সিলেট সীমান্তে নতুন জমি দখলের সন্ধানে বিএসএফ\ অসহায় বিডিআর

বিডিআর লাল পতাকা দেখালে বিএসএফ দেখায় রাইফেলের নল

0 বিডিআর বাঁশি বাজালে ভারতীয়রা মুখ ভেংচি করে0 কবির আহমদ, সিলেট থেকে : বড়ই বিপাকে পড়েছেন সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার জনগণ। তাদের জান ও মালের নিরাপত্তা নেই। নিরাপত্তা দেয়ারও যেন কেউ নেই। ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, পতাকা বৈঠক, মহাপরিচালক পর্যায়ে বৈঠক কোনকিছুই দমিয়ে রাখতে পারছে না বিএসএফকে। প্রতিদিনই সীমান্ত এলাকায় নতুন জমি দখলের সন্ধানে বিএসএফ। জৈন্তাপুর সীমান্তের ভেতরে ঢুকে বিএসএফের সহযোগিতায় ভারতীয় খাসিয়ারা বাংলাদেশের জমিতে চাষাবাদ করছে, গুলী করে আহত করছে নিরীহ কৃষকদের, আবার সীমান্তের ওপারে নিয়ে নির্বিচারে গুলী করে হত্যা করে নিরীহ মানুষকে। গত শুক্রবার আব্দুল্লাহ নামের জৈন্তাপুরের এক কাঠুরিয়াকে ধরে নিয়ে গুলী করে হত্যা করে বিএসএফ। জৈন্তাপুর সীমান্তের ভেতরে ঢুকে ভারতীয়রা চাষাবাদ করার সময় বিডিআর ... পুরো খবর

0 তদন্তকারী কর্তৃপক্ষ আদালতের আদেশ লংঘন করেছেন 0 অভিযুক্তদের সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে

মুজাহিদ ও সাঈদী আরো ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নয় দিনের রিমান্ড শেষে আরো চারদিনের রিমান্ড শুরু হয়েছে। হরতালের আগের দিন রাজধানীর মগবাজারে গাড়ি পোড়ানোর অভিযোগে রমনা থানার মামলায় গত ৩০ জুন আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর কারেছিল। গতকাল শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ... পুরো খবর

মিল মালিকরা আজ থেকে সরকারকে চাল দেবে না বাজারে চালের দাম বেড়েই চলছে

দেশে খাদ্য সংকটের আশংকা সরকার চাল কিনতে পারছে না

এ. বি. সিদ্দিক : দেশে খাদ্য সংকটের আশংকা করছেন সংশ্লিষ্টরা। আজ থেকে সরকারকে চাল সরবরাহ বন্ধ করে দিয়েছে মিল মালিকরা। সরকারি চাল মজুদও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। সরকার বিদেশ থেকে চাল আমদানিও করতে পারছে না। ভারত থেকে চাল আমদানির জন্যে চলছে দেন-দরবার। সরকার একটি প্রতিনিধি দলও পাঠিয়েছেন, কিন্তু ইতিবাচক খবর নেই। সরকারিভাবে খাদ্যের অবস্থা নিয়ে তথ্য দেয়াও বন্ধ। বাজার দর নিয়ে ... পুরো খবর

স্পেন-নেদারল্যান্ডের শিরোপার লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার : স্পেন-নেদারল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর্দা নামছে আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে ফিফার আমন্ত্রণে যোগ দিতে পারেন আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। এশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের দলগুলোকে বিদায় করে ... পুরো খবর

শিক্ষানীতি নিয়ে আইম্মাহ পরিষদের আলোচনা সভা

চূড়ান্ত শিক্ষানীতি প্রকাশ না করে গোপনে বাস্তবায়ন দেশ জাতির সাথে প্রতারণার শামিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আইম্মাহ পরিষদ আয়োজিত ‘নতুন শিক্ষানীতি: উপেক্ষিত ইসলামী শিক্ষা' শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা বলেছেন, সেক্যুলার ও সর্বজনীনের নামে দেশে ধর্মহীন শিক্ষানীতি চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাতেও এই ধরনের সেক্যুলার চিন্তাধারা ছিল না। সরকারের কাছে প্রশ্ন রেখে বক্তারা বলেন, তাহলে এখন কেন স্বাধীনতার চল্লিশ ... পুরো খবর

চৌধুরী আলম মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

সরকার বিরোধী দলকে দমন করতে গুম খুনের পথ বেছে নিয়েছে -ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার বিরোধী দলকে দমন করতে গুম, খুনের পথ বেছে নিয়েছে। তাদের চরিত্রের একটুও পরিবর্তন হয়নি। ৭২/৭৫ আমলে তারা বাকশাল কায়েম করেছিল। এবার তারা গণতন্ত্রের আবরণে বাকশাল প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কিন্তু এবার তা সম্ভব হবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত ... পুরো খবর

৮ জনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ

রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অনেক রাঘব বোয়ালের সন্ধান : মূল হোতারা এখনও পলাতক

রংপুর অফিস : রংপুরের ‘ভিন্নজগতে' সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জালিয়াত চক্রের গ্রেফতারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর গতকাল শনিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে জানান, এই জালিয়াতির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ প্রাপ্ত তথ্য যাচাই করে মূল হোতাদের গ্রেফতারের ব্যাপারে অভিযান চালাচ্ছে। পুলিশ জানায়, ... পুরো খবর

ইলিশ মওসুমে বঙ্গোপসাগরে জলদস্যু গ্রুপগুলো সক্রিয়

গত মাসে ৭৫টি ট্রলারে ডাকাতি অর্ধশত জেলে আহত\ শতাধিক অপহরণ

খুলনা সংবাদদাতা : চলতি ইলিশ মওসুমে বঙ্গোপসাগরে জলদস্যু গ্রুপগুলো সক্রিয় হয়ে উঠেছে। সমুদ্রের ফেয়ারওয়ে বয়াসহ সুন্দরবন সংলগ্ন নারকেলবাড়িয়া, পক্ষিদিয়া, চান্দেশ্ব, দরজারখালী, পাথরঘাটা, মহিপুর, হিরনপয়েন্ট, মেহেরআলী, আলোরকোল, চরদুয়ানী, রায়েন্দা, বলেশ্বর, বিষখালী ও কাচিখালী এলাকায় এদের উপদ্রব আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব এলাকায় কোস্টগার্ডের টহল শিথিল থাকায় জলদস্যুদের বিচরণ ... পুরো খবর