প্রসংগ : ভারতের সাথে বার্ষিক একুশ হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতির প্রতিকার

প্রয়োজন বাংলাদেশী ব্যবসায়ীদের ‘মানসিকতার পরিবর্তন' -মনিশংকর ভারতের নানা বাধার কারনেই বাণিজ্য ঘাটতি দূর হচ্ছে না -এফবিসিআই

কূটনৈতিক রিপোর্টার : ঢাকার শীর্ষ ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে বাংলাদেশী ব্যবসায়ীদের মানসিকতা পরিবর্তন করার নসিহত করেছেন ভারতের সাবেক তেল ও গ্যাসমন্তী এবং রাজ্যসভার বর্তমান সদস্য মনিশঙ্কর আয়ার। ‘শুল্ক ও অশুল্ক বাধা সে দেশে বাংলাদেশি পণ্য রফতানি বাড়ানোর ক্ষেত্রে তেমন বড় কোনো বিষয় নয়' বলে তিনি দাবি করেছেন। কিন্তু তার এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে ব্যবসায়ীগন। ব্যবসায়ীগন বলেছেন, ভারতের নানা বাধার কারনেই বাণিজ্য ঘাটতি দূর হচ্ছে না। গতকাল সোমবার ঢাকায় এফবিসিসিআই'র সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের সাবেক তেল ও গ্যাসমন্তী এবং রাজ্যসভার বর্তমান সদস্য মনিশঙ্কর আয়ার বলেছেন, ‘শুল্ক ও অশুল্ক বাধা সেদেশে বাংলাদেশি পণ্য রফতানি বাড়ানোর ক্ষেত্রে তেমন বড় কোনো বিষয় নয়' বলে দাবি করেছেন। এ ব্যাপারে বাংলাদেশী ব্যবসায়ীদের ‘মানসিকতার ... পুরো খবর

সংহতি সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশা ও বিশিষ্টজনদের একাত্মতা প্রকাশ

আমার দেশ প্রকাশের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার চাই\ মাহমুদুর রহমানকে মুক্তি দিন

স্টাফ রিপোর্টার : গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশের সুযোগ করে দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, আইন ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনরা। হয়রানির পথ বাদ দিয়ে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি করে তারা বলেন, আইন ও তথ্য প্রবাহকে ... পুরো খবর

মাওলানা নিজামী আবারও ৪ দিনের রিমান্ডে

উদ্বিগ্ন মাওলানা নিজামী, ‘দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?'

0ঘুমানোর জন্য সম্বল একটি মাত্র কম্বল রাখা হয় দাগী আসামীদের সাথে0 স্টাফ রিপোর্টার : রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে। রাখা হয়েছে দাগী আসামীদের সাথে, ঘুমানোর জন্য দেয়া হয়েছে মাত্র ১টি কম্বল। গতকাল সোমবার আদালতে হাজির করা হলে আইনজীবীদের তিনি এ কথা জানান। রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক ৩টি মামলায় ৯ দিন ... পুরো খবর

নিখোঁজ বিএনপি নেতার বাসায় খালেদা জিয়া

অবিলম্বে চৌধুরী আলমকে ফিরিয়ে দিতে হবে\ অন্যথায় কঠোর আন্দোলন

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন, সংসদে বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও বিএনপি নেতা চৌধুরী আলমকে গুম অথবা গ্রেফতার করা হয়েছে। ৭২-৭৫ সালে এভাবে গুম করে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, অবিলম্বে চৌধুরী আলমকে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ... পুরো খবর

সারাদেশে শিবিরের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী সরকারের ফ্যাসিবাদী জঘন্য চরিত্র জনগণের সামনে ফুটে উঠছে

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সকল নেতা কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। ফরিদপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার হয়েছে ৩ জন। ঢাকায় বিক্ষোভ মিছিল উত্তর ... পুরো খবর

সরকারের থলের বিড়াল বেরিয়ে পড়েছে

তদন্তের আগেই ইমিগ্রেশনে তালিকা পাঠানোর ঘটনা প্রমাণ করে বিচারের রায়ও ঠিক করে রেখেছে সরকার

শহীদুল ইসলাম : আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম শুরু না হতেই একদিকে যেমন ইমিগ্রেশনে তালিকা পাঠানো হয়েছে তেমনি বাংলাদেশে বিদেশী কূটনৈতিক মিশন বা দূতাবাসগুলোতে তালিকা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এই খবরে আবারো তথ্যাভিজ্ঞ মহল উল্লেখ করেছেন যে, যুদ্ধাপরাধের বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষের কিছু ব্যক্তিকে পূর্ব থেকেই ঠিক ... পুরো খবর

হজ্ব ব্যবস্থাপনা আইন প্রণয়ন নিয়ে সরকার-হাব মুখোমুখি

বিতর্কিত আইন করা থেকে বিরত না থাকলে হজ্ব কার্যক্রম বন্ধসহ কঠোর আন্দোলন

মিয়া হোসেন : হজ্ব ও ওমরাহ ব্যবস্থাপনার জন্য সরকার একটি স্থায়ী আইন প্রণয়ন করতে যাচ্ছে। এ আইনের খসড়ায় বেশকিছু ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক। বেসরকারি হজ্ব এজেন্সী মালিকদের সংগঠন হাবকে উপেক্ষা করে বিতর্কিত এ আইন প্রণয়ন থেকে বিরত না থাকলে কঠোর কর্মসূচি গ্রহণ করবে তারা। প্রয়োজনে এবারের হজ্ব কার্যক্রমে অংশ নেয়া থেকে এজেন্সীগুলো বিরত থাকবে বলে সূত্র জানিয়েছে। সূত্রমতে, বিগত ... পুরো খবর

খুলনায় মহানগরী আমীর গোলাম পরওয়ারসহ ৪৭ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশীট

খুলনা অফিস : দ্রুত বিচার আইনের মামলায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (গ্রেফতার) ও ছাত্রশিবির সভাপতি আতাউর রহমান বাচ্চুসহ ৪৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মনিরুল ইসলাম (১) গতকাল সোমবার দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিম মোঃ বারেকুজ্জামানের আদালতে এ চার্জশিট দাখিল করেন। এসময় ... পুরো খবর