2010-07-07
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
এ ধরনের প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনায় আসেনি
ফারাক্কার উজানে কানপুরে ব্যারাজ দিয়ে ভারত পানি সরিয়ে নিচ্ছে
সরদার আবদুর রহমান : ভারত গঙ্গা নদী থেকে পানি প্রত্যাহারের জন্য শুধু ফারাক্কা বাঁধই ব্যবহার করছেনা, আরো ভেতরে এই নদীর ওপর বাঁধ নির্মাণ করে লাখ লাখ লিটার পানি প্রতিদিন সরিয়ে নিচ্ছে। এর ফলে ফারাক্কা পয়েন্টে বাংলাদেশকে দেবার মতো পানি তেমন অবশিষ্ট থাকে না। এ ধরনের একটি প্রকল্প হলো- উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা নদীর উপর নির্মিত ‘লব-কুশ ব্যারাজ'। এই বাঁধ দিয়ে ভারত প্রতিদিন ১৯ হাজার মিলিয়ন লিটার পানি সরিয়ে নিচ্ছে এবং এই পানি বিশুদ্ধ করে খাবার পানি হিসেবে ব্যবহার করছে। গঙ্গা একটি আন্তর্জাতিক নদী হিসেবে এর পানির শেয়ার বাংলাদেশের আছে। কিন্তু এ ধরনের প্রকল্পের বিষয় কখনোই বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনায় আসেনি। রামায়নের চরিত্র শ্রী রামচন্দ্রের দুই পুত্র ‘লব' ও ‘কুশ'- এই দুই রাজপুত্রের মিলিত নাম স্মরণে ভারতের উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ শহর কানপুরে গঙ্গা ... পুরো খবর
জঙ্গি-সন্ত্রাসীদের প্রজনন ও বিচরণ ক্ষেত্র ভারত বাংলাদেশের সবখানে জঙ্গি দেখতে পায়-৩
বাংলাদেশে জংগী উত্থানে ভারতীয় সংশ্লিষ্টতার প্রশ্ন
ফতেহ আলী টিপু : বিগত জোট সরকারের আমলে বহুল আলোড়িত ১৭ আগস্টের বাংলাদেশব্যাপী সিরিজ বোমা হামলার নায়ক জেএমবি'র সাথে ভারতীয়দের যোগসাজশ ছিল। দিল্লীতে অনুষ্ঠিত বিডিআর-বিএসএফ ডিজি পর্যায়ের যৌথ সংবাদ সম্মেলনে তদানীন্তন বিডিআর ডিজি জাহাঙ্গীর আলম চৌধুরী হাটে হাঁড়ি ভেঙ্গে দিয়ে এ তথ্য উল্লেখ করতে ভারতীয় পক্ষ বিব্রত-মৌনতা পালন করে। তবে ঢাকায় ভারতপন্থী সুশীলদের কয়েকটি দৈনিক এ বিষয়টি ... পুরো খবর
বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ
অবিলম্বে মাওলানা নিজামী, মুজাহিদ ও সাঈদীর মুক্তি দাবি
বার্মিংহাম থেকে কাওসার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার ও রিমান্ডে নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ হাই-কমিশনের সম্মুখে এসোসিয়েশন অব নন-রেসিডেন্ট বাংলাদেশী কর্তৃক আয়োজিত এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এএসএম মাসুমের পরিচালনায় সমাবেশে বক্তারা সংসদে প্রতিনিধিত্বশীল একটি রাজনৈতিক দলের ... পুরো খবর
রাজধানীসহ দেশব্যাপী শিবিরের মানববন্ধন
সরকার দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজধানীসহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে শিবির নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের সকল ... পুরো খবর
নিজামীকে গ্রেফতারকালে পুলিশের কাজে বাধা দেয়ার মামলা
এটিএম আজহারসহ ৮ জনের আগাম জামিন
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেফতারকালে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলায় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও প্রচার সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলমসহ আটজনকে চার মাসের আগাম অন্তর্বর্তী জামিন ... পুরো খবর
মাওলানা নিজামী মুজাহিদ সাঈদীকে পল্টন থানার তিন মামলায় জিজ্ঞাসাবাদ চলছে
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায় একে একে তিনদিন করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল মঙ্গলবার একটি মামলায় আমীরে জামায়াতকে তিনদিনের জিজ্ঞাসাবাদ শেষ করেছে পুলিশ। আজ বুধবার ... পুরো খবর
বালুবাহী ট্রলারের ধাক্কায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে
বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার ২৭টি খেয়া ঘাট দিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে পার হচ্ছে কয়েক লাখ ট্রলার যাত্রী
কামাল উদ্দিন সুমন : বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর ২৭টি গুদারাঘাট দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে কয়েক লাখ ট্রলার যাত্রী। অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারাপার করা ট্রলারের সাথে বালুবাহী ট্রলারের প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে করে ট্রলার ডুবে প্রাণহানীর ঘটনা ঘটছে। সর্বশেষ গত রোববার রাতে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় প্রায় ২শত যাত্রী নিয়ে নদী ... পুরো খবর
তিনদিনে ১৬৬ জন গ্রেফতার\ অধিকাংশই শিশু
চট্টগ্রাম পুলিশের অজ্ঞাত আসামি কৌশল!
ওমর ফারুক : চট্টগ্রাম মহানগরীতে পৃথক দুটি ঘটনাকে পুঁজি করে পুলিশ সাধারণ ছাত্র, শিশু, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করে যাচ্ছে। গত তিনদিনে পুলিশ নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৬৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই রকম মামলা রয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ-ছাত্রলীগ, বিএনপি-ছাত্রদল ও অন্যান্য সংগঠনগুলোর বিরুদ্ধে। ... পুরো খবর
