আতঙ্কের নগরী হয়ে উঠছে ঐতিহ্যবাহী রাজধানী শহর ঢাকা

গুপ্তহত্যা অপহরণ চাঁদাবাজি নারী নির্যাতন দখলসহ বিভিন্ন বিড়ম্বনায় বিপর্যস্ত জনজীবন

মোহাম্মদ জাফর ইকবাল : ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের জনৈক ব্যবসায়ী এবিএম ইয়াহইয়া পায়ের চিকিৎসা করাতে ঢাকা আসেন। উঠেন মোহাম্মদপুরের শেখেরটেকে অবস্থিত ছেলের বাসায়। পরদিন সকালে বাসা থেকে রিক্সায় করে রওয়ানা দেন ডাক্তারের উদ্দেশে। রিক্সায় উঠেই তিনি বারবার নেমে যেতে চাইছেন। পাশে থাকা ছেলেকে বলছেন, রাস্তার যে করুণ অবস্থা তাতে হেঁটে যাওয়াটাই ভালো। শংকর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে ১৫ মিনিটের জায়গায় লেগেছে প্রায় এক ঘণ্টা। ডাক্তার দেখিয়ে দুপুর ২টার দিকে বাসায় এসে দেখেন বিদ্যুৎ নেই। নামাজ পড়বেন কিন্তু বিদ্যুৎ না থাকায় পানিও নেই। বিকেল ৫ টায় বিদ্যুৎ আসে। বাসায় এসে জানলেন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গ্যাস ছিলনা। একা একা নিজের অজান্তেই আফসোস করে বলতে লাগলেন, একটি দেশের রাজধানীর অবস্থা যদি এমন হয় তাহলে দেশের উন্নতি কি করে সম্ভব? ... পুরো খবর

পদ্মার প্রবাহ নানাভাবে বাধাগ্রস্ত হয়ে ফারাক্কা পয়েন্টেও পানির প্রবাহ হ্রাস পাচ্ছে

ভারত গঙ্গায় পানিপ্রবাহ বৃদ্ধির সহায়ক নদী কোশি-গন্ডকে বাঁধ নির্মাণ করেছে

সরদার আবদুর রহমান : ভারত শুধু ফারাক্কা পয়েন্টেই নয়, তার ভেতরের গঙ্গার পানির উৎস বৃদ্ধির সহায়ক নদীগুলোতেও বাঁধ নির্মাণ করেছে। বাংলাদেশ পানির জন্য হাহাকার করলেও ফারাক্কায় পানি না থাকার অজুহাতে বাংলাদেশকে পানি বঞ্চিত করা হয়। কিন্তু বাস্তবতা হলো ভারত গঙ্গার অনেক ভেতরেই বাঁধ দিয়ে এই নদীকে বন্ধ্যা করে রেখেছে। পদ্মা তথা গঙ্গা নদীতে পানির প্রবাহ বৃদ্ধির অন্যতম সহায়ক নদী হলো ... পুরো খবর

উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়েছে -আবদুল কাদের মোল্লা

মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে পল্লবী থানার একটি সাজানো হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর পল্লবী থানার গণহত্যা মামলায় মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ১০ দিনের ... পুরো খবর

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাসহ সারাদেশে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অবিলম্বে নেতৃবৃন্দকে মুক্তি দেয়া না হলে গণআন্দোলনের মাধ্যমে জনতাই তাদের মুক্ত করবে

0 আইনের শাসনের কথা বলে সরকার নিজেই বেআইনি কাজ করছে0 0 গ্রেফতার ও রিমান্ডের ক্ষেত্রে আইনকেও তোয়াক্কা করছে না সরকার0 0 গণতন্ত্রের কথা মুুখে বললেও দেশে চলছে এখন অঘোষিত স্বৈরতন্ত্র 0 স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর ও বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী ... পুরো খবর

নেজামে ইসলাম পার্টির গোলটেবিলে ব্যারিস্টার মওদুদ

যে সরকার ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে আইন শৃংখলা নিয়ন্ত্রণ করবে

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের মধ্যে সমন্বয় নেই। তারা কী করতে চায় তা বুঝা মুশকিল। যে সরকার ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে আইন শৃংখলা নিয়ন্ত্রণ করবে। দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। দেশে আইনের শাসন নয় আওয়ামী শাসন চলছে। ৭২- ৭৫ এর গুপ্ত হত্যার মতো আলামত দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। গতকাল বুধবার ... পুরো খবর

বিডিআরদের ক্ষোভের কারণে এত বড় ঘটনা ঘটেছে এটা মানুষ বিশ্বাস করতে পারছে না

বিডিআর বিদ্রোহের পেছনের ঘটনা অপ্রকাশই থেকে গেল

সংগ্রাম রিপোর্ট : বিডিআর বিদ্রোহের প্রকৃত কারণ কি আড়ালেই থেকে যাবে? এই প্রশ্ন পর্যবেক্ষক মহলের। গত সোমবার পিলখানার হত্যাকান্ডের (বিডিআর বিদ্রোহের ওপর) চার্জশীট দেয়ার পর এই প্রশ্নটি আবার সামনে উঠে আসে। প্রধান বিরোধী দল বিএনপির পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে , চার্জশীট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই চার্জশীটে প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির ... পুরো খবর

সাংবাদিক সম্মেলনে মনি শংকর আয়ার

ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দিলে বাংলাদেশই লাভবান হবে

0 বাংলাদেশ ব্যবসায়-বাণিজ্যে কোন সুবিধাই পাচ্ছে না0 স্টাফ রিপোর্টার : ভারতের সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা মনি শংকর আয়ার বলেছেন, দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের স্বার্থেই চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেয়া দরকার। অপরদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার সহজ করার কথা বলেছেন। বাংলাদেশে সফরে আসা ভারতের ৩১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ৪ ... পুরো খবর

প্রধানমন্ত্রীর কাছে দেলোয়ারের প্রশ্ন

উচ্চ আদালত থেকে জামিন নেয়ার পরও কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার কি আইনের শাসন?

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতাকে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতারের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, উচ্চ আদালত থেকে জামিন নেয়ার পর যেভাবে কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এটা কি আইনের শাসন, নাকি পুলিশের শাসন। তিনি বলেন, সরকার পুলিশকে জনগণের মুখোমুখি করে দিচ্ছে। যদি এভাবে অব্যাহত থাকে তাহলে এর পরিণাম ... পুরো খবর