম জামায়াতের এই দুই শীর্ষ নেতাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে। ... পুরো খবর

যৌথ সভা শেষে খোন্দকার দেলোয়ার

জামায়াত আ'লীগ সরকারের ষড়যন্ত্রের শিকার স্বৈরশাসকের পতন ঘটানো হবে

0জামায়াতের কর্মসূচির প্রতি বিএনপির সমর্থন থাকবে0 স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগ সরকারের নীলনকশার ষড়যন্ত্রের শিকার হচ্ছে। জামায়াত আমাদের আন্দোলন-সংগ্রামে সঙ্গী হওয়ায় তাদের উপর দমন-পীড়ন করছে সরকার। তিনি সতর্ক করে দিয়ে বলেন, গ্রেফতার, নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবেন। তিনি বলেন, ৪ দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা ... পুরো খবর

সাংবাদিক সম্মেলনে কর্মসূচি ঘোষণা

৭২ ঘন্টার মধ্যে শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি না দিলে অবরোধের মাধ্যমে সারাদেশ অচল করে দেয়া হবে - ছাত্রশিবির সভাপতি

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবী করে বলেছেন, ৭২ ঘন্টার মধ্যে শীর্ষ নেতৃবৃন্দের রিমান্ড প্রত্যাহার ও মুক্তি দেয়া না হলে অবরোধের মাধ্যমে সারাদেশ অচল করে দেয়া হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী দেশ বরেণ্য আলেমে দ্বীন ... পুরো খবর

চাল ও সবজির বাজারে অস্থিরতা বাড়ছে নিত্যপণ্যের দাম

স্টাফ রিপোর্টার : অস্থির হয়ে উঠেছে চালের বাজার। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কাঁচা বাজারের পণ্যেও স্থিতিশীলতা নেই। এক সপ্তাহের ব্যবধানে বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা। আর সবজির দামও বেড়েছে কেজি প্রতি ২ থেকে ১০ টাকা। মাছের দামও বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকহারে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের দুর্ভোগ বাড়ছে। গত বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও ... পুরো খবর