2010-07-05
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ১০ বাংলাদেশী কৃষক আহত
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তে বিএসএফ-এর ছত্রছায়ায় ভারতীয় খাসিয়ার গুলিতে ৫জন বাংলাদেশী কৃষক আহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ৪ ঘন্টা সিলেট - তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে। গতকাল শ্রীপুর সীমান্তের মিনাটিলা এলাকায় সকাল ১০টার দিকে ভারতীয় খাসিয়ারা বিরোধপূর্ণ কৃষি জমিতে হালচাষের জন্য আসলে তখন বিডিআর তাদেরকে বাধা দেয় এবং স্থানীয় কৃষকদের উক্ত জমিতে চাষাবাদের জন্য অনুরোধ করলে কৃষকরা কৃষি কাজের জন্য জমির দিকে অগ্রসর হলে ভারতীয় খাসিয়ারা বাংলাদেশী কৃষকদের লক্ষ্য করে গুলী ছুঁড়ে। এসময় ১০ বাংলাদেশী কৃষক খাসিয়াদের গুলিতে আহত হয়। আহতরা হলেন কয়েছ আহমদ (১৫), পিতা- কনাই মিয়া, গ্রাম- কেন্দ্রী, আব্দুল মন্নান (২৫) পিতা- নুরুল ইসলাম, কামাল আহমদ (১৫), দেলোয়ার (১৭) পিতা- আব্দুল মালেক, নুর মোহাম্মদ (৪৫), পিতা- সাইদ আলী, গ্রাম- ... পুরো খবর
দেড়লাখ ভারতীয় উপজাতিকে খাগড়াছড়ির গভীর জঙ্গল দিয়ে পুশইন করা হচ্ছে
পার্বত্য চট্টগ্রামকে ভারতীয়করণের গভীর ষড়যন্ত্র
0ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে অবহিত না করা পর্যন্ত মন্তব্য করতে রাজী নন দীপু মনি0 শহীদুল ইসলাম : বাংলাদেশের এক দশমাংশ পাবর্ত্য চট্টগ্রামকে ভারতীয়করণ করার মানসে দেড় লাখ ভারতীয় উপজাতি নাগরিককে বাংলাদেশে পুশইন করার পরিকল্পনা নিয়েছে ভারত। ১৯৯৭ সালে শান্তিচুক্তির সময়ে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতীয় গিয়েছিল বলে অভিযোগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ... পুরো খবর
তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু
আমাকে অজানা মামলায় গ্রেফতার করা হয়েছে -মাওলানা নিজামী
স্টাফ রিপোর্টার : আমাকে অজানা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমি জানি আমাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তাতে আমার জামিন হয়েছে। আদালতে গিয়েই বাকী মামলাগুলোর ব্যাপারে জেনেছি। এই কথাগুলো বলেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে পুলিশের প্রিজন ভ্যানে উঠে গেলেন জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। সফেদ পায়জামা পাঞ্জাবি পরিহিত মাওলানা নিজামী যখন কড়া ... পুরো খবর
রাজধানী ঢাকাসহ সারাদেশে জামায়াত ও শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ
অবিলম্বে নেতৃবৃন্দকে মুক্তি দিন নতুবা গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে
স্টাফ রির্পোটার : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে ও নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ... পুরো খবর
জঙ্গি-সন্ত্রাসীদের প্রজনন ও বিচরণক্ষেত্র ভারত বাংলাদেশের সবখানে জঙ্গি দেখতে চায়-১
ভাস্কর রায় হিরন্ময় কারলেকার সুমিত গাঙ্গুলীদের কথারই প্রতিধ্বনি করছে সরকারি ঘরানার মানুষ ও মিডিয়া
ফতেহ আলী টিপু : সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এটা দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে, এ অঞ্চলে ভারত হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্র এবং আকর-ভূমি। ভারতের মাওবাদী জঙ্গি তৎপরতা দুনিয়ার সবচেয়ে সংগঠিত ও সুনিয়ন্ত্রিত সন্ত্রাস হিসেবে চিহ্নিত হয়েছে। মাওবাদী জঙ্গিদের সশস্ত্র তৎপরতার কারণে ভারতের ১১টি রাজ্যে কার্যত সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। কার্যত জনসমর্থন ও রাজনৈতিক ... পুরো খবর
প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ভাতের অধিকার চায় আমার দেশ পত্রিকার সাংবাদিক-কর্মচারিরা
স্টাফ রিপোর্টার : জনগণের ভাতের অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক কর্মচারিরা। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত আমার দেশ পরিবারের মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। পত্রিকার প্রকাশনা চালু ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ... পুরো খবর
বড়পুকুরিয়া উত্তপ্ত
বিক্ষোভ মিছিল-সমাবেশে উত্তাল খনি এলাকা
মুহাম্মদ কামারুজ্জামান, দিনাজপুর : দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল খনির আশপাশের এলাকা। সমাবেশ শেষে অনিয়মতান্ত্রিকভাবে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় প্রধানমন্ত্রী বরাবরে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন। প্রায় ২ মাস থেকে খনি বন্ধ থাকায় কর্তৃপক্ষ শ্রমিক ... পুরো খবর
ইসলামী ব্যাংকের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সালেহ উদ্দিন
সফলতার সবচেয়ে বড় মাধ্যম হলো শিক্ষা
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষা হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। একটি দেশের উন্নয়নের বড় সোপান হলো শিক্ষা। শিক্ষা হলো সফলতার সবচেয়ে বড় মাধ্যম। গতকাল রোববার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ... পুরো খবর
