2010-07-10
প্রতিদিনের পাতা
ফিচার পাতা
বিবিধ
বাজারে আগুন\ রমজানের এক মাস আগে থেকেই অস্বাভাবিক হারে বাড়ছে দ্রব্যমূল্য
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান শুরু হতে বাকী আরো এক মাসের বেশি সময়। কিন্তু থেমে নেই ব্যবসায়ীরা। রমজানের শুরুতে দ্রব্যমূল্য বৃদ্ধি করে সমালোচনার মুখে পড়তে চান না তারা। তাই রমজানের এক মাস আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধি করছেন। অস্থির হয়ে উঠেছে বাজার। শুধু আগুনই নয়, নিয়ন্ত্রণহীন আগুন রয়েছে বাজারে। চাল, তেল, পেঁয়াজসহ সকল পণ্যের দাম হু হু করে বাড়ছে। থেমে নেই কাঁচা শাক সবজির দামও। সবজির দাম কেজি প্রতি ৩ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালের দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা। মাছের দামও বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়ছে। পাইকারি বাজারে মিনিকেট ৩৮-৪০ টাকা, পাইজম পাইকারি ৩২-৩৩ টাকা, নাজিরশাইল পাইকারি ৪২-৫০ টাকা, মোটা চাল ২৯ টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্যতেলের দামও ... পুরো খবর
জামায়াতের আটক শীর্ষ তিন নেতা সম্পর্কে তৈরি হচ্ছে নিত্যনতুন রূপকথা
গণতান্ত্রিক সময়ে আটকদের ও তদন্তাধীন বিষয়ে উদ্দেশ্যমূলক চরিত্র হনন প্রপাগান্ডা বাড়ছে
0এর পেছনে রয়েছে তদন্তকারী মহল ও সরকারি লবীর যোগসাজস0 সংগ্রাম রিপোর্ট : নিরাপত্তা হেফাজতে মৃত্যু, নিখোঁজ, নির্যাতন, মিথ্যা মামলায় জড়ানো, স্বীকারোক্তি আদায় এবং তার সাথে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর ঘটনা বাড়ছেই। আর রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানো, অন্তরীণ রাজনীতিবিদদের ওপর নির্যাতন ও তাদের চরিত্র হনন প্রপাগান্ডা পিছিয়ে নেই। একটি গণতান্ত্রিক সরকারের শাসনামলে এসব ... পুরো খবর
সারাদেশে জামায়াতের নেতাকর্মীদের নফল রোজা পালন
শীর্ষ নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও আল্লাহর রহমত কামনা
সংগ্রাম রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমীর বরেণ্য মুফাস্সিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার ও রিমান্ডের নামে অমানসিক নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি কামনায় জামায়াতে ইসলামী কেন্দ্রীঘোষিত কর্মসূচি অনুসারে গতকাল শুক্রবার ... পুরো খবর
পেশাজীবী ফোরামের আলোচনা সভায় এম হামিদুল্লাহ খান
অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এসেছে
স্টাফ রিপোর্টার : সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা উইং কমান্ডার (অবঃ) এম হামিদুল্লাহ খান বলেছেন, '৭১ এর মুক্তিযুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। কিন্তু এ যুদ্ধের মাধ্যমে আমরা ভৌগলিক স্বাধীনতা পেলেও কাক্মিখত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। দেশে জুলুমবাজরা জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। মানবাধিকার আজ পদে পদে লংঘিত হচ্ছে। ... পুরো খবর
প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী
নাইজেরিয়ায় বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করুন
আবুজা (নাইজেরিয়া) থেকে বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণে সার্বিক প্রচেষ্টা চালাতে তেলসমৃদ্ধ আফ্রিকান দেশ নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, পাট ও পাটজাত পণ্যের মতো গুণগত মানসম্পন্ন বিভিন্ন বাংলাদেশী পণ্যের ব্যাপক চাহিদা ... পুরো খবর
সিডিপিএস-এর গোলটেবিল
জনবিচ্ছিন্ন সরকার পুলিশকে দলীয় কাজে ব্যবহার করছে -এম শামসুল ইসলাম
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম বলেছেন, সরকার পুলিশকে দলীয় কাজে ব্যবহার করছে। জনবিচ্ছিন্ন হয়ে দুর্বল হয়ে পড়ায় সরকার পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তারা দেশকে আবারো ১৯৭২-৭৫ আমলে নিয়ে যেতে চায়। কিন্তু জনগণ এখন অনেক সচেতন হয়ে গেছে। সরকার যদি এখনই সতর্ক না হয় তাহলে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে টেনে ... পুরো খবর
চুরি ডাকাতি ধর্ষণ ও মাদকের অপব্যবহার বেড়েছে
এক মাসে খুলনায় ৩৩ জন খুন
খুলনা অফিস ঃ খুলনা বিভাগে আইন শৃক্মখলা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত এক মাসে খুলনা মহানগর ও জেলাসহ বিভাগের ১০ জেলায় ৩৩ জন খুন হয়েছে। এর মধ্যে সন্ত্রাসী কর্মকান্ডে ২৩ জন, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৪ জন, অপঘাতে ৫ জন মহিলা এবং ২ জন শিশুসহ রাজনৈতিক দলের ২ জন কর্মী রয়েছে। গত মে মাসে এ অঞ্চলে ৩৪ জন খুন হয়েছিল। এছাড়া একই সময় এ অঞ্চলে চুরি, ডাকাতিসহ ধর্ষণের মতো অপরাধও সংঘটিত হয়েছে। বেড়ে ... পুরো খবর
বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জঙ্গি উত্থানের সাথে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ ও পরোক্ষ কোন সম্পর্ক নেই -তাসনীম আলম
গোয়েন্দা পুলিশ সূত্রের বরাত দিয়ে দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর ও আমাদের সময়সহ কয়েকটি পত্রিকায় গতকাল শুক্রবার প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম গতকাল বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এই পত্রিকাগুলোর রিপোর্টে জেএমবি, হুজি, হিজবুত তাহরির ইত্যাদি ... পুরো খবর
