2010-07-08
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
পুলিশী বাধার মুখে দেশব্যাপী বিএনপি ও জামায়াতের মানববন্ধন
0পুলিশী নির্যাতনে নওগাঁয় বিএনপি নেতা নিহত 0 0তল্লাশির নামে সাধারণ মানুষ নাজেহাল0 0শতাধিক গ্রেফতার0 স্টাফ রির্পোটার : পুলিশী বাধা, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, গ্রেফতারের মধ্য দিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দেশব্যাপী মানববন্ধন কর্মসূুচি পালিত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মানববন্ধন পালনকালে রাস্তায় দাঁড়াতে বাধা সৃষ্টি করেছে পুলিশ। নওগাঁয় পুলিশী নির্যাতনের শিকার হয়ে বিএনপি নেতা এনামুল হক ওমর নিহত হয়েছে। এছাড়া সারা দেশে শতাধিক গ্রেফতার, বিপুলসংখ্যক বিরোধী দলীয় নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজধানীতে জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, দৈনিক বাংলার মোড়, কারওয়ার বাজার, কল্যাণপুর, মিরপুর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কর্মসূচি পালনে রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ তাদের ... পুরো খবর
ভারত থেকে বিষাক্ত কয়লা আমদানি কার স্বার্থে?
দেশে প্রচুর পরিমাণে কয়লা ও গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি খাতে অচলাবস্থা
0৫ খনিতে কয়লার মজুদ ২৭০০ মিলিয়ন টন0 গ্যাসের বর্তমান মজুদ ১১.৮৮ টিসিএফ0 এ. বি. সিদ্দিক : দেশে পর্যাপ্ত কয়লার মজুদ থাকা সত্ত্বেও সরকার অধিক মূল্যে ভারত থেকে বিষাক্ত কয়লা আমদানি করছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার নিজেই জ্বালানি খাতে অচলাবস্থা সৃষ্টি করে রেখেছেন। কয়লা উত্তোলনের বিষয়ে উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভরতা বাড়িয়ে দেয়া হয়েছে। পরিবেশ অধিদফতরের নিষেধাজ্ঞা না মেনেই ভারত থেকে ... পুরো খবর
জঙ্গি সন্ত্রাসীদের প্রজনন ও বিচরণক্ষেত্র ভারত বাংলাদেশের সবখানে জঙ্গি দেখতে পায়- শেষ কিস্তি
বাংলাদেশের জঙ্গিবাদ জাতীয় প্রতিরোধের মুখে মাথা তুলতে পারেনি
0ইসলামী দল ও ব্যক্তি, মাদরাসা মক্তবের বিরুদ্ধে জঙ্গিবাদ আরোপ ভারতের ঐতিহাসিক হিংসাপরায়ণতার স্বাক্ষর0 ফতেহ আলী টিপু : বাংলাদেশ এটা দৃঢ়তার সাথেই দাবি করতে পারে যে, বাংলাদেশের আইন-শৃক্মখলা পরিস্থিতি গড়পরতা সবসময়ই ভারতের চেয়ে অনেক উন্নত এবং আমাদের আইন-শৃক্মখলা বাহিনীর দক্ষতাও ভারতের তুলনায় অনেক বেশি সফল ও কার্যকর। ভারতে সন্ত্রাসী ঘটনা, জঙ্গিবাদী নাশকতা এবং এসব কারণে সেখানে ... পুরো খবর
মানববন্ধন শেষে খোন্দকার দেলোয়ার
স্বৈরাচারী আচরণ করে অতীতে কেউ সফল হয়নি এখনও হবে না
স্টাফ রিপোর্টার : সরকারের ‘অঘোষিত নির্দেশে' পুলিশ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি বানচালের অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মানববন্ধন কর্মসূচি শেষে জাতীয় প্রেসক্লাব আঙ্গিনায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তবে তিনি দাবি করেন, পুলিশী বাধার পরও সারাদেশে মানববন্ধন কর্মসূচি সফল হয়েছে। এজন্য নেতাকর্মী ও দেশাবসীকে অভিনন্দন ... পুরো খবর
লন্ডনে হাজারো জনতার বাংলাদেশ হাইকমিশন ঘেরাও
আওয়ামী সরকারের নির্বিচার গ্রেফতার দমন-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের ডাক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার মুক্তি, বিরোধীদলের নেতা-কর্মীদের নির্বিচার গ্রেফতার, দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং রিমান্ডের নামে নির্যাতন বন্ধের দাবীতে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। সেভ বাংলাদেশের ব্যানারে এ উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ব্যারিস্টার ... পুরো খবর
পুলিশ হেফাজতে তিনজনের মৃত্যু নিয়ে তোলপাড় ঃ ডিএমপির ১২ দফা নির্দেশনা
স্টাফ রিপোর্টার : সম্প্রতি পুলিশ হেফাজতে রাজধানীর তিন থানায় তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন মহলে তোলপাড় শুরু হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন সংগঠন ও সংস্থা এসবকে মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব ঘটনা এড়াতে মাঠ পর্যায়ের পুলিশকে ১২ দফা নির্দেশনা দেয়া ... পুরো খবর
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
জনগণের ক্ষোভ যাতে গণবিস্ফোরণে পরিণত না হতে পারে সেজন্যই সরকার দমন নিপীড়ন চালাচ্ছে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক গত মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সংগঠনের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা ... পুরো খবর
ইত্তেফাক ও জনকণ্ঠের ভিত্তিহীন রিপোর্টের প্রতিবাদ
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো থেকে বিরত থাকুন -তাসনীম আলম
গোয়েন্দা পুলিশ সূত্রের বরাত দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘‘জামায়াতের যুদ্ধাপরাধী তালিকায় ৭৭ আওয়ামী লীগ নেতার নাম’’ শিরোনামে এবং দৈনিক জনকণ্ঠে ‘‘হুমায়ুন আজাদ হত্যা’’ শিরোনামে গতাকাল বুধবার প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম ... পুরো খবর
